শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়

Share

"এটি একমাত্র বিদ্যালয়ের অফিসিয়াল ফেজবুক পেজ।"

25/08/2026

শোক সংবাদ

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ

শাহরাস্তি উপজেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রদ্ধেয় জনাব Q. R. Amin স্যার আর আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শিক্ষাক্ষেত্রে একজন নিবেদিতপ্রাণ, দায়িত্বশীল ও আদর্শবান মানুষ হিসেবে Q. R. Amin স্যার দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শাহরাস্তি উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে তাঁর আন্তরিক প্রচেষ্টা ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে তাঁর দায়িত্ববোধ, আন্তরিকতা, সৎ পরামর্শ ও শিক্ষার প্রতি ভালোবাসা শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য মানুষের হৃদয়ে তাঁকে স্মরণীয় করে রাখবে। তাঁর চলে যাওয়া শাহরাস্তির শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শ্রদ্ধেয় স্যারের মৃত্যুতে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। একই সঙ্গে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক দান করুন।

আমিন।

শ্রদ্ধা ও শোকান্তে
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের
সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ

Photos from শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়'s post 25/08/2026

৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে অর্ধ- বার্ষিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল বিশ্লেষণ, পর্যালোচনা এবং পড়ালেখার মান উন্নয়নে করণীয় বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ।

স্থান: শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়।

সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-জনাব মোঃ ঈমাম হোসেন স্যার।

সহযোগিতায়: শ্রেণী শিক্ষক ও সহকারী শিক্ষক মহোদয়গণ।

Photos from শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়'s post 25/08/2026

অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল-২০২৬,
৮ম শ্রেণীতে যারা ১ম,২য় ও ৩য় স্থান অর্জন করেছে, তাদের হাতে প্রীতি উপহার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন।

বি: দ্র-শ্রেণী কার্যক্রমে সর্বাধিক উপস্থিতির জন্যেও
পুরস্কৃত করা হয়।

23/08/2026
Photos from শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়'s post 20/08/2026

৮ম শ্রেণীর বার্ষিক ও বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে অর্ধ- বার্ষিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল বিশ্লেষণ, পর্যালোচনা এবং পড়ালেখার মান উন্নয়নে করণীয় বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ।

স্থান: শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়।

সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-জনাব মোঃ ঈমাম হোসেন স্যার।

সহযোগিতায়: শ্রেণী শিক্ষক ও সহকারী শিক্ষক মহোদয়গণ।

Photos from শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়'s post 13/08/2026

এসএসসি ২০২৬-এর ফলাফল-পরবর্তী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান শিক্ষকের মতবিনিময় ও অনুপ্রেরণামূলক কার্যক্রম

শাহরাস্তি, চাঁদপুর: এসএসসি ২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশের পর শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিদ্যালয়েএলে তাদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ঈমাম হোসেন শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং মিষ্টিমুখ করান।

প্রধান শিক্ষক কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান(উল্লেখ্য এই বছর এসএসসি পরীক্ষায় মোট 12 জন জিপিএ ৫.০০ পেয়েছে) এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটিই শেষ নয়। উচ্চশিক্ষার প্রতিটি পর্যায়ে সততা, শৃঙ্খলা, পরিশ্রম ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফলাফল-পরবর্তী এই মিলনমেলায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানান।

দশম শ্রেণির শিক্ষার্থীদের অনুপ্রেরণা

এসএসসি ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পর প্রধান শিক্ষক জনাব মোঃ ঈমাম হোসেন আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করতে দশম শ্রেণির শ্রেণিকক্ষে যান।

সেখানে তিনি বর্তমান দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশে বিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্য, শিক্ষকদের প্রচেষ্টা এবং ভালো ফলাফল অর্জনের জন্য করণীয় সম্পর্কে বক্তব্য দেন।

প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়টি সীমিতসংখ্যক শিক্ষক নিয়েও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, মোট ১০ জন শিক্ষক এবং এর মধ্যে ৩ জন অতিথি শিক্ষক সঙ্গে নিয়ে বিদ্যালয়টি উপজেলায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জনের সাফল্য পেয়েছে।

তিনি এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।

প্রধান শিক্ষক দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী এসএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করতে হলে এখন থেকেই নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে, শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে এবং প্রতিটি বিষয়ে পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে শিক্ষকদের সহযোগিতা নিয়ে নিয়মিত অনুশীলনের ওপর তিনি গুরুত্ব দেন।

শিক্ষকসংকট নিরসনে দ্রুত নিয়োগের আহ্বান

মতবিনিময়ের একপর্যায়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকসংকটের বিষয়টিও তুলে ধরেন। প্রয়োজনের তুলনায় শিক্ষকসংখ্যা কম থাকা সত্ত্বেও বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদান ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিত করার স্বার্থে শূন্য বা প্রয়োজনীয় শিক্ষক পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।

এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর দৃষ্টি আকর্ষণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষকসংকট নিরসনে অতিসত্বর প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রধান শিক্ষক মনে করেন, পর্যাপ্তসংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক পাওয়া গেলে বিদ্যালয়ের শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকেও বক্তব্য দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষে সামিহা শামস ও মাহাদী আলম তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।

তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বিদ্যালয়ে অধ্যয়নকালে শিক্ষকদের কাছ থেকে পাওয়া শিক্ষা, পরামর্শ, শাসন, ভালোবাসা ও সহযোগিতার কথা স্মরণ করে তারা আবেগাপ্লুত হয়।

তারা জানায়, তাদের এই অর্জনের পেছনে নিজেদের পরিশ্রমের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে উচ্চশিক্ষায় ভালো করার প্রত্যয় ব্যক্ত করে তারা।

সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়

পুরো আয়োজনটি শুধু ফলাফল উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস সৃষ্টি করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

প্রধান শিক্ষক জনাব মোঃ ঈমাম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।

এসএসসি ২০২৬-এর শিক্ষার্থীদের সাফল্য আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিদ্যালয়ের শিক্ষকরা।

বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় আগামী দিনেও শিক্ষার মানোন্নয়ন এবং আরও ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রাখবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

10/08/2026

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। এসএসসি-২০২৬, পাশের হার ৭২.৬৫%, জিপিএ ৫: ১২ জন

Photos from শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়'s post 05/08/2026

৩৬ জুলাই (৫ আগষ্ট) গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এর কিছু খন্ড চিত্র।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Shahrasti Govt. Bahumukhi High School, Post/Shahrasti, Shahrasti
Chandpur
3620