Hasib's Business Academy

Hasib's Business Academy It's a special educational academy only for Business students.

HSC  #2023
08/06/2023

HSC
#2023

20/05/2023
19/01/2023

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।

২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়) অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৯৩০০০ টাকা (প্রায়) অর্থাৎ আজকে আপনাকে ৯৩ টি ১০০০ টাকার নোট দেয়া লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত।
২৬০০০ ÷ ২৬ = ১০০০
২৬০০০ ÷ ৯৩ = ২৭৯.৫৬

আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোটটির আজকের মূল্য ২৭৯.৫৬ টাকা।

এভাবেই সময়ের আবর্তে কাগজের টাকার মান কমতে থাকে যা চলমান প্রক্রিয়া।

08/01/2023






Hello BBA,BBS Candidates!!! অভিজ্ঞ শিক্ষকের সাথে নাও তোমার Accounting এর প্রস্তুতি।
Hasib's Business Academy _এ Accounting এর দারুণ সব ট্রিক্স শিখে করো বোর্ড এক্সামে বাজিমাত।

বি.বি.এ(অনার্স), বি.বি.এস (ডিগ্রি) এর সান্ধ্যকালীন অনালাইন ব্যাচ পড়ানো হয়।

Zoom - এ ইন্টার‌্যাক্টিভ ক্লাসের মাধ্যমে পড়া বুঝে নাও
✅ যেকোনো সময় লাইভ ক্লাসের রেকর্ডিং ডাউনলোড করে তোমার সুবিধামতো সময়ে আবার রিভাইস করো
✅যেকোন কনফিউশন দূর করতে ডাউট ক্লাস করো
✅BBA,BBS এর সাবজেক্টের প্রিপারেশন নাও ঘরে বসে এক ক্লিকেই
✅রেগুলার এক্সাম, অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে তোমার প্রস্তুতি যাচাই করো
✅এছাড়াও অভিজ্ঞ শিক্ষকের সান্নিধ্যে BBA,BBS - এর বিষয়গুলোকে সহজ করে শেখো এবং বুঝে নাও হেল্পফুল সব লার্নিং ম্যাটারিয়াল।

07/01/2023

আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায় টা বেশি শুনেছি।
গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। হয়তো কেও শুনেছি, কেও শুনিনি।

🔴১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়।

প্রথমবার খরগোশ হেরে যাওয়ার পর বিশ্লেষণ করে দেখল হারার মূল কারণ-
'খরগোশ এর অতিরিক্ত আত্মবিশ্বাস।'

🟢সারাংশঃ
খরগোশ থেকে পেলাম-
অতি আত্মবিশ্বাস যে কারো জন্য ই ক্ষতিকর।
কচ্ছপ থেকে পেলাম -
লেগে থাকলে সাফল্য আসবেই।

🔴২য় অধ্যায়ঃ
হেরে যাওয়ার পর খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতা করতে বলে। কচ্ছপ এতে রাজী ও হয়। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল।
কচ্ছপ ও আস্তে আস্তে দৌড় শেষ করল।

🟢সারাংশঃ
খরগোশ থেকে পেলাম -
দ্রুত এবং অবিচল ভাবে নিজের কাজে মন থাকলে দ্রুত সফল হওয়া যায়।

কচ্ছপ থেকে পেলাম -
ধীর স্থির ভাবে চলাফেরা ভালো, তবে গতি ও নির্ভরতা বেশী ভালো।

🔴৩য় অধ্যায়ঃ

কচ্ছপ এবার হেরে যাওয়ার তার একটু মন খারাপ হল।
সে আবারো খরগোশ কে আরেকটি দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো।
খরগোশ ও নির্দিধায় রাজী হয়ে গেল।

তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড় দিয়েছি, এবার অন্য রাস্তায় হোক।"
খরগোশ বলল, "তাই হোক।"

নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু।
যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল।

কচ্ছপ ও তার পিছন পিছন আসতে শুরু করল।

কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারে নি।

কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি পানিপূর্ন খাল আছে।

কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।
আর খরগোশ তাকিয়ে তাকিয়ে দেখল।

🟢সারাংশঃ
খরগোশ থেকে পেলামঃ শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, বুদ্বিদীপ্ত আচরণ ও প্রয়োজন।

কচ্ছপ থেকে পেলাম-
প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুজে বের করতে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্পের এখানে শেষ নয়-

🔴চতুর্থ অধ্যায়ঃ
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়।

কচ্ছপ ও রাজী।
কিন্তু এবার তারা ২ জন ঠিক করল, এবার দৌড় তারা ২ জন প্রতিযোগী হিসেবে দিবে না।
এবার তারা দৌড়াবে সহযোগী হিসেবে।

শুরু হল প্রতিযোগিতা।
খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে চলে গিয়ে খালের সামনে থামলো।

কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে গেল।
এবার খরগোশ কচ্ছপের পিঠে উঠে খাল পার হল।
তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল।
এবার ২ জনের ই জয় হল।

🟢সারাংশঃ
স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ব হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়।

03/01/2023


হিসাববিজ্ঞান নিয়ে ভয়, আর নয়☺️☺️☺️

SSC 2023 Special Batch এ ভর্তি চলছে।
২০২৩ এস এস সি তে ব্যবসায় শিক্ষা শাখায় সেরা সাফল্য পেতে যোগ দিন Hasib's Business Academy এর স্পেশাল ব্যাচ এ।

21/12/2022

🔰নতুন ব্যাকরণ Vs পুরাতন ব্যাকরণ (৯ম ও ১০ম শ্রেণি)
-
► উষ্মধ্বনি:
বর্তমানে ৩টি (শ, স, হ);
পূর্বে ছিলো: ৪টি (শ, স, ষ, হ)
► সমাস:
বর্তমানে ৪ প্রকার ( দ্বিগু ও অব্যয়ীভাব বাদ);
পূর্বে ছিলো: ৬ প্রকার।
► উৎস অনুযায়ী বাংলা শব্দ:
বর্তমানে ৪ প্রকার (তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি);
পূর্বে ছিলো: ৫ প্রকার (তৎসম, অর্ধ- তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি)
► পদ মোট:
বর্তমানে ৮ প্রকার;
পূর্বে ছিলো: ৫ প্রকার
► সর্বনাম:
বর্তমানে ৯ শ্রেণিতে বিভক্ত;
পূর্বে ছিলো: ১০ শ্রেণিতে বিভক্ত
► বিভক্তি:
বর্তমানে ৩ প্রকার;
পূর্বে ছিলো: ৭ প্রকার (শব্দবিভক্তি)
► বর্তমান কাল:
৪ প্রকার ( সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং অনুজ্ঞা বর্তমান);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ/ নিত্যবৃত্ত এবং পুরাঘটিত বর্তমান)
► ভবিষ্যৎ কাল:
৩ প্রকার ( সাধারণ, ঘটমান ও অনুজ্ঞা ভবিষ্যৎ);
পূর্বে ছিলো : ৩ প্রকার (সাধারণ, ঘটমান ও পুরাঘটিত ভবিষ্যৎ)
► কারক:
বর্তমানে ৬ প্রকার (কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকার ও সম্বন্ধ কারক);
পূর্বে ছিলো : ৬ প্রকার (কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক)
► যতিচিহ্ন:
বর্তমানে ১৪টি;
পূর্বে ছিলো: ১২টি।
► বাংলা ভাষার অবস্থান
বর্তমানে ষষ্ঠ;
পূর্বে ছিলো: চতুর্থ
► স্পর্শ ধ্বনি:
বর্তমানে ২০টি;
পূর্বে ছিলো: ২৫টি

19/12/2022

🟥🟥🟥নতুন শিক্ষা নিয়ম🟥🟥🟥

নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!

এক পলকে দেখে নিন পুরোটা:
👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে
👉 পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
👉 তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
👉 চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
👉 বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
👉 দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে
👉 প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
👉 প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
👉 নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলোঃ-
১)ভাষা ও যোগাযোগ,
২)গণিত ও যুক্তি,
৩)জীবন ও জীবিকা,
৪)সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫)পরিবেশ ও জলবায়ু,
৬)বিজ্ঞান ও প্রযুক্তি,
৭)তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮)শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯)মূল্যবোধ ও নৈতিকতা এবং
১০)শিল্প ও সংস্কৃতি।

29/11/2022





দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই সেরা শিক্ষকদের সাথে হোক SSC 2023 & HSC 2023 এর Accounting and Finance এর সম্পূর্ণ সিলেবাসের 💯 তে 💯 প্রস্তুতি!
ক্লস শুরু : ১৫ ডিসেম্বর থেকে।
ক্লাস নেয়া হবে : Zoom App এ

ফুল সিলেবাস কোর্সে যা যা থাকছে:
• প্রতি ক্লাস শেষেই পেয়ে যাবে সেই ক্লাসের লেকচার শিট এবং রেকর্ডেড ভার্সন
• লাইভ ক্লাসের ভেতরেই পরীক্ষা দেওয়ার এবং লিডারবোর্ড দেখার সুবিধা।
• প্রতি সপ্তাহে বিষয়ভিত্তিক পরীক্ষা ও প্রোগ্রেস রিপোর্ট কার্ড।

ভর্তির জন্য যোগাযোগ করুনঃ 01841-317230

28/11/2022

এস.এস.সি ২০২২-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের Hasib's Business Academy এর পক্ষ থেকে অসংখ্য শুভকামনা 🌷🌷🌷🌷

"Hasib's Business Academy" ডিসেম্বর ১৫ তারিখ থেকে HSC 2023 er special batch চালু করতে যাচ্ছে। ভর্তি নিশ্চিত করে HSC 2023 এর সেরা প্রস্তুতি
সেরে নিন।

27/11/2022


Address

Mailer Matha Commissioner Goli, CEPZ
Chattogram

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801857617471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib's Business Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hasib's Business Academy:

Shortcuts

Share

Category