10/08/2026
Al Kawsar School Hajigonj
Al
Kawsar School Hajigonj is an Ideal School affiliated by Comilla Board
with a current enrollment.
10/08/2026
08/08/2026
চুয়েট এর চাঁদপুর জেলা ছাত্র সংসদের কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত সভাপতি ও প্রকাশনা সম্পাদক আল কাউসার স্কুল হাজীগঞ্জ এর সাবেক ছাত্র আমিমুল ইহসান ও কাশেম আহমেদ হৃদয় কে আল কাউসার স্কুলের পক্ষ থেকে অভিনন্দন ও দোয়া। আমরা তোমাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।
19/07/2026
অর্ধ বার্ষিক ব্যবহারিক পদার্থ বিজ্ঞান পরীক্ষার কিছু মুহুর্ত __
সকল বিদ্যালয়ের আভ্যন্তরিন পরীক্ষায় যদি কঠোরতা অবলম্বন করা হয় তাহলে পাবলিক পরীক্ষাও অনিয়ম এবং নকলমুক্ত থাকবে।
এর মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের বখাটেপনা, পড়াশোনায় অমনোযোগীতা দূর হবে ইন শা আল্লাহ।
যে কাজগুলো করার মাধ্যমে একজন শিক্ষার্থী সফল হতে পারে-
➡️ নিয়মিত বিদ্যালয়ে আসা
➡️ ক্লাসে মনযোগি থাকা
➡️ কোন কিছু না বুঝলে শিক্ষক বা সহপাঠিদের সহযোগিতায় বুঝে নেয়া
➡️ বাড়িতে যে কাজ দেয়া হয় তা আন্তরিকতার সাথে করা
➡️ বাড়ির কাজ করতে গিয়ে যে সমস্যাগুলোর মুখোমুখি হয়েছে তা পরবর্তী ক্লাসে উপস্থাপন করা।
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো— এফএক্স ৮২এমএস, এফএক্স ১০০এমএস, এফএক্স ৫৭০এমএস, এফএক্স ৯৯১এমএস, এফএক্স ৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএস প্লাস এবং এফএক্স ৯৯১সিডাব্লিউ।
এদিকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
25/02/2026
আলহামদুলিল্লাহ।
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ আল কাউসার স্কুলের ১ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া।
সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি ও অভিভাবকবৃন্দের জন্য সকলের প্রতি দোয়ার আবেদন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
Chandpur
৩৬১০