তৃতীয় পক্ষ

তৃতীয় পক্ষ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তৃতীয় পক্ষ, Binodpur, Shibgonj, Chapainawabgonj.

26/05/2026
25/05/2026

ফা......

জামাত আমিরের হলফনামা!মাসিক ৩০ হাজার টাকায় সংসার চালান উনি।
01/01/2026

জামাত আমিরের হলফনামা!
মাসিক ৩০ হাজার টাকায় সংসার চালান উনি।

27/05/2025

বামদের বিক্ষোভে শিবিরের হামলা।

16/05/2025

মায়ানমার সরকারের চাপের মুখে সেদেশের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে!

05/05/2025

আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারানোর পথযাত্রা:

*সময়কাল: অক্টোবর/২৪-
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী।

*সময়কাল: নভেম্বর/২৪-
জাতিসংঘ আশংকা করেছিল যে ২০২৫ সালের মার্চ-এপ্রিলে মায়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এজন্য দুর্ভিক্ষকালীন সময়ে সেখানে খাদ্য সহায়তা পৌঁছানোর জন্য একটি পথ খুঁজছে তারা।

*সময়কাল: ডিসেম্বর/২৪-
বিদ্রোহী আরাকান আর্মিদের নিকট বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণ হারিয়েছিল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী; যদিও তখন তারা সেটা স্বীকার করেনি।

*সময়কাল: জানুয়ারী/২৫-
সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ীরা সেখানে ভ্রমণের মেয়াদ অন্তত এক মাস বাড়ানোর জন্য বারবার আবেদন ও মানববন্ধন করে। কিন্তু সরকার এসবে কর্নপাত না করে নিজেদের সিদ্ধান্তে অটল থাকে।

সময়কাল: ফেব্রুয়ারি/২৫
সেন্ট মার্টিন ভ্রমণ নিষিদ্ধের ঘোষণা কার্যকর করা হয়। যেখানে ১লা ফেব্রুয়ারী থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ৯ মাস ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

একই মাসের শেষের দিকে বিডিআর হত্যাকাণ্ড দিবসের আলোচনা সভায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। যদিও সে সময় সর্বত্র ভারতবিরোধী আওয়াজের কারণে আপামর জনগণ ভেবেছিল যে সেনাপ্রধান হয়তো এক্ষেত্রে ভারতকেই হুমকি হিসেবে উল্লেখ করেছে।

সময়কাল: মার্চ/২৫-
এ মাসের মাঝামাঝিতে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেন এবং রোহিঙ্গা শিবিরে যান ও তাদের সাথে ইফতার করেন এবং তাদের সাহায্য সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন।

মাসের শেষের দিকে মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে ঢাকা সফর করে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

সময়কাল: এপ্রিল/২৫-
মাসের শুরুতেই নিরপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঘোষণা করা হয় যে দ্রুতই ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচ্ছে মিয়ানমার।

এই মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকায় আসেন।

ঐদিকে রোহিঙ্গা ফেরত নেওয়ার ঘোষণার কয়েকদিন পর থেকেই উল্টো আরো রোহিঙ্গা দলে দলে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে এবং মাসের শেষার্ধে নতুন লক্ষাধিক রোহিঙ্গা এদেশে প্রবেশ করে।

একই সময় বাংলাদেশ সরকার মায়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করে এবং সরকারের আরেকটি অংশ রাখাইনে সাহায্য পৌঁছানোর স্বার্থে জাতিসংঘকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত অনানুষ্ঠানিকভাবে স্বীকার করে।

খেয়াল করলে দেখবেন, ২০২৪ সালে জাতিসংঘ আশংকা করেছিল যে ২০২৫ এর মার্চ-এপ্রিলে মায়ানমারের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে বিশেষ করে রাখাইনে দুর্ভিক্ষ হতে পারে। এজন্য সেখানে খাদ্য সহায়তা পৌঁছে দিতে একটি পথ খুঁজছে তারা।

অতপর ২০২৫ এর মার্চ-এপ্রিলে এসে দেখা গেল, সেখানে কোন দুর্ভিক্ষই হয়নি। কিন্তু জাতিসংঘ এখনো করিডোর নিয়ে ব্যস্ত। বাংলাদেশ দিয়ে করিডোর তাদের লাগবেই। অথচ যে রাখাইন রাজ্যে তারা বিভিন্ন সামগ্রী পোঁছে দিতে চাই সেই রাজ্যেই সিতওয়ে নামক মায়ানমারের একটি গভীর সমুদ্র বন্দর আছে।

পরবর্তী পর্যায় হিসেবে আমরা তৃতীয় পক্ষ হিসেবে একটি অনিবার্য যুদ্ধে জড়াতে যাচ্ছি, যে যুদ্ধে আমাদের রাষ্ট্রীয় কোন স্বার্থ ছিল না।

Address

Binodpur, Shibgonj
Chapainawabgonj

Telephone

01775232444

Website

Alerts

Be the first to know and let us send you an email when তৃতীয় পক্ষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to তৃতীয় পক্ষ:

Shortcuts

Share