The Oxford Academy, Matlab South, Chandpur, BD.

The Oxford Academy, Matlab South, Chandpur, BD.

Share

Committed to serving "Quality Education & Moral Values"

14/06/2026

With Airtel Buzz – I just got recognized as one of their top fans! 🎉

14/06/2026

With Meta – I just got recognized as one of their top fans! 🎉

13/06/2026

With নতুনের weeklyhajigonj-সাপ্তাহিক হাজীগঞ্জ – I just got recognized as one of their top fans! 🎉

13/06/2026

With Bimal Chandra Das – I just got recognized as one of their top fans! 🎉

13/06/2026

With Facebook for Creators – I just got recognized as one of their top fans! 🎉

Photos from The Oxford Academy, Matlab South, Chandpur, BD.'s post 11/06/2026






আজ ১১ জুন, ২০২৬ খ্রি. তারিখে দি অক্সফোর্ড একাডেমির ১ম সেমিস্টার পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ প্রদানের নিমিত্তে উপহৃত করা হয়। পাশাপাশি শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদেরকে "পরিচয়পত্র" (Identity Card) প্রদান করা হয়।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মো: কাওছার রসিদ স্যার এবং দু'জন সম্মানিত আর্থিক পৃষ্ঠপোষক জনাব দেবাশীষ সরকার আশীষ ও জনাব মো: মিনহাজুল ইসলাম চৌধুরী উপহারসামগ্রী এবং পরিচয়পত্র প্রদান করেন।

[দ্রষ্টব্য: অবশিষ্ট ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্রসমূহ প্রস্তুত হলে তাদেরকেও আনুষ্ঠানিকভাবে সেগুলো প্রদান করা হবে।]

Photos from The Oxford Academy, Matlab South, Chandpur, BD.'s post 10/06/2026







আজ ১০ জুন, ২০২৬ খ্রি. তারিখে দি অক্সফোর্ড একাডেমির ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল (Progress Report) আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মো: কাওছার রসিদ স্যার অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সম্মানিত আর্থিক পৃষ্ঠপোষক জনাব মো: মিনহাজুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উভয়ই তাঁদের বক্তব্যে গুণগত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার ওপর সবিশেষ গুরুত্বারোপ করেন, সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং অবকাঠামোগত উন্নয়নসহ ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অতঃপর অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক-অভিভাবকদের সভাটি প্রাণবন্তভাবে শেষ হয়।

26/05/2026

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দি অক্সফোর্ড একাডেমির পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ীবৃন্দসহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি আর স্বস্তির সুবাতাস।



Photos from The Oxford Academy, Matlab South, Chandpur, BD.'s post 02/05/2026





বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আজ ২ মে, শনিবার, বিকেল ৩:৩০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে "জেলা কমিটির অভিষেক ও সনদ বিতরণ" অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম সলিম উল্যাহ সেলিম, প্রশাসক, জেলা পরিষদ, চাঁদপুর।

দি অক্সফোর্ড একাডেমির প্রিন্সিপাল জনাব জেসমিন আক্তার, শিক্ষক জনাব সুনীল দাস ও শিক্ষিকা জনাব শিউলি আক্তার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

26/04/2026

#প্রতিশ্রুতিশীল_শিক্ষকমন্ডলী
#উদ্যমী_আন্তরিক_যত্নশীল
#দি_অক্সফোর্ড_একাডেমি

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে দি অক্সফোর্ড একাডেমির পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের একটি দল সকাল ৮টায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত সম্মিলিত "আনন্দ শোভাযাত্রা"য় অংশগ্রহণ করে।

আনন্দ শোভাযাত্রার এক ফাঁকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপজেলা কমপ্লেক্সের কোন এক স্থানে নিজেদেরকে ক্যামেরাবন্দী করেন।

তাঁরা সবাই উচ্চ শিক্ষিত ও বহুবিধ প্রতিভার অধিকারী... এমন দাবি করব না। তবে তাঁরা যে উদ্যমী, প্রাণবন্ত, আন্তরিক ও যত্নশীল... এ কথা নির্দ্বিধায় বলতে পারি।

একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁদেরকে মাঝে-মধ্যে অপ্রিয় অনুশাসন করি। কিন্তু বিস্ময়ের ব্যাপার, তাঁরা আমার অপ্রিয় কথাবার্তায় বা আচরণে মোটেই আহত হন না; বরং নিজেদেরকে শুধরিয়ে নেয়ার চেষ্টা করেন, অথচ বর্তমান যুগে নিজের ছেলেমেয়েরাই অপ্রিয় কথাবার্তায় বা আচরণে মাইন্ড করে বসে।

আমি আমার স্নেহধন্য শিক্ষক-শিক্ষিকাদেরকে নিয়ে আনন্দিত, উচ্ছ্বসিত ও আশান্বিত।
তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কায়মনোবাক্যে কামনা করছি, আমীন, সুম্মা আমীন !!

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Madhya Kaladi, Matlab Pourashava, Matlab South
Chandpur
3640