06/04/2022
আলহামদুলিল্লাহ.... দুই বছর করোনার লকডাউনের বিরতি পরে! আমর মতো অধমের চিন্তাধারায় এবং মুফতী হাবিবুর রহমান সাহেব-এর (ম'ঈনুল কুরআন ফাউন্ডেশন, এ-র পরিচালক) সহযোগীতায় নুরাণী পদ্ধতিতে কুরআন শিক্ষার কার্যক্রম গত চার বছর যাবৎ হাজীগঞ্জে বয়স্কদের মাঝে বেশ কয়েকটি জায়গায় অনুষ্ঠিত হয়ে আসছে। উক্ত বয়স্কদের পহেলা সবক প্রদান করেন, মাওলানা ইসমাঈল সাহেব। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন! সকলেই কর্মব্যস্ততা রেখে লোকালয়ে এসে বয়স্কদের কুরআন শিক্ষার্থীদের নসিহত পেশ করেন।
আলহামদুলিল্লাহ__ আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ার বরকতে একটি মসজিদে স্কুল-কলেজের শিক্ষার্থী কর্মব্যস্ত ও বয়স্কদের কুরআন শিক্ষা ৯ম ব্যাচ চালু করা হয়েছে। এছাড়াও বয়স্কা মা-বোনদের জন্য স্থানীয় কার্যালয়ে রমজান মাস ব্যাপী নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার ৬ষ্ট ব্যাচ চালু করা হয়েছে।
দোয়ার চাই-
আগামী ব্যাচ চালু করার পূর্বে থেকে ইনশাআল্লাহ শিক্ষকদের তিন/সাত দিনের প্রশিক্ষণ হবে। আল্লাহ যদি ব্যবস্থা করে দেন তাহলে একটা সময় সারা বছর ব্যাপী নিয়োগ দেওয়া হবে, যারা বিভিন্ন চর এলাকা, পার্বত্য অঞ্চলে সুবিধাবঞ্চিত অঞ্চল গুলোতে ঘুরে ঘুরে বয়স্কদের অথবা কর্মব্যস্তদের কুরআন শিক্ষার ব্যবস্থা আঞ্জাম দিবে এবং আমরা তাদের হাদিয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের দ্বারা কুরআনের খেদমত নিন। বেশি বেশি কুরআনের খেদমত করার তৌফিক দান করেন। আমি_ন।
প্রতিষ্ঠাতা নির্বাহি পরিচালক-
আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ
ক্বারী মুহাম্মদ নুর আলম
10/03/2022
আলহামদুলিল্লাহ্... আমার মতো অধমের চিন্তাধারায় এবং মুফতী হাবিবুর রহমান সাহেব-এর (ম'ঈনুল কুরআন ফাউন্ডেশন, এ-র পরিচালক) সহযোগীতায় নুরাণী পদ্ধতিতে কুরআন শিক্ষার কার্যক্রম গত ৬ বছর যাবৎ হাজীগঞ্জে বয়স্কদের মাঝে বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে।
গত দুই বছর করোনায় বয়স্ক কুরআন শিক্ষা কার্যক্রম আমার চালু করতে পারিনি।
আলহামদুলিল্লাহ্..... আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়ার বরকতে আজকের পরামর্শ বৈঠকে ফায়সালা হয়;
▪️পালিশারা রহিমা নূর ক্যাডেট মাদরাসা মসজিদে ১টি বয়স্কদের কুরআন শিক্ষা ৯ম তম ব্যাচ চালু করা হবে।
▪️এছাড়াও বয়স্কা মা-বোনদের জন্য স্থানীয় পাঁচৈ কার্যালয়ে রমজান মাস ব্যাপী নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষার ৫ম তম ব্যাচ চালু করা হবে।
আজকে পরামর্শে উপস্থিত ছিলেন- মাওলানা শাহাদাত হোসেন; পরিচালক- মালিগাঁও খামার বাড়ী নুরানী মাদরাসা, হাফেজ মুহাম্মদ জয়নাল আবেদীন সাহেব; পরিচালক- পালিশারা রহিমা নূর ক্যাডেট মাদরাসা, মুতাওল্লি পাঁচৈ কওমী মাদরাসা; জনাব মুহাম্মদ আব্বাস উদ্দিন মজুমদার সাহেব, এছাড়া আমি অধম উপস্থিত ছিলাম।
দোয়ার চাই-
আগামী ব্যাচ চালু করার পূর্বে থেকে ইনশাআল্লাহ শিক্ষকদের তিন/সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আল্লাহ যদি ব্যবস্থা করে দেন তাহলে একটা সময় সারা বছর ব্যাপী নিয়োগ দেওয়া হবে, যারা বিভিন্ন চর এলাকা, পার্বত্য অঞ্চলে সুবিধাবঞ্চিত অঞ্চল গুলোতে ঘুরে ঘুরে বয়স্কদের অথবা কর্মব্যস্তদের কুরআন শিক্ষার ব্যবস্থা আঞ্জাম দিবো এবং আমরা তাদের হাদিয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের দ্বারা কুরআনের খেদমত নিন । বেশি বেশি কুরআনের খেদমত করার তৌফিক দান করেন। আমি_ন।
03/03/2022
বিসমিহি তায়ালা
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
সম্মানিত মুহতারাম!
আশা করি আপনি আল্লাহ তায়ালার মেহেরবানীতে ভালো আছেন। আপনার সর্বদা সুস্থ্যতা কামনা করে জানানো যাচ্ছে যে, খোশ আমদের মাহে রমজান সমাগতঃ সেই উপলক্ষে সাধারণ বয়স্ক/বয়স্কাদের (মা-বোনদের) মাঝে আল কুরআনের আলো কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। সে-লক্ষে আগামী ১০ই মার্চ ২০২২খ্রি., রোজ বৃহস্পতিবার পাঁচৈ দারুল উলূম কওমী মাদরাসায় "অতীব জরুরি পরামর্শ সভার" আয়োজন করা হয়েছে।
অতএব, মহতী "জরুরি পরামর্শ সভার" এ-আয়োজনে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আপনার/আপনাদের উপস্থিতি একান্তভাবে আমরা কামনা করছি।
অনুরোধক্রমে-
▪️ক্বারী মুহাম্মদ নুর আলম
প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক-
আলো কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ
▪️মাওলানা মুহাম্মদ ইসমাঈল হোসেন
মহাপরিচালক- ডোমরা-গুয়াটোবা ছিরাজুম মুনির মাদরাসা কমপ্লেক্সে, ফরিদগঞ্জ
31/07/2020
সবাইকে ঈদের শুভেচ্ছা!
আল্লাহ তাআলা আমাদের ঈদ, কুরবানি এবং যাবতীয় আমল কবুল করুন, আমিন।
ইনবক্সে, মেসেজে, মেইলে বা ফোনে যারা শুভেচ্ছা জানিয়েছেন এবং আরও যারা জানাবেন, সকলের জন্য অনেক দোয়া, প্রীতি ও শ্রদ্ধা।
পরস্পরে পরস্পরের জন্য দোয়া করি।
প্রতিষ্ঠাতা পরিচালক-
মুহাম্মদ নুর আলম
আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ,
হাজীগঞ্জ, চাঁদপুর।
22/07/2020
#সংশোধনী_জরুরী_বার্তা!
রংপুর/লালমনিরহাট/নীলফামারী-সহ কয়েকটি জেলা থেকে; বিভিন্ন মসজিদ/মাদ্রাসার উলামায়ে কেরামগণ আমাদের অফিসিয়াল নম্বরে বার বার ফোন করে জানতে চাচ্ছেন-
⚠ আপনারা "আল কুরআন শিক্ষা ফাউন্ডেশন" নামক প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ দিচ্ছেন?
📮 জবাবঃ শিক্ষক নিয়োগ দিচ্ছি বা দিচ্ছি কিনা তা জানার পূর্বে আপনাকে জানতে হবে;
১]
"আল কুরআন শিক্ষা ফাউন্ডেশন" আর "আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ" এক কিনা?
না এক নয়! কারন আপনি নাম দেখা বা বলার ক্ষেত্রেই ভুল করছেন;
আপনি মুয়াল্লিম হতে চান? আপনার কাছে মুয়াল্লিম নিয়োগ হওয়ার জন্য একটি ফর্ম আসছে; উক্ত ফর্মে নাম দেওয়া আছে- "আল কুরআন শিক্ষা ফাউন্ডেশন"। আর আপনি জানতে চাচ্ছেন- " আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ" শিক্ষক নিয়োগ দিচ্ছে কিনা?
নাম দেখার ক্ষেত্রেই আপনার পহেলা ভুল।
মূল কথা হচ্ছে; আপনি যে প্রতিষ্ঠানে মুয়াল্লিম হিসেবে নিয়োগ হচ্ছেন- সে প্রতিষ্ঠানের নাম হলোঃ "আল কুরআন শিক্ষা ফাউন্ডেশন"।
২] তবে "আল কুরআন শিক্ষা ফাউন্ডেশন" দ্বীনি সেবামূলক কার্যক্রম! তারা অফিসিয়াল-ভাবে শিক্ষক নিয়োগ দিচ্ছে। উক্ত "আল কুরআন শিক্ষা ফাউন্ডেশন" সম্পুর্ন নতুন প্রতিষ্ঠান, তারা এখন শোস্যাল মিডিয়া ফেসবুক পেজ বা একাউন্ট চালু করেননি। এখনও অভ্যান্তরিন গোছানো কাজ চলছে। কয়েকটি জেলার দায়িত্বশীল জিম্বাদারদের সাথে আমাদের একান্তে আলাপ হয়। দায়িত্বশীল চল্লিশ জন আলেম নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ ঈদের পরপর তারা পুরাধ্যক্ষভাবে কাজ চালু হবে।
৩]
আমাদের "আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ" কোনো ধরণের নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছি না।
⚠ অনেকে জানতে চাচ্ছেন; আমাদের "আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ" উত্তরবঙ্গে কোনো শাখা আছে কিনা?
📮 জবাবঃ না দক্ষিণবঙ্গ [হাজীগঞ্জ চাঁদপুর] ছাড়া আমাদের আর কোনো উত্তরবঙ্গে শাখা নেই।
নিবেদক : মুহাম্মদ নুর আলম
প্রতিষ্ঠাতা পরিচালক-
আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ,
পাঁচৈ, হাজীগঞ্জ, চাঁদপুর।
[২২/০৭/২০খ্রিঃ রাত- ৯ টা]
21/07/2020
জরুরী নিষেধাজ্ঞাঃ
সোশ্যাল মিডিয়ার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে;
রংপুর/লালমনিরহাট/নীলফামারী-সহ কয়েকটি জেলাগুলোতে; কিছু অসাধু ব্যক্তি আমাদের
এর নামে অবৈধভাবে জনসাধারণের নিকট হতে টাকা হাতিয়ে নিচ্ছে।
অতএব: উক্ত জেলাগুলোর দ্বীন প্রেমিক ভাইদের নিকট আরজিঃ আপনারা আমাদের নিদ্রিষ্ট ব্যক্তি ছাড়া উপরোক্ত অসাধু ব্যক্তিদের নিকট কেউ কোনো প্রকার লেনদেন করবেন না।
নিবেদক : মুহাম্মদ নুর আলম
প্রতিষ্ঠাতা পরিচালক-
আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ, পাঁচৈ হাজীগঞ্জ, চাঁদপুর।
21/07/2020
শিশুদের নিয়ে আমার ভাবনা!
আজ থেকে ১৫/১৬ বছর পূর্বের কথা। সকাল হলে যখন মসজিদে যেতাম সেখানে মসজিদের ইমাম সাহেব হুজুর এলাকার বাচ্চদের কুরঅান শিক্ষা দিতেন। পাশাপাশি শিক্ষা দিতেন আদব-ক্বায়দা!
মা-বাবা, আত্মীয়-স্বজন মুরুব্বীদের দেখলে সালাম দেওয়া, সুন্দর ভাষায় কথা বলা, সম্মান দেয়া ইত্যাদি ইত্যাদি।
যখন একজন কুরআন শরিফ পড়তে পারে তখন মোটামুটি সে মক্তব পাশ করে। কথা হলো এই মক্তবে সকালের ঘুম নষ্ট করে আমরা কী শিখলাম? হ্যাঁ শিখেছি চলমান জীবনের প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা। আদব কায়দা তথা নীতি নৈতিকতা।
কিভাবে বড়দের দেখলে সালাম দিতে হয়, সম্মান দিতে হয়। স্পষ্ট মনে পড়ে স্কুলে যাওয়ার সময় কোন মুরব্বী দেখলে চার পাঁচজন ছাত্র থাকলে সবাই একসাথে সালাম দিতাম। রাস্তাঘাটে আদবের সাথে চলতাম। বড় ছোট পার্থক্য রেখে উঠাবসা ছিল।
মক্তবে শেখানো হয়েছে সামাজিক মূল্যবোধের শিক্ষা। আমরা জেনেছি বড়দের মুখের ওপর কথা না বলার শিক্ষা। অন্যজনের জিনিস বিনা অনুমতিতা না ধরা। আমাদের কে শুনানো হত বিভিন্ন শিক্ষা মূলক গল্প।
এই গল্পের বিষয় গুলো শিশুদের মনে চিন্তা চেতনায় রুপ নিয়ে সবাই চাইতো এই চরিত্রগুলো সবার মধ্যে ফুটে উঠুক।
◾বর্তমান সময়ে কতিপয় এনজিও ও প্রাইভেট প্রতিষ্ঠান মিলে আমাদের মক্তব শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে প্রায়। কেজি স্কুল নামে একটা তামাশা বের হয়েছে। আমরা যারা কেজি স্কুল পড়িনি তারা কি শিক্ষিক হতে পারেনি? হয়েছে নৈতিক।
এখন পিতা-মাতার ঘুম নাই কখন তার ছেলে মামলা খাবে আর পুলিশ এসে ধরে নিয়ে যাবে। খবরের পাতা খুললেই পাতায় পাতায় কিশোর অপরাধ। এর জন্য কি মা বাবারা দায়ী নয়? ছেলে-মেয়েদের কোরআন, নামায, প্রভৃতি শিক্ষা না দিয়ে তাদেরকে জিবনের শুরু থেকে কেজি স্কুলে পাঠিয়ে দিচ্ছি!
◾মক্তব ভিত্তিক কুরআন শিক্ষা কি বিলুপ্তির পথে?
কেজি স্কুলগুলো শুরু হয় ভোর থেকে। এর জন্য পিতা-মাতা তাদের সন্তানদের মক্তবে দেওয়ার সময় পায় না। কেজি স্কুলগুলোতে নামেমাত্র কিছু আনাড়ি লেখকের বই দেওয়া হয়। যেগুলো আমদের মক্তব শিক্ষার বিকল্প কোনভাবেই হতে পারে না।
◾এখনো মনেপ্রাণে বিশ্বাস করি আমরা যদি সচেতন হই এবং আমাদের বাচ্চাদের শিশু জীবনে ধর্মীয় শিক্ষা দেই। তবে সমাজে শান্তি আসবেই। ধর্মীয় শিক্ষা অন্যায় কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে।
◾এ জন্য আমাদেরকে ফিরে যেতে হবে অতীত ঐতিহ্যে। অতীতকে নিয়ে আমদের বসবাস করতে হবে, তা না হলে বেয়াদবি থেকে শুরু করে কোন অপকর্মই রোধ করা সম্ভব হবে না! আল্লাহ তায়ালা সকলকে সঠিক বুঝ দান করুন। আমি_ন…
মুহাম্মদ নূর আলম
প্রতিষ্ঠাতা ও পরিচালক-
আল কুরআন ফাউন্ডেশন হাজীগঞ্জ,
পাঁচৈ, হাজীগঞ্জ চাঁদপুর।
30/06/2020
লকডাউনে অতিবৃষ্টিতে সীমিত শিশুদের কুরআন পড়া থেমে নেই;
ওস্তাদজী- মুহাম্মদ নুর আলম
24/05/2020
আমাদের "আল কুরআন ফাউন্ডেশন" পেজের পক্ষ থেকে সকল ভাই-বোনদের জানাচ্ছি ঈদুল আযহার শুভেচ্ছা!
মেসেজ সবাইকে দেয়া সম্ভব নয়। তাই পোষ্টের মাধ্যমে সকল শুভানুধ্যায়ীদের প্রতি রহমাতের দুআ।
সকলের ঈদ হোক জান্নাতী আনন্দময়।
হাসিখুশি আনন্দে কাটে যেন ঈদ সবার।
ভাসুক খুশির বানে সবাই প্রত্যাশাটা এই আমার।
তবে একটি অনুরোধ!
ঈদের আনন্দ যেন গোনাহের কারণ না হয়। চোখের হিফাযত ও কানের গোনাহ থেকে মুক্ত থাকি।
আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন।
যে যেখানে ঈদের জামাত আদায় করছেন সকলের ঈদ হোক শান্তিময় ও নিরাপদ। গোনাহমাফীর জরিয়া।
একটি সতর্কতা!
অনেকেই ঈদের শুভেচ্ছা জানাতে বাজনা নির্ভর গান পোষ্ট করছেন। কেউবা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বানানো বিদআতিদের গজল ছড়াচ্ছেন।
আনন্দ খুশি প্রকাশের সাথে সাথে হুশও ঠিক রাখা উচিত।
জাযাকুমুল্লাহু খাইরান।
03/05/2020
🚯 এই করোনা সংকটের সময়ে; ➤ হাজীগঞ্জ উপজেলার কোন আলেম যদি আর্থিক 💰 অভাবে থাকেন এবং আর্থিক সহায়তার খুবই জরুরত হয়! সেক্ষেত্রে আমার 💬 ইনবক্সে যোগাযোগ করতে অনুরোধ রইল।
বিঃদ্রঃ 🚫 তথ্য গোপন 🎥 📷 থাকবে।
02/05/2020
চারদিকে হাহাকার! আপনি দেখছেন? আপনি শুনছেন? আপনার হৃদয়ের কান স্পর্শ করছে! তবুও কেনো আপনি নিরব?
আমি সাধাসিধে ছোটখাটো মাদরাসার শিক্ষক! অনেকেই মনের দুঃখ শেয়ার করে! তত্বরূপ; গতকালও হাজীগঞ্জের এক বৃদ্ধ লোক আমার কাছে আসছেন, বলছেন; হুজুর, যাকাতের টাকা হবে? আমি বললাম, এখনতো হবে না! তবে আসলে ইনশাআল্লাহ... সাধ্যমতো দিবো।
এরকম বহু মানুষ রয়েছে; যারা নিরব রয়েছে! চায় না! তবে আড়ালে কাঁদছে।
সন্তান যখন বাবা কিংবা মাকে জিজ্ঞেস করে, “আমরা কখন খেতে পাবো বাবা?”— তখন ঐ বাবা-মা’র অবস্থা কেমন হয় জানেন কী? এরকম অসংখ্য পরিবার আজ নিভৃতে কাঁদে।
আপনি কি তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়াতে পারেন না? আপনার সামান্য হাদিয়ায় একটা পরিবারে হাসি-আনন্দের ঢেউ খেলতে পারে। আপনি কি তাদের হাসির মাধ্যম হতে পারে।
চলছে পবিত্র রমযান মাস! দানের ফজিলত সবারই জানা। আপনার যাকাত! ফিতরা কিংবা সাধারণ দানের মাধ্যমে পরিবারগুলোতে একচিলতে হাসি নেমে আসতে পারে! রবের দরবারে আপনি হয়ে উঠুন পৃথিবীতে সেরা মানুষ।
তবে আমি থেমে নেই! প্রতিদিনই যাচ্ছি কোনো না কোনো লক ডাউন পরিবারের কাছে! বলতে না পারা পরিবারে মধ্যে আজ এমন একটি পরিবারকে দিয়েছি; যা শুনলে আশ্চর্য হবেন! আলেম মানুষ; বাসায় বাজার নেই! মাদরাসার বেতন নেই! শুনেছি কর্জ নিয়ে কয়েকদিন চলেছে।
এ-কথাগুলো আজ সকালে যখন শুনেছি; তখন থেকে বাজার পৌঁছানোর ফিকির শুরু করি; ৩০ কিলোঃ পারি দিয়ে চাঁদপুর ফরিদগঞ্জের ডালিয়া-ঘাটের নিকট আলেমের বাড়ি! পৌঁছে দেই হাদিয়া! হাতে পেয়ে কত খুশি; যা বলে বুঝাতে পারবো না।
আলহামদুলিল্লাহ... ছবিতে দেখছেন বাজারের ব্যাগ! আপনি চাইলেও পারেন নিকটবর্তী প্রতিবেশী-স্বজনদের নিকট খাবার পৌঁছে দিতে।
__প্রতিষ্ঠাতা পরিচালক- বান্দা মুহাম্মদ নূর আলম