13/05/2026
গ্যাসের দাম কমাতে হবে
বিদ্যুৎ বিল কমাতে হবে
এবং সঠিক দেখে বিল করতে হবে
তেলের দাম কমাতে হবে
সৌজন্যে: মামুন হোসেন।
ফরিদগঞ্জে আজকে কয়েকদিন এমন বিলবোর্ড নিয়ে একজন দাঁড়িয়ে থাকে। জানিনা উনার দাবি পূরণ হবে কি-না কিন্তুু যদি কমানো হয় জনগণের জন্য ভালোই হবে।
12/01/2026
🌙 বিসমিল্লাহির রহমানির রাহিম 🌙
✨ বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল ✨
ঐতিহ্যবাহী চরপাড়া মোহাম্মদীয়া সুন্নীয়া
(প্রস্তাবিত আলিম) মাদ্রাসা
ফরিদগঞ্জ, চাঁদপুর
ইনশাআল্লাহ আগামী
০৪/০২/২০২৬ ইং
🗓 রোজ বুধবার
মাদ্রাসা প্রাঙ্গণে এক মহতী বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
🎤 প্রধান বক্তা
হাফেজ মাওলানা আমির হোসেন রায়পুরী
(নরসিংদী)
🌟 প্রধান আকর্ষণ
মাওলানা ক্বারী মিজানুর রহমান আজীজী
প্রতিষ্ঠাতা পরিচালক
জামিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স
🤲 সম্মানিত ওলামায়ে কেরাম,
🤲 দ্বীনপ্রাণ মুসল্লীবৃন্দ ও এলাকাবাসীকে
উক্ত মাহফিলে উপস্থিত থেকে নসিহতমূলক বয়ান শ্রবণ ও দোয়া মাহফিলকে সফল করার জন্য সবিনয় আমন্ত্রণ জানানো যাচ্ছে।
📿 আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপস্থিত থাকার ও আমল করার তাওফিক দান করুন—আমিন।
26/12/2025
শোক বার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি, আলহাজ্ব সিরাজুল হক ইন্তেকাল করেছেন। তাঁর এই আকস্মিক ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন—
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”
(সূরা আলে ইমরান : ১৮৫)
মরহুম আলহাজ্ব সিরাজুল হক একজন দ্বীনদার, সমাজসেবী ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। দ্বীনের খেদমত ও সমাজকল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে সংগঠন ও সমাজ একজন নিষ্ঠাবান ও অভিজ্ঞ অভিভাবককে হারাল।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
“যখন কোনো মুমিন বান্দা ইন্তেকাল করে, তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না: সদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”
(সহিহ মুসলিম)
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মরহুমের নেক আমলসমূহ তাঁর জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবরে নূর হয়ে থাকবে।
আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানাই—
হে আল্লাহ! আপনি মরহুম আলহাজ্ব সিরাজুল হকের গুনাহসমূহ ক্ষমা করে দিন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন, তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের ধৈর্য ও সান্ত্বনা দান করুন।
আমিন ইয়া রব্বাল আলামিন।
24/12/2025
Sunni Cyber Force Bangladesh
03/12/2025
With Sunni Cyber Force Bangladesh – I just got recognized as one of their top fans! 🎉
26/11/2025
আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।
আগামী ১২ ডিসেম্বর, রোজ শুক্রবার, পূর্ব বড়ালী সিদ্দিক আলী গাজী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একটি মহিমান্বিত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
মাহফিলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
আসুন, আমরা সবাই উপস্থিত থেকে ইসলামের বাণী শ্রবণ করি এবং দ্বীনদার জীবন গঠনে উদ্বুদ্ধ হই।
30/10/2025
With গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
31/08/2025
আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ ইং গাউসিয়া কমিটি বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সাজসজ্জা এবং পোস্টার ব্যানার দিয়ে প্রচারনা চলছে।