ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়

  • Home
  • ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়

ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, School, ওছখালী, হাতিয়া, নোয়াখালী, .

27/04/2026

ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০২ মে ২০২৬ খ্রিস্টাব্দ শনিবার সকাল ১০: ০০ টা থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু হবে। তাই সকল শিক্ষার্থীকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।
- প্রধান শিক্ষক

‘আর্ট বাংলাদেশ’ এর ব্যানারে ‘ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড’ কর্তৃক দেশব্যাপী অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে...
25/04/2026

‘আর্ট বাংলাদেশ’ এর ব্যানারে ‘ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড’ কর্তৃক দেশব্যাপী অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
চিত্রাঙ্কনের বিষয়বস্তু হচ্ছে:
শিল্পীর তুলিতে (ক) বাংলাদেশ (খ) ঐতিহাসিক ও জাতীয় স্থাপনার দৃশ্য (গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী (ঘ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
প্রতিযোগিতায় অংশ গ্রহনের সর্বশেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬ খ্রি.।
আগ্রহী শিক্ষার্থীদের এই পোস্টে দেওয়া ইমেজে উল্লিখিত নিয়ম অনুসরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হল।
৩০ এপ্রিল ২০২৬ খ্রি. এর মধ্যে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনলাইন নিবন্ধনের লিংক:
https://online.artbangladesh.com/register/
আগ্রহী শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অনলাইন নিবন্ধন সংক্রান্ত সহযোগিতার জন্য আগামী ২৬/০৪/২০২৬ খ্রি. দুপুর ১:৩০ এ বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হল।

বি: দ্র: অনলাইন নিবন্ধনের সময় বিদ্যালয়ের EIIN নম্বরের প্রয়োজন হবে।
ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের EIIN নম্বর হচ্ছে: 107419

26/03/2026

'উপজেলা প্রশাসন, হাতিয়া, নোয়াখালী' কর্তৃক আয়োজিত 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬' এ 'খ গ্রুপ' এর কুচকাওয়াজ প্রদর্শনী এবং ডিসপ্লে প্রদর্শনীতে 'ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়' যথাক্রমে ১ম ও ২য় স্থান অধিকার করেছে।

ভিডিও ধারণ করেছেন YEASIN ARAFAT

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শ...
20/02/2026

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের পুস্পস্তবক অর্পণ

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, 'হাতিয়া উপজেলা প্রশাসন' কর্তৃক আয়োজিত 'মহান বিজয় দিবস ২০২৫' এর কুচকাওয়াজ প্রদর্শন...
16/12/2025

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, 'হাতিয়া উপজেলা প্রশাসন' কর্তৃক আয়োজিত 'মহান বিজয় দিবস ২০২৫' এর কুচকাওয়াজ প্রদর্শনীতে 'ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়' ১ম স্থান এবং ডিসপ্লে প্রদর্শনীতে ২য় স্থান অর্জন করেছে।

জনাব শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা), ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এর বদলিজনিত বিদায়।
23/09/2025

জনাব শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা), ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এর বদলিজনিত বিদায়।

22/09/2025
ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের এস.এস.সি পরীক্ষা ২০২৫খ্রি. এর ফলাফল।
10/07/2025

ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের এস.এস.সি পরীক্ষা ২০২৫খ্রি. এর ফলাফল।

09/04/2025

প্রিয় এসএসসি পরীক্ষার্থী,

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

তোমাদের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠা যেন পরীক্ষার খাতায় প্রতিফলিত হয়। আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার হলে প্রবেশ করো এবং সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। মনে রেখো, প্রতিটি সফলতার পেছনে থাকে কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল।

আমরা বিশ্বাস করি, তোমাদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে তোমরা সাফল্যের শিখরে পৌঁছাবে এবং আমাদের বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

শুভ কামনা রইল তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

Address

ওছখালী, হাতিয়া, নোয়াখালী

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share