প্রজ্ঞা

প্রজ্ঞা

Share

“ অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার যেন অন্ধকারের মধ্যে আলোর প্রবেশ ”

20/04/2026

আমাদের শরীরে মাঝে মাঝে ছোটখাটো অসুস্থতা দেখা দেয়—
যেমন সর্দি, কাশি, জ্বর।

এমন হলে আতঙ্কিত না হয়ে—
প্রথমে নিজের শরীরকে একটু সময় দিন,
আর প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

কারণ আমাদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) অনেক সময় নিজেই লড়াই করে।

যখন কোনো ভাইরাস বা জীবাণু শরীরে ঢোকে,
তখন শরীর সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে—
এবং ভবিষ্যতের জন্য সেই অভিজ্ঞতাও মনে রাখে।

একভাবে ভাবলে—
যেমন বাড়িতে একবার চোর ঢুকলে আমরা পরে নিরাপত্তা বাড়াই,
তেমনি শরীরও কিছু ছোটখাটো অসুস্থতার পর
নিজেকে আরও শক্তিশালী করে তোলে।

তবে মনে রাখতে হবে—
সব অসুস্থতা হালকা নয়,
কিছু ক্ষেত্রে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।🌱

👉 আপনি কি আগে এমন অভিজ্ঞতা পেয়েছেন, যেখানে শরীর নিজেই ধীরে ধীরে ভালো হয়ে গেছে?

19/04/2026

আজ হঠাৎ এই কথাগুলো মনে পরলো?

আমরা ব্যথা পেলে কষ্ট পাই… কিন্তু কখনো কখনো সেই ব্যথার মধ্যেই একটা অদ্ভুত তৃপ্তি খুজে পাই।

ভয় পাই… কিন্তু ভয় পাওয়ার অভিজ্ঞতাটাও আবার উপভোগ করি। যেজন্য আমরা হরর মুভি দেখি।

দুঃখের সিনেমা দেখি, দুঃখের গান শুনি… অথচ জানি এগুলো আমাদের কাঁদাবে।

তাহলে আমরা আসলে কি খুঁজি?

শুধু “সুখ” না।
আমরা খুঁজি অনুভব।

মানুষ অদ্ভুত একটা প্রাণী—
সে শুধু ভালো লাগা চায় না, সে “গভীরভাবে কিছু অনুভব করতে” চায়।

এই জন্যই—
আমরা ভয়ের মধ্যে excitement খুঁজে পাই,
দুঃখের মধ্যে শান্তি খুঁজে পাই,
লজ্জার মধ্যেও কখনো কখনো মিষ্টি একটা অনুভূতি খুঁজে পাই, প্রপোজ করার সময়।

পুরনো স্মৃতি মনে পড়লে হাসিও পায়, আবার মনও খারাপ হয়।
ভালোবাসলে সুখ হয়, আবার হারানোর ভয়ও কাজ করে।

সবকিছু মিলিয়ে আমরা আসলে একটা জিনিসই খুঁজছি—
বেঁচে থাকার অনুভূতি।

হয়তো এই কারণেই
সবচেয়ে বেশি মনে থাকে সেই মুহূর্তগুলো—
যেখানে আমরা সবচেয়ে বেশি “অনুভব” করেছি।

সুখ না, দুঃখ না—
মানুষ আসলে খুঁজে “গভীরতা”।🌱

আপনি কি শুধু সুখ চান…
নাকি সত্যিকারের অনুভব করতে চান?

18/04/2026

একটা অদ্ভুত চিন্তা…

এখন আমি যেভাবে লিখছি—
এমনও তো হতে পারে, আমি আসলে ঘুমের মধ্যে আছি,
আর এটাকেই বাস্তব মনে করছি।

কারণ আমরা স্বপ্নের ভেতরে থাকলে—
ওটাকেই বাস্তব মনে হয়।

এটা তো আমাদের সবার সাথেই হয়…

স্বপ্ন থেকে বাস্তবে ফেরার সবচেয়ে শক্তিশালী উপায় হলো—
শারীরিক যন্ত্রণা।

যন্ত্রণা অনুভব করলে হঠাৎ ঘুম ভেঙে যায়,
আর স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়।

তাহলে একটা প্রশ্ন—

যেমন স্বপ্ন আর বাস্তব আলাদা,
তেমনি কি জীবন আর পরজগতও একই রকম?

যেমন স্বপ্নে যন্ত্রণা পেলে আমরা জেগে উঠি,
তেমনি কি এই জীবন শেষ হলে—
আমরা আরেক বাস্তবতায় জেগে উঠি?🌱

👉 আপনি কি কখনো এমনটা ভেবেছেন?

17/04/2026

খারাপ সময় এলে আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি...

কিন্তু সত্যিটা হলো—
সব সমস্যার সাথে সাথে সমাধান আসে না।

দুইটা পথ থাকে—

একটা: সমাধান খোঁজা
আরেকটা: অপেক্ষা করা

অদ্ভুত হলেও সত্যি,
অনেক সময় “অপেক্ষা”ই সবচেয়ে শক্তিশালী সমাধান।

কারণ সময়ের সাথে সাথে—
আমাদের মন সেই কষ্টটাকে ধীরে ধীরে মানিয়ে নেয়।

যেটা একসময় অসহ্য লাগতো,
একসময় সেটাই সহ্য হয়ে যায়।

তাই সমাধান না পেলেও—
হাল ছেড়ে দেওয়া উচিত না।

সময়কে একটু সময় দিন।🌱

👉 আপনিও কি এমন কিছু পার করে এসেছেন?

15/04/2026

আমরা আসলে কে?

প্রথমে বাঙালি?
নাকি মানুষ?
নাকি মুসলিম?

প্রতি বছর বাংলা নববর্ষের সাথে এই প্রশ্নগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে।

চলুন একটু দর্শন চর্চা হয়ে যাক!

যখন আমরা আমাদেরকে একটি নির্দিষ্ট জাতি হিসেবে পরিচয় দেই তখন আমরা আমাদেরকে ক্ষুদ্র করে ফেলি। আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত, আমরা মানুষ। এটা আমার মতামত এবার আপনারা বলুন।

পরিচয়টা কি জন্ম দিয়ে ঠিক হয়—
নাকি বিশ্বাস দিয়ে?

একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আছে,🌱
একজন বাঙালি হিসেবে সংস্কৃতি আছে,
আর একজন মুসলিম হিসেবে বিশ্বাস আছে।

তাহলে—
কোনটা আগে?

👉 আপনি নিজেকে প্রথমে কীভাবে দেখেন?

13/04/2026

যদি সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়…

তাহলে মানুষ পাপ করলে শাস্তি পাবে কেন?

এই প্রশ্নটা অনেকের মাথায় আসে।

উত্তরটা সহজ—

আল্লাহ মানুষকে “ইচ্ছার স্বাধীনতা” দিয়েছেন।

আপনি ভালো বা খারাপ—যেটা বেছে নিচ্ছেন
সেটা আপনার সিদ্ধান্ত।

কিন্তু এই স্বাধীনতাও আল্লাহর পক্ষ থেকেই।

তাই যখন আপনি ভুল কিছু করেন—
আপনি স্বাধীনভাবেই সেটা করেন।

আর সেই কারণেই—
শাস্তিটাও ন্যায়সঙ্গত হয়।🌱

আপনি কী আপনার উত্তরটা পেয়েছেন?

12/04/2026

একটা সত্য কথা বলি

এখন যে লাইফটা নিয়ে অসন্তুষ্ট আপনি—
একসময় এই লাইফটাই আপনার স্বপ্ন ছিল।🌱

তাই না?

👉 তাহলে সমস্যা লাইফে, নাকি mindset-এ?

11/04/2026

আমরা আসলে কখনোই সুখী না...

বর্তমানে থাকলে ভবিষ্যৎ চাই,
আর ভবিষ্যতে গিয়ে অতীতকে খুঁজি।🌱

অদ্ভুত না?

👉 আপনারা কি বেশি মিস করেন—অতীত না ভবিষ্যৎ?

10/04/2026

আমরা বর্তমান নিয়ে অসুখী কেনো??
কারণ আমরা ভবিষ্যত দেখতে পাইনা। আমরা মনে করি ভবিষ্যৎ বর্তমান থেকে ভালো হবে, সুখকর হবে। ভবিষ্যতে সুখ ঠিকই আসে কিন্তু তখন আবার আমরা অতীতের স্মৃতিচারণ করি। এবং আবার সেই অতীতে ফিরে যেতে চাই। যদিও সেই অতীতের বর্তমান সময়ে আমরা ভবিষ্যৎ চাইতাম। এখন ভবিষ্যতে এসে আবার সেই অতীত কে মিস করি!!
তাহলে যৌক্তিকভাবে বর্তমানই আমাদের সবচেয়ে সুখের যদিও বর্তমান বিভিন্ন সমস্যাযুক্ত, তবুও ভবিষ্যতে গিয়ে এই বর্তমানকে নিয়ে আফসোস করার চেয়ে বর্তমানে সুখে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।🌱

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

J542+3VG
Chandpur
3600