28/12/2025
সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের "শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৫"এর ফলাফল প্রকাশ।
আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে সকল শিক্ষার্থী অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং বাকি সবার জন্য আগামীর শুভকামনা রইলো।
27/12/2025
আলহামদুলিল্লাহ সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ'' এর শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৫ সফল ভাবে সমাপ্ত করলাম।
ইনশাআল্লাহ অতি দ্রুতই আমরা ফলাফল প্রকাশ করবো।
সবার আন্তরিক ভাবে উপস্থিতি এবং সর্বাত্মক সহোযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ❤️
21/12/2025
আসসালামু আলাইকুম।
ইনশাআল্লাহ সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ-এর উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি পরীক্ষা আগামী ২৬-১২-২০২৫ ইং, রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পরীক্ষার সময়সূচি নিম্নরূপ—
মাধ্যমিক (৬ষ্ঠ-১০ম শ্রেণী): সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা
প্রাথমিক (৫ম শ্রেণী): দুপুর ২:৪৫ টা থেকে ৪:১৫ টা
উক্ত পরীক্ষায় সংশ্লিষ্ট সকলের সময়মতো উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
হাছানুল আজম হাছান।
সদস্য সচিব,
বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।
সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ।
18/05/2025
সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ এর শিক্ষা বৃত্তি ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
17/05/2025
আসসালামুআলাইকুম।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সবার প্রিয় সংগঠন "সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ'' এর শিক্ষা বৃত্তি ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সার্বিকভাবে সফল করার জন্য আর্থিক ও সামাজিক ভাবে সহযোগিতা করা সকলকে,আগত সকল অতিথি বৃন্দ,কর্মকর্তা,অভিভাবক, শিক্ষার্থী, এবং সেচ্ছায় সেবা দিয়ে যাওয়া এক ঝাক তরুন ও যুবকদের। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে আমরা আরো সুন্দর এবং প্রাঞ্জল ভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আপনাদের অংশগ্রহণে আমাদের প্রোগ্রাম সফলতা লাভ করেছে এবং ভবিষ্যতে ও করবে।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত ৩নং সুবিদপুরের ঐতিহ্যবাহী সুবিদপুর গ্রামের তৎকালীন একঝাঁক মেধাবী তরুনদের হাতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত “সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ’২০২৫ বৃত্তি প্রদান অদ্য ১৬ই মে রোজ শুক্রবার সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির প্রারম্ভিকতা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহসিন, সিআইপি; চেয়ারম্যান, রমো ফ্যাশন। তিনি তার বক্তব্যে এই সংগঠনটির পূর্বের ধারাবাহিক সাফল্যের কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের জন্য উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামছল আলম সুমন; চেয়ারম্যান ও সিইও, সারিনা আলম কনস্ট্রাকশন। তিনি ৬০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান পাটওয়ারী; পরিচালকঃ নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড,আরও উপস্থিত ছিলেন প্রফেসর এ,কে,এম আব্দুল মান্নান; অধ্যক্ষ, চাঁদপুর সরকারী কলেজ। অন্যান্য আরও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকগণ এবং অত্র বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। আর বিশেষ শিক্ষকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি টিচার ও শোল্লা স্কুল এন্ড কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব আরিফুর রহমান। উক্ত অনুষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সংঘটনের প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতি মোঃ বেলায়েত হোসেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেলাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট; এনসিসি ব্যাংক। উপস্থিত ছিলেন সংঘের বর্তামান সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাবেক আহবায়ক মাশুকুর রহমান খান (শরীফ),সাবেক সদস্য সচিব কাউছার ভুইয়া ও আব্দুল কাদের। আজকের অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে ছিলেন সংঘের সাবেক সদস্য সচিব মোঃ ফিরোজ আলম।
15/05/2025
আগীকাল রোজ শুক্রবার বেলা ৩ ঘটিকায় সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি'র ২০১৯ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও আলোচনা সভায় আপনাদের সবাইকে আমন্ত্রণ।
15/05/2025
আমন্ত্রণ পত্র
সুধী,
আসসালামু আলাইকুম,
আপনি/আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী ১৬ মে, ২০২৫ ইং তারিখে বিগত ২০১৯ সালের শিক্ষাবৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার বিতরন করা হবে। করোনা সহ অপ্রত্যাশিত নানা কারণে দীর্ঘসময় পুরষ্কার বিতরন ও বৃত্তি পরীক্ষা পরিচালনা করা সম্ভব হয়নি। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
অনুষ্ঠান সূচিঃ ১৬ মে রোজ:- শুক্রবার।
বিকাল ৩:০০ ঘটিকাঃ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত।
বিকাল ৩:০৫ ঘটিকাঃ অতিথিদের আসন গ্রহণ।
বিকাল ৩:৩০ ঘটিকাঃ পুরষ্কার বিতরন ও সনদ প্রদান অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু।
উল্লিখিত তারিখের অনুষ্ঠানে আপনি/আপনাদের উপস্থিতি আন্তরিকতার সাথে কামনা করি।
স্থানঃ বড়গাঁও উচ্চ বিদ্যালয়, সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর।
14/05/2020
না ফেরার দেশে চলে গেলেন বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক, গবেষক, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অসামান্য অবদান রাখা এই কীর্তিমানের বিদায়ে যে শূন্যস্থান তৈরি হয়েছে তা অপূরণীয়। সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘে'র পক্ষ থেকে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
28/12/2019
______বিসমিল্লাহির রাহমানির রাহিম _____
শিক্ষা সেবা সহমর্মিতা
সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের "শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০১৯" এর ফলাফল প্রকাশ।
(সকল শ্রেণী ৫ম থেকে ১০ম শ্রেণী)