24/08/2026
দ্বিতীয় তলা থেকে লাফিয়ে তৃতীয় তলায় যাওয়া যায়না,তাতো পাগলেও বুঝতে পারে।
✔️ মা বাবা বললেন, আমার ছেলে খুব ভদ্র, মানুষের কাছে জিজ্ঞেস করে দেখুন। আমাদের ছেলেকে ইচ্ছে করলে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তা না করে পুলিশ বলার সাথে সাথে তাদের সাথে পাঠিয়েছি। আমাদের ছেলে অপ/রাধী হলে অবশ্যই বিচার হতে হবে
এই ঘটনায় আমার কিছু প্রশ্ন থেকে যায়----
১। সমাজে বহু ছেলেপেলে ই*য়াবা খায়। এটা বাংলাদেশ নামক দেশে তেমন আহামরি কোন সামাজিক লজ্জা নয়, যার কারণে লজ্জা থেকে বাঁচতে ৪টা মানুষ খু/ন করতে হবে।
২। পাশে তিনতলা ভবনটি নির্মাণাধীন ছিল। ওরা যদি ইয়াবা সেবন করতেই চায়, ওই ভবনে করাই তো ওদের জন্য বেশি সেফ ছিল, যেহেতু সেখানে লোকজন থাকে না। তারা লাফিয়ে দুই তলার ছাদে ইয়াবা সেবন করতে আসবে কেন, যেখানে কেউ থাকে? যেখানে গেলে বরং ধরা পরার বা কেউ দেখে ফেলার চান্স বেশি...
৩। খু/নগুলো ছিল পেশাদারদের মতো। ঘটনা শুনলে মনে হবে আপনি সিনেমার কাহিনী শুনছেন। সামান্য ২ জন ইয়াবা আসক্ত এতো এক্সপার্ট খু/নি কীভাবে হলো? এদের বিরুদ্ধে পূর্বে মারধরের রেকর্ড আছে?
৪। ইলেকট্রিসিটি লাইন কে কেটেছে? ইয়াবা আসক্তরা কেন ইলেকট্রিসিটির লাইন কাটবে?
৫। মোবাইল সেটগুলোকে পানিতে ডুবিয়ে রেখে যোগাযোগ বিচ্ছিন্ন কারা করেছে?
৬। ঘুমন্ত বাচ্চাকে কেন খুন করলো? কী প্রয়োজন ছিল? সে তো রুমে ছিল, বাইরেও আসেনি।
অসংখ্য ‘কেন’ আছে ব্যাপারটায়।
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে নয় তো?
⚠️ নেটিজেনদের এমন হাজারো যৌক্তিক প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে প্রশাসনকে ৷
🚫 বাড়ি তৈরির সময় চাঁদাবাজির যে অভিযোগ পরিবারের আত্মীয়দের মধ্য থেকে তোলা হয়েছে, সেই দাবি কাদের ছিলো? সেইটার যোগসূত্র আছে কি না এই সমস্ত প্রশ্নের উত্তর চায় সাধারণ মানুষ ৷