Daffodil International School Baburhat

Daffodil International School Baburhat

Share

One of the leading education venture of DAFFODIL GROUP. EIIN 134493

Daffodil International School Baburhat is one of the leading education venture of DAFFODIL FAMILY

Photos from Daffodil International School Baburhat 's post 26/08/2026

হযরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শে জীবন গড়ার প্রত্যয় নিয়ে আজ আমাদের স্কুলে আয়োজিত হলো পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’ উদযাপন অনুষ্ঠান।

​শিক্ষার্থীদের হৃদয়ছুঁয়ে যাওয়া মনমুগ্ধকর পরিবেশনা এবং পুরস্কার জয়ের অনাবিল আনন্দেমুখর একটি চমৎকার দিন কাটল আজ পুরো স্কুল প্রাঙ্গণে। নবীজির শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক আমাদের প্রতিটি শিক্ষার্থীর জীবনে।

Photos from Daffodil International School Baburhat 's post 23/08/2026

অবশেষে অপেক্ষার অবসান! আমাদের স্কুলে শুরু হলো স্বপ্নের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট “ড্যাফোডিল ফুটবল ফিয়েস্তা” সিজন ৪!

প্রথম দিনেই মাঠে টানটান উত্তেজনা, যখন ড্যাফোডিল কিংস মুখোমুখি হলো ড্যাফোডিল ইউনাইটেডের। দুর্দান্ত সব মুভ আর গোল প্রচেষ্টা! সামনে আরো দারুণ ম্যাচ দেখার অপেক্ষায়।

Photos from Daffodil International School Baburhat 's post 20/08/2026

এসএসসি ২০২৬-এর শতভাগ পাস ও অসাধারণ ফলাফল উদ্‌যাপনে আমাদের প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সম্মানিত প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারের দিকনির্দেশনা, শিক্ষকদের স্নেহাশিস আর বন্ধুদের উচ্ছ্বাসে ভরে উঠেছিল পুরো অনুষ্ঠান। সম্মাননা স্মারক গ্রহণ, বিশেষ মধ্যাহ্নভোজ ও রঙিন ফটোসেশনে কেটেছে এক স্মরণীয় মুহূর্ত।

আমাদের আগামী দিনের কান্ডারিদের জন্য রইলো অশেষ শুভকামনা!

14/08/2026

বোর্ডে সেরা দশে চাঁদপুরের ড্যাফোডিল স্কুল, পাসের হার শতভাগ
বিস্তারিত কমেন্টে

Photos from Daffodil International School Baburhat 's post 13/08/2026

Stepping into a new chapter of success! 🚀

Heartiest congratulations to Md. Mahabubul Hossain (Officer, Corporate Office) and Md. Iqbal Hossain (Asst. Officer, Corporate Office) on embracing your new responsibilities!

Your dedication and hard work have brought you to this well-deserved milestone. Wishing you both continuous growth, outstanding achievements, and the very best of luck in your new roles. 💼

11/08/2026

সাফল্যের আকাশ ছুঁয়ে যাওয়ার এই তো শুরু...

এসএসসি পরীক্ষা ২০২৬-এ অসাধারণ ফলাফল অর্জন করায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাট ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে জানাই প্রাণঢালা অভিনন্দন!

তোমাদের এই সাফল্য কেবল একটি পরীক্ষার ফল নয়, বরং তোমাদের দিনরাতের পরিশ্রম, একাগ্রতা এবং শিক্ষক ও বাবা-মায়ের প্রার্থনার ফসল। আমাদের পুরো স্কুল পরিবার আজ তোমাদের এই অর্জনে অত্যন্ত গর্বিত।

আলো ছড়াও বিশ্বজুড়ে, এগিয়ে যাও আপন মহিমায়! 🎓⭐

Family

Photos from Daffodil International School Baburhat 's post 11/08/2026

এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাট ক্যাম্পাস গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে! আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষকদের সঠিক নির্দেশনায় আমরা পেয়েছি ১০০% পাসের হার।

✨ ফলাফলের এক নজরে:

জিপিএ ৫ (A+): ৫ জন

A গ্রেড: ২০ জন

A- গ্রেড: ১ জন

B গ্রেড: ৩ জন

ফলাফল প্রকাশের পরপরই ক্যাম্পাস ভরে ওঠে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছল উচ্ছ্বাসে। শিক্ষকগণও তাঁদের প্রিয় শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে এই আনন্দের অংশীদার হন।

ধন্যবাদ এবং অভিনন্দন সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের, যাঁদের নিরলস প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। আমরা এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।

10/08/2026

সাফল্যের ধারাবাহিকতায় আরও একটি গৌরবময় অধ্যায়!
আমাদের ৭০ জন কৃতি শিক্ষার্থীর মেধা, প্রচেষ্টা আর শিক্ষকদের নিরলস দিকনির্দেশনায় এসএসসি ২০২৬ পরীক্ষায় ১০০% পাসের মাইলফলক অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল।
ফলাফল এক নজরে:
🔹 মোট পরীক্ষার্থী: ৭০ জন
🔹 উত্তীর্ণ: ৭০ জন (১০০% পাস)
🔹 জিপিএ ৫.০০ (GPA 5.00): ১৭ জন (বিজ্ঞান বিভাগ)
🔹 বিজ্ঞান বিভাগ: ৫৪ জন | ব্যবসায় শিক্ষা: ১৪ জন | মানবিক: ২ জন

অসাধারণ এই সাফল্যের জন্য উত্তীর্ণ সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। শিক্ষার্থীদের আগামী দিনের চলার পথ আরও সুন্দর ও উজ্জ্বল হোক!

Photos from Daffodil International School Baburhat 's post 05/08/2026

✊জুলাইয়ের চেতনা ও আদর্শকে হৃদয়ে ধারণ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, বাবুরহাট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপনের বিশেষ প্রতিযোগিতা।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সকল বিজয়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ!

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

14 No Ward, Baburhat
Chandpur
3602