10/04/2025
১৯তম নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত যত প্রশ্নঃ
১। এইচএসসি পাশে আবেদন করা যাবে?
উত্তরঃ হ্যাঁ। স্কুল পর্যায়-২ এ আবেদন করা যাবে।
২। নিবন্ধনের MCQ পরীক্ষায় পাশ মার্ক কত?
উত্তরঃ ৪০ নম্বর (লিখিত মার্কের সাথে MCQ এর নাম্বার যুক্ত হবে না)
৩। এক সাথে কয়টা আবেদন করা যাবে?
উত্তরঃ ২টা ( স্কুল/স্কুল-২ এবং কলেজ পর্যায়)। স্কুল এবং স্কুল পর্যায়-২ এক সাথে পরীক্ষা হবে, তাই যে কোন একটাতে আবেদন করুন।
৪। নিয়োগ হবে কিভাবে?
উত্তরঃ লিখিত পরীক্ষায় আপনি যে মার্ক পাবেন সেই মার্ক অনুযায়ী একটা সিরিয়াল তৈরি হবে। পরে যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আপনাকে আবেদনের সময় স্কুল কলেজ নির্বাচন করতে হবে।
৫। ১৯ তম শিক্ষক নিবন্ধনের MCQ পরীক্ষার জন্য কোন বই পড়বো?
উত্তরঃ যেহেতু MCQ পরীক্ষায় ৪০ মার্ক পেতে হবে এবং এই মার্ক যুক্ত ও হবে না লিখিত পরীক্ষায়। তাই আপনি শুধু পাশ মার্কের জন্য ছোট একটা বই পড়তে পারেন। “শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট” বইটি । বাজারে বিভিন্ন প্রকাশনীর বই পাওয়া যায়। বাঁকি সময় লিখিত পরীক্ষায় দেন ,লিখিত পরীক্ষার মার্ক আপনাকে চাকরি পেতে সাহায্য করবে।
৬। কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে?
উত্তরঃ ৩৫ বছর পর্যন্ত পরীক্ষা দিতে বা নিয়োগ পাবেন তাই আপনার বয়স ৩৩-৩৪ হলে আবেদন করতে পারবেন। সকল আপডেট পেতে ফলো করেন BCS EXAM