Chandpur Al-Insaf Academy

Chandpur Al-Insaf Academy

Share

"পবিত্র কুরআন এবং সহীহ্ সুন্নাহর আলোকে পরিচালিত"

15/08/2026

বিষয়: অর্থসহ হাদীস পাঠ।
নাম: ইশরাত জাহান
শ্রেণি: ৩য়
চাঁদপুর আল-ইনসাফ একাডেমি
চাঁদপুর সদর, চাঁদপুর।

14/08/2026

কুরআনিক গল্প- ১
পৃথিবীর প্রথম মানুষ।
(সূরা বাকারা ও আরাফ অবলম্বনে)

শিক্ষার্থীদের কুরআনের আলোয় আলোকিত করাই আমাদের লক্ষ্য। কুরআনের সাথে পরিচয় করিয়ে দেয়াই আমাদের সাফল্য।

ইলম, ইনসাফ ও আমলের পথে
চাঁদপুর আল- ইনসাফ একাডেমি।

13/08/2026

আমাদের চাঁদপুর আল-ইনসাফ একাডেমির ২য় শ্রেণির শিক্ষার্থী নাবিল হাসান আরাফের আখিরাত সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য।

মাশাআল্লাহ।

Photos from Chandpur Al-Insaf Academy 's post 13/08/2026

✍️ আজ থেকে শুরু হলো হাতের লেখা সুন্দর করার বিশেষ ক্লাস।

সুন্দর হাতের লেখা শুধু খাতার সৌন্দর্যই বাড়ায় না, শিক্ষার্থীদের মনোযোগ, ধৈর্য ও আত্মবিশ্বাসও বাড়াতে সাহায্য করে।

ইনশাআল্লাহ, আজ থেকে এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমাদের ছোট্ট শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য সকলে দোয়া করবেন।

চাঁদপুর আল-ইনসাফ একাডেমি
বাসস্ট্যান্ড(ইলিশচত্বর), ক্যাফেঝীল সংলগ্ন, অরেঞ্জ ক্যাফের উপরে, চাঁদপুর সদর , চাঁদপুর।
মোবাইল: 01923456788

09/08/2026

খেলার ছলে শেখা, আল্লাহর নাম লেখা।
চাঁদপুর আল-ইনসাফ একাডেমির
প্লে ও নার্সারির শিক্ষার্থীদের ড্রইং ক্লাসের অংশ বিশেষ। #চাঁদপুর

07/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
হামদ্ ও নাতে রাসুল (সাঃ) প্রশিক্ষণ ক্লাস।
চাঁদপুর আল-ইনসাফ একাডেমি।
২৮ স্টেডিয়াম রোড, চাঁদপুর।
📞01923-456788

Photos from Chandpur Al-Insaf Academy 's post 06/08/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমাদের আজকের ইসলাহুল বায়ান ওয়াল আমলের কিছু সুন্দর মুহূর্ত। আলহামদুলিল্লাহ্।
"চাঁদপুর আল-ইনসাফ একাডেমি। "

05/08/2026

অনেক বাবা-মা-ই মনে করেন, দৃঢ় বা শক্ত ব্যক্তিত্ব নিয়ে মানুষ জন্মায়।

অথচ আসল সত্য হলো—এই ব্যক্তিত্বের সিংহভাগই তৈরি হয় ঘরের চার দেয়ালের ভেতরে।

একটি শিশু উপদেশ বা বড় বড় বক্তৃতা শুনে সাহস শেখে না; সে সাহস শেখে তখন—যখন তাকে চেষ্টা করার, ভুল করার এবং সেই ভুল থেকে শেখার সুযোগ দেওয়া হয়।

তার সব আবদার আর চাওয়া সাথে সাথে পূরণ করে দিলে সে দায়িত্ব নিতে শেখে না; তার বয়স উপযোগী কিছু দায়িত্ব যখন তার ওপর সঁপে দেওয়া হয় এবং সে অনুধাবন করতে পারে যে এই পরিবারে তারও একটা সত্যি সত্যি ভূমিকা আছে, তখনই সে দায়িত্বশীল হয়ে ওঠে।

আকাশচুম্বী প্রশংসা থেকেও তার আত্মবিশ্বাস তৈরি হয় না; বরং নিজের চেষ্টায় অর্জিত ছোট ছোট সাফল্যগুলোই তাকে ভেতরে ভেতরে বিশ্বাস করায় যে—জীবনটাকে মুখোমুখি করার সামর্থ্য তার আছে।

আর ঠিক এ কারণেই আধুনিক অভিভাবকত্বের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো—সন্তানের চলার পথ থেকে সব ধরনের বাধা-বিপত্তি বা কষ্ট একপাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করা; অথচ বাস্তব জীবন কিন্তু তার সাথে এমন মিষ্টি আচরণ করবে না।


যে শিশুটি নিজের ঘরের ছোট ছোট সমস্যাগুলোর মুখোমুখি হতে শেখেনি... বাইরের জগতের বড় বড় ঝড়ঝাপটা সামলানো তার জন্য বড্ড কঠিন হয়ে দাঁড়াবে।
সন্তানকে কীভাবে গড়ে তুলতে হয়, তা বোধহয় সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে হযরত লোকমান (আঃ)-এর সেই বাণীতে, যা তিনি তাঁর সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন:

﴿يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَىٰ مَا أَصَابَكَ﴾

হে আমার প্রিয় সন্তান! সালাত কায়েম করো, সৎকাজের নির্দেশ দাও, অসৎকাজে নিষেধ করো এবং তোমার ওপর যে বিপদই আসুক না কেন, পরম ধৈর্য ধারণ করো। [সূরা লোকমান: ১৭]

তিনি কিন্তু তাঁর সন্তানকে আরাম-আয়েশের মধ্যে বড় হতে বলেননি... উল্টো তিনি তাকে গড়ে তুলেছেন ইবাদত, দায়িত্ববোধ, সমাজ সংস্কার আর ধৈর্যের পাঠ দিয়ে।

শক্ত ও সুদৃঢ় ব্যক্তিত্ব তো এভাবেই জন্ম নেয়।

#প্যারেন্টিং_গাইড_১

02/08/2026

আস সালাম, আস সালাম সংগীতের দ্বিতীয় কলি।

আপনিও সাথে গাইতে পারেন।

31/07/2026

🗣 আরবি কথপোকথন।

চাঁদপুর আল-ইনসাফ একাডেমির সুযোগ্য প্রধান শিক্ষকের সাথে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহানের সাবলীল আরবি কথোপকথন। ছোটদের মুখে সুন্দর আরবি শুনুন এবং উৎসাহ দিন। 🤍

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

বিন্দু ভবন-২৮-০০, স্টেডিয়াম রোড, ক্যাফে ঝীল সংলগ্ন অরেঞ্জ ক্যাফের উপরে, চাঁদপুর।
Chandpur
৩৬০০