Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি

Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি

Share

১৯৫৫ সাল থেকে ডাঃ মোঃ নুরুল হক এর হাত ধরে ঠাকুর বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে শুরু ১৯৬৫ সালে....

22/06/2026

জয়া হেয়ার রিমোভাল ক্রিম Zoya Hair removal Cream

জয়া সুপ্রীম এসেন্স, সাধারণ কিংবা শুষ্ক স্কিনের জন্য কমপক্ষে ৫ মিনিট সর্বাধিক ৭ মিনিট।
👉সেনসিটিভ স্কিনের জন্য কমপক্ষে ৩ মিনিট সর্বাধিক ৫ মিনিট।

🛑 ব্যবহারের ২৪ ঘন্টা পর্যন্ত ডিওডোরেন্ট, পারফিউম বা লোশন ব্যবহার থেকে বিরত থাকুন।

❌ কখনোই কাটা ছেঁড়া অথবা ক্ষতস্থানের ত্বকে ব্যবহার করবেন না।
👁️ চোখ হতে দূরে রাখুন এবং ছোট বাচ্চাদের নাগালের বাইরে রাখুন।

ব্যবহারের নির্দেশিকা:
★ ব্যবহারের আগে সতর্কতার সাথে ভালোভাবে পড়ে নিন। ★ স্প্যাচুলার সাহায্যে ত্বকের উপর সরাসরি ব্যবহার করুন, লোমগুলো যাতে সমানভাবে পুরোপুরি ঢেকে যায়।
★ ত্বকের উপরে ক্রিমটি ৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন, খুব সাবধানতার সাথে সময়টা দেখবেন আর তারপর স্প্যাচুলার ধার দিয়ে প্রথমে ছোট জায়গা থেকেই টিমটি তুলে নিন।
★ যদি চুল সহজে উঠে আসে, তাহলে বাকি ক্রিমটিও তুলে নিন।
★ যদি প্রয়োজন হয়, ক্রিমটি ত্বকের উপরে একটু বেশি সময় ধরে থাকতে দিন। কতক্ষণ ক্রিমটি ত্বকের উপরে রাখতে হবে তা জানার জন্য নিচের দেওয়া নির্দেশনা দেখতে হবে।
★ আপনার ত্বক পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন। খুব আলতো ভাবে সুতি জীবাণুমুক্ত কাপড় কিংবা তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন।

📢 ব্যবহার পর টিউবের ক্যাপ ভালো ভালো করে লাগিয়ে রাখুন।

🗒️বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিন।
🛵ক্যাশ অন হোম ডেলিভারিতে অর্ডার করতে ইনবক্সে কিংবা হট-লাইনও যোগাযোগ করতে পারেন ০১৮৩০৪০০৯০০

20/06/2026

চোখের যত্নে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

✅ নিয়মিত চোখ পরীক্ষা করুন।
✅ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করুন।
✅ মোবাইল বা কম্পিউটার ব্যবহারের সময় ২০-২০-২০ নিয়ম মেনে চলুন।
✅ ভিটামিন এ, সি ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খান।
✅ বাইরে গেলে রোদ থেকে চোখ রক্ষায় সানগ্লাস ব্যবহার করুন।
✅ চোখ স্পর্শ করার আগে হাত পরিষ্কার করুন।
✅ পর্যাপ্ত আলোতে পড়াশোনা ও কাজ করুন।
✅ পর্যাপ্ত পানি পান করুন এবং পর্যাপ্ত ঘুমান।
✅ চোখে ব্যথা, লালভাব বা হঠাৎ দৃষ্টিশক্তির পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

17/06/2026

২৮ জুন, ২০২৬ খ্রি. রবিবার
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
আসুন, নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুকে নিয়ে আসি এবং সুস্থ-সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলি।

👶 শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা:
রাতকানা রোগ প্রতিরোধ: ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ থেকে সম্পূর্ণ মুক্ত রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এটি শিশুদের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
সুরক্ষা: ডায়রিয়া, নিউমোনিয়া এবং হামের মতো মারাত্মক রোগের জটিলতা ও মৃত্যুর ঝুঁকি হ্রাস করে।
শারীরিক বৃদ্ধি: শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

💊 যাদের জন্য প্রযোজ্য ও বয়সসীমা:
💧 নীল রঙের ক্যাপসুল: ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য।
🟥 লাল রঙের ক্যাপসুল: ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য।

🙏বিশেষ অনুরোধ: শিশুকে খালি পেটে ক্যাপসুল খাওয়াবেন না। জোর করে বা কান্নারত অবস্থায় ক্যাপসুল খাওয়ালে তা শ্বাসনালীতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে, তাই শিশুকে শান্ত করে ঠাণ্ডা মাথায় খাওয়ান।

জনস্বার্থে প্রচারে:
🏪 Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি
ঠাকুর বাজার, শাহরাস্তি
🌐 ফেসবুক: Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি

15/06/2026

প্রতি মঙ্গলবার
সকাল ১০:০০ টা থেকে দুপুর ১:০০ একটা পর্যন্ত, আপনার দৃষ্টিশক্তি পরীক্ষা করে সুলভ মূল্যে চশমা এবং লেন্স দেওয়া হয়।

15/06/2026

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে ছানি পড়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এতে চোখের স্বচ্ছ লেন্স ধীরে ধীরে ঘোলাটে হয়ে যায়, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে এবং রঙিন দৃশ্যও মলিন মনে হয়। বিশেষজ্ঞদের মতে, আগে সাধারণত ৫০–৬০ বছর বয়সের পর ছানি বেশি দেখা গেলেও এখন কম বয়সীদের মধ্যেও এই সমস্যা বাড়ছে।

চিকিৎসকদের ভাষায়, চোখের লেন্স একটি স্বচ্ছ প্রোটিন ও জলীয় উপাদানে গঠিত অংশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোটিনের গঠনগত পরিবর্তনের কারণে লেন্স অস্বচ্ছ হয়ে পড়ে, যার ফলেই ছানি সৃষ্টি হয়। চশমা ব্যবহার করে এই সমস্যা সমাধান করা যায় না। উন্নত পর্যায়ে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করতে হয়।

চোখ সুস্থ রাখতে করণীয়

চিকিৎসকরা বলছেন, কিছু নিয়ম মানলে ছানি পড়ার ঝুঁকি কমানো সম্ভব-

✅ নিয়মিত চোখের পরীক্ষা করানো জরুরি
✅ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ
✅বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করা উচিত
✅ দীর্ঘ সময় মোবাইল, টিভি বা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা এড়িয়ে চলা
✅ চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড ওষুধ ব্যবহার না করা
✅চলন্ত যানবাহনে বই পড়া বা কম আলোতে পড়াশোনা এড়িয়ে চলা।

👁️ গুরুত্বপূর্ণ চোখের পরীক্ষা

বিশেষজ্ঞদের মতে কিছু পরীক্ষা চোখের রোগ আগেভাগেই শনাক্ত করতে সাহায্য করে-

🔬 টোনোমেট্রি পরীক্ষা (গ্লকোমা ঝুঁকি নির্ণয়)
🔬 স্লিট ল্যাম্প পরীক্ষা (ছানির অবস্থা যাচাই)
🔬 রেটিনা ও অপটিক নার্ভ পরীক্ষা
🔬 ডায়ালেটেড ফান্ডাস পরীক্ষা (ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্তকরণ)।

🥼 চিকিৎসকদের মতে, বয়সজনিত চোখের রোগ প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন নিলে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

07/06/2026

এক চামচ মানে কত মিলি?

👉 ১ চামচ = ৫ মি.লি.
👉হাফ চামচ = ২.৫ মি.লি.
👉১ টেবিল চামচ = ১৫ মিলি (যা ৩ চা চামচের সমান)
👉১ মি.লি. = ১৫-২০ ফোটা
👉 হাফ মি.লি. = ৭-১০ ফোটা

🛑সতর্কতা: ঘরের সাধারণ চামচ দিয়ে ওষুধ পরিমাপ করলে কম-বেশি হতে পারে। তাই ওষুধের সঠিক মাত্রা নিশ্চিত করতে সবসময় বোতলের সাথে দেওয়া পরিমাপক কাপ, ড্রপার বা সিরিঞ্জ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

04/06/2026

প্রাথমিক চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প

আপনার চোখের সুস্থতায় আমরা আছি আপনার পাশে।

রোগী দেখবেন:
২৫ বছরের অভিজ্ঞ
অপ্টোম. আবদুল হান্নান
সিনিয়র অপটোমেট্রিস্ট
বিএনএসবি চক্ষু হাসপাতাল, আলেখারচর, কুমিল্লা।

ক্যাম্পে যে সেবাগুলো পাবেন:
• প্রাথমিক চক্ষু পরীক্ষা
• দৃষ্টিশক্তি পরীক্ষা
• ছানি রোগ নির্ণয় ও বাছাই
• প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ
• ছানি অপারেশনের জন্য রোগী নির্বাচন
• ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেন্স, ফ্রেম ও চশমা স্বল্প মূল্যে পাওয়া যাবে।

👉 কেন আসবেন এই ক্যাম্পে?
২৫ বছরের অভিজ্ঞ সিনিয়র অপটোমেট্রিস্ট দ্বারা সরাসরি চিকিৎসা সেবা। প্রাথমিক পর্যায়ে ছানি শনাক্ত হলে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব।

29/05/2026

ই-জেল E-gel (vitamin - E)
আপনাকে চির যুবা, চির সুন্দর ও চিরসবুজ রাখার প্রত্যয়ে ই-জেল।

প্রাকৃতিক শক্তি বৃদ্ধি করে চুল পড়া রোধ করে...

• শৈশবকালীন অ্যাজমা প্রতিরোধ করে
• ত্বকের সৌন্দর্য নিশ্চিত করে
• হৃদরোগ প্রতিরোধ করে
• চোখে ছানি পড়া রোধ করে
• দৃষ্টিশক্তি বৃদ্ধি করে
• বন্ধ্যাত্ব দূর করে

#ইজেল

25/05/2026

শিশুর খাবারের তালিকা

৭ মাসের বাচ্চার খাবার তালিকা

🍚 সকালের খাবার
• ভাতের মাড়
• মাশ করা কলা

🍲 দুপুরের খাবার
• পাতলা খিচুড়ি
• ডালের স্যুপ
• মাশ করা আলু/মিষ্টি আলু

🌙 রাতের খাবার
• নরম ভাত চটকে
• গাজর বা কুমড়ার পিউরি
• ডিমের কুসুম

🍌 নাস্তা
• আপেল পিউরি
• পেঁপে পিউরি
• সেদ্ধ আপেল
• বুকের দুধ

💧 পানির পরিমাণ
• খাবারের পর ২–৩ চামচ করে পানি
• দিনে মোট প্রায় ৬০–১২০ মি.লি.

━━━━━━━━━━━━━━━
🥈 ৮ মাসের বাচ্চার খাবার তালিকা

🍚 সকালের খাবার
• ওটস
• দই ও কলা

🍲 দুপুরের খাবার
• নরম খিচুড়ি
• ডালভাত ও সবজি
• মাছ মিশিয়ে ভাত

🌙 রাতের খাবার
• মুরগি মিশিয়ে নরম ভাত
• মাশ করা মিষ্টি আলু
• পাতলা স্যুপ

🍌 নাস্তা
• অ্যাভোকাডো মাশ
• মৌসুমি ফল
• সেদ্ধ আলু
• দই

💧 পানির পরিমাণ
• দিনে মোট প্রায় ১২০–১৮০ মি.লি.
• অল্প অল্প করে কয়েকবার দিন

━━━━━━━━━━━━━━━
🥉 ৯ মাস থেকে ১ বছরের বাচ্চার খাবার তালিকা

🍚 সকালের খাবার
• ওটস
• ডিম
• কলা বা পেঁপে

🍲 দুপুরের খাবার
• খিচুড়ি
• ভাত, ডাল ও সবজি
• মাছ বা মুরগি

🌙 রাতের খাবার
• নরম পোলাও
• নরম পাস্তা/নুডলস
• সেদ্ধ সবজি

🍌 নাস্তা
• দই
• চিড়া
• ফলের টুকরা
• নরম মুড়ি

💧 পানির পরিমাণ
• দিনে মোট প্রায় ২০০–৪০০ মি.লি.
• খাবারের পরে ও মাঝে পানি দিন

━━━━━━━━━━━━━━━
🏅 ১ বছর থেকে ২ বছরের বাচ্চার খাবার তালিকা

🍚 সকালের খাবার
• দুধ ও ওটস
• ডিম ও নরম রুটি
• কলা/আপেল

🍲 দুপুরের খাবার
• ভাত, ডাল, সবজি
• মাছ বা মাংস
• খিচুড়ি/পোলাও

🌙 রাতের খাবার
• নরম রুটি ও সবজি
• পাস্তা/নুডলস
• মুরগি বা ডিম

🍌 নাস্তা
• দই
• ফল
• প্যানকেক
• চিড়া বা মুড়ি

💧 পানির পরিমাণ
• দিনে মোট প্রায় ৫০০–৭০০ মি.লি.
• গরমে বা খেলাধুলায় বেশি লাগতে পারে

✅ বিশেষ দ্রষ্টব্য: নতুন খাবার ধীরে ধীরে পরিচয় করান।
মনে রাখবেন ছয় মাস পূর্ণ হওয়ার আগে বাড়তি কোন খাবার নয়, শুধুমাত্র মায়ের বুকের দুধেই একমাত্র সমাধান।

Photos from Smriti Pharmacy স্মৃতি ফার্মেসি's post 23/05/2026

রাইস ওআরএস (Rice ORS) সাধারণত ডায়রিয়া, কলেরা বা অতিরিক্ত বমিজনিত পানিশূন্যতা পূরণের জন্য ব্যবহৃত হয়। এর প্যাকেট প্রস্তুত করার নিয়ম ও মাত্রা নিচে দেওয়া হলো:

পরিষ্কার পরিচ্ছন্নতা: স্যালাইন বানানোর আগে সাবান ও পানি দিয়ে ভালোভাবে দুই হাত ধুয়ে নিন।

পানি নির্ধারণ: প্রতিটি প্যাকেটের গায়ে পানির পরিমাণ উল্লেখ থাকে। সাধারণত একটি ২৫০ মিলি (প্রায় এক গ্লাস) বা ৫০০ মিলি (প্রায় দুই গ্লাস) প্যাকেটের জন্য নির্দিষ্ট পরিমাণ পানি প্রয়োজন হয়।

পানি ফোটানো: সবসময় নিরাপদ বা ফুটানো পানি ব্যবহার করুন। পানি ফুটিয়ে স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করে নিন।

স্যালাইন মেশানো: পাত্রে ২৫০ মিলি বা ৫০০ মিলি পানি নিয়ে সম্পূর্ণ প্যাকেটের গুঁড়ো পানিতে ঢালুন।

নাড়া ও সেবন: একটি পরিষ্কার চামচ দিয়ে ভালোভাবে নাড়ুন যতক্ষণ না গুঁড়োটি সম্পূর্ণ মিশে যায়।

বিশেষ সতর্কতা:প্রস্তুতকৃত স্যালাইন ১২ ঘণ্টার বেশি সময় সংরক্ষণ করবেন না এবং এটি ফ্রিজে রাখা যাবে না।
👉 প্যাকেট ছাড়া নিজে ঘরে রাইস ওআরএস তৈরি করার চেষ্টা না করে, চিকিৎসকের পরামর্শে ভালো কোম্পানির রাইস ওআরএস-এর প্যাকেট ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।

✅বিস্তারিত নির্দেশিকা জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস রাইস ওআরএস লিফলেট দেখতে পারেন।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Smriti Pharmacy স্মৃতি ফার্মেসী, Thakur Bazar, Shahrasti
Chandpur
3620