ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিমখানা

ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিমখানা

Share

একটি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে, মেধা ও মানুসিক বিকাশই আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য

10/04/2026

📢 পরীক্ষার রুটিন প্রকাশ 📢

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌿

ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিমখানার সম্মানিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

📚 আসন্ন পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

সকলকে নির্ধারিত রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

🖊️ প্রস্তুতি নিন, সময়কে কাজে লাগান এবং ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করুন।

🤲 আল্লাহ তাআলা সকলের জন্য সহজ করে দিন এবং উত্তম ফলাফল দান করুন। আমীন।

পরিক্ষা বিভাগ
ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিখানা

29/03/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيم

📢 অভিভাবক কর্মশালা সংক্রান্ত জরুরি নোটিশ

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিমখানার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ছাত্র/ছাত্রীদের সার্বিক উন্নয়ন, আদর্শ চরিত্র গঠন এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে একটি অভিভাবক কর্মশালা আয়োজন করা হয়েছে।

📅 তারিখ: ১লা এপ্রিল-২০২৬ ইং
রোজ: বুধবার
🕘 সময়: সকাল - ১০.৩০ থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত
📍 স্থান: মাদরাসা প্রাঙ্গণ

উক্ত কর্মশালায় নিম্নলিখিত বিষয়সমূহ আলোচনা করা হবে—
✔️ সন্তানের পড়াশোনা পর্যবেক্ষণের সঠিক পদ্ধতি
✔️ নৈতিক ও ইসলামিক শিক্ষার গুরুত্ব
✔️ মোবাইল ও আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার
✔️ মাদরাসার নিয়ম-কানুন ও ভবিষ্যৎ পরিকল্পনা
✔️ অভিভাবকদের মতামত ও পরামর্শ গ্রহণ

অতএব, সকল সম্মানিত অভিভাবকদেরকে নির্ধারিত সময় উপস্থিত থেকে কর্মশালাটি সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

🤲 আল্লাহ তায়ালা আমাদের সন্তানদের নেক, আদর্শবান ও দ্বীনের খেদমতে নিয়োজিত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আদেশক্রমে
কর্তৃপক্ষ
ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিমখানা

20/03/2026

🌙 بسم الله الرحمن الرحيم 🌙

ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিমখানার কর্তৃপক্ষের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদান শেষে আগত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

এই মহান দিনে আমরা মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করি—তিনি যেন আমাদের সকলের রোজা, নামাজ ও নেক আমলসমূহ কবুল করেন এবং আমাদের জীবনকে কল্যাণময় করে দেন।

প্রিয় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত আহ্বান—
এই দ্বীনি প্রতিষ্ঠানটি আপনাদের সহযোগিতা, দোয়া ও আন্তরিকতার মাধ্যমেই এগিয়ে যাচ্ছে। এতিম, অসহায় ও দ্বীন শিক্ষার্থীদের কল্যাণে আপনাদের সামান্য সহায়তাও হতে পারে বিরাট অবদান।

আসুন, আমরা সবাই মিলে এই মাদরাসাকে একটি আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসি।

সবাইকে জানাই—
✨ ঈদ মোবারক ✨

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।

17/03/2026
16/03/2026

🌙 ঈদুল ফিতরের ছুটির নোটিশ 🌙

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিমখানা এর ছুটি

📅 ১৬ মার্চ ২০২৬ (সোমবার ) থেকে
📅 ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) পর্যন্ত।

ইনশাআল্লাহ ২৮শে মার্চ শনিবার থেকে ক্লাস শুরু হবে।

মোট ১১ দিন ছুটি ধার্য করা হয়েছে, আলহামদুলিল্লাহ।

নির্ধারিত ছুটি শেষে মাদ্রাসার সকল কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে ইনশাআল্লাহ।

সকলের নিকট দোয়ার আবেদন। 🤲✨

18/02/2026

পবিত্র মাহে রামাদান উপলক্ষে
ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা-এর সম্মানিত শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে—
রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাস। এই বরকতময় মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে মাদরাসার ক্লাসের সময়সূচি সাময়িকভাবে নির্ধারণ করা হলো:
সকাল ৮:৫০ মিনিট থেকে দুপুর ১২:৪৫ মিনিট পর্যন্ত
ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস চলবে।
রোজা অবস্থায় উস্তাদগণ সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পাঠদান করবেন। তাই সকল শিক্ষার্থীকে সময়মতো উপস্থিত থাকা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অভিভাবকদের কাছেও সহযোগিতা কামনা করছি, যেন সন্তানরা রমজানের পবিত্রতা রক্ষা করে নিয়মিত পড়াশোনায় মনোযোগী থাকে।
আল্লাহ তায়ালা আমাদের এই মাহে রামাদানের বরকত নসিব করুন এবং ইলম ও আমলে উন্নতি দান করুন। আমীন।

01/01/2026

📢 ভর্তি বিজ্ঞপ্তি

ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদ্রাসা ও এতিমখানা-এ
নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে ৪র্থ শ্রেনী
নূরানী •নাযেরা • হিফয • ও এতিম শাখায় ছাত্রদের ভর্তি চলমান।

📅 ভর্তি চলছে:
আর দেরি কেন আজই ভর্তি করিয়ে দিন।

📍 ইন্দুরিয়া
📞 যোগাযোগ:+8801627483293

— কর্তৃপক্ষ

16/12/2025

ইন্দুরিয়া মারকাযুল উলূম মাদরাসা ও এতিমখানা" এর
পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এর শুভেচ্ছা😅🥰🥀

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

ইন্দুরিয়া , (৩নং ওয়ার্ড) সুলতানাবাদ, মতলব উত্তর, চাঁদপুর।
Chandpur
3640

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00