Easy Way Of Learning

Easy Way Of Learning

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Easy Way Of Learning, Education, Stadium Road, Chandpur.

14/07/2024

লিজেন্ডরা কোথায়?

25/08/2023

IQ Test

মনে করুন আপনি একটি ম্যাচ নিয়ে একটি অন্ধকার ঘরে ঢুকেছেন। ঘরের ভিতরে ১টা কুপি, কয়েকটা মোমবাতি ও ১ চুলা আছে। কোনটা আগে জ্বালাবেন?

25/08/2023

বাংলাদেশে বেকারত্ব বাড়ার মূল কারণ! (পার্ট-১)


09/08/2021

সাধারণ জ্ঞান:

মনে রাখার সহজ উপায়
-------------------------
সার্কভুক্ত ৮টি দেশ
:টেকনিক::: MBA IS FOR BNP
M---- মালদ্বীপ
B ------ ভুটান
A------- আফগানিস্তান
I------ ইন্ডিয়া/ ভারত
S ----- শ্রীলংঙ্কা
B------ বাংলাদেশ
N-------- নেপাল
P -------- পাকিস্তান
-------------------------------
OPEC:
ইরান ইরাকের ইক্ষু, আম, আলু ও লেবুতে ভেজাল নাই।
সৌদি আবার আমারে কাতুকুতু দেয়।
ইরান, ইরাক, ইকুয়েডর, অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া, ভেনেজুয়েলা, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত।
-------------------------------------
ASEAN:
MTV এর FILM দেখলে BCS হবে না।
Malaysia, Thailand, Vietnam, Philippine, Indonesia, Laos, Mayanmar ,Brunei, Combodia, Singapore.
------------------------------------
7 sisters:
অরুণ মাঝে মেঘ আসে মনের নাগালে ত্রিপুরা।
এখানেঃ
অরুনাচল,মিজোরাম, মেঘালয়, আসাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা।
-----------------------------------------------
D8:
বাপ মা নাই তুমিই সব।
বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া,নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া।
-------------------------------------------------------
সোভিয়েত ইউনিয়ন:
ALL KKUTTA RAB ZUM.
Astoniya, Lithunia, Latvia, Kajakhistan, Kirghijistan, Ujbekistan, Tajikistan, Turkmenistan, Ajarbaijan, Russia, Armenia, Belarush, Zorjia, Ucrane, Moldova.
-----------------------------------------
নিরাপত্তা পরিষদ:
----------
বর্তমানে অস্থায়ী দশটি সদস্য হলো( মালয়েশিয়া, জর্ডান , লিথুনিয়া, স্পেন, চিলি, ভেনিজুয়েলা, নাইজেরিয়া, এঙ্গোলা , চাদ/শাদা , নিউজিল্যান্ড )
---------------------------------------------------------------
দক্ষিণপূর্ব এশিয়া: ASEAN+পূর্ব তিমুর।
----------------------------------------------
GCC: ওমা সৌদি বেয়াইন আমারে কাতুকুতু দেয়।
ওমান, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার।
---------------------------------------------------------------
পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক, ইরান ।
--------------------------------------------------------
আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন।
-----------------------------------------------
পূর্ব এশিয়া- তাজাকোচি।
তাইওয়ান, জাপান, কোরিয়া (উত্তর, দক্ষিণ), চীন।
-------------------------------------------------
-দূরপ্রাচ্য- তাজাকোচিফিম। তাইওয়ান, জাপান, কোরিয়া (উত্তর, দক্ষিন) চীন, ফিলিপাইন, মঙ্গোলিয়া।
---------------------------------------------------------------
CIRDAP: MTV FILM BS NIPAI.
Malaysia, Thailand, Vietnam, Filipine and Fiji , Indonesia, Laos, Mayanmar,Bangladesh, Srilanka, Nepal, Iran, Pakistan, Afganistan, India.
----------------------------------------------------------
নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

29/06/2020

(29/06/2020)

দেখে নিন আজকের গ্রুপের কুইজগুলোর সঠিক উত্তর ও ব্যাখ্যা।

1) Jalal had gone to the store before he __ home.
Ans: b) went

ব্যাখ্যা: before এর আগে Perfect Tense থাকলে তার পরে Indefinite Tense হয়। আর After এর পরে Perfect Tense থাকলে তার আগে Indefinite Tense হয়।

সহজে মনে রাখার কৌশল:
Before→ আগে Perfect পরে Indefinite
After→ পরে Perfect আগে Indefinite

2) 'তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন বাক্য?
উত্তর: গ) জটিল

ব্যাখ্যা: যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' এটি একটি আশ্রিত বাক্য, স্বাধীন বাক্য নয়। কারণ এই বাক্যের মাধ্যমে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয় নি বরং শ্রোতার মনে একটি প্রশ্ন থাকে যে 'স্বাধীনতা আসবে বলে কি হয়েছে?' আর 'সখিনা বিবির কপাল ভাঙল' এটি একটি স্বাধীন বাক্য। তাই এটি জটিল বাক্য।

3) বাংলাদেশের জাতীয় দিবস কবে?
উত্তর: গ) ২৬শে মার্চ

ব্যাখ্যা: ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। ১৬ ডিসেম্বর বিজয় দিবস।

4) একটি লোক একটি ঘোড়া নিয়ে মঙ্গলবার বের হলেন। একদিন পর গন্তব্যে পৌঁছালেন। সেখানে দুদিন থেকে আবার ফিরে এলেন মঙ্গলবারেই। কি করে সম্ভব?

উত্তর: দ্বিতীয় মঙ্গলবার হলো লোকটির বাড়ির নাম।

5) নেগেটিভ না হয়েও ৩ কীভাবে ৫ এর থেকে বড়?

উত্তর: খাতায় ৩ বড় করে লিখা আর ৫ ছোট করে লিখা।

কার কতটি উত্তর সঠিক হয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভালো লাগলে পোস্টটি শেয়ার করবেন। ধন্যবাদ।

15/05/2020

'কুইজ প্রতিযোগিতা-১'
সময়: ১৫ মিনিট নাম্বার: ১৫

১. I would like__ salt on my vegetables.
a) a few b) not many c) a little

২. On our trip to Spain, We crossed __ Atlantic Ocean.
a) a b) the c) an

৩. If you are still thirsty, I'll make __ pot of coffee.
a) another b) the other c) the others

৪. Find out the incorrect :
Nitrogen (a)must be combine with (b) another element (c) such as hydrogen or oxygen (d) to be useful in agriculture of industry.

৫. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
ক) আকাঙ্ক্ষা খ) যোগ্যতা গ) আসক্তি

৬) কোন চরণটি সঠিক?

ক) ধন ধান্যে পুষ্পে ভরা
খ) ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ) ধণ্যে ধান্যে পুষ্পে ভরা

৭. 'তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?' এই প্রবাদটির রচয়িতা কে?

ক) মীর মশাররফ হোসেন
খ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন

৮. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?

ক) এইসব দিন রাত্রি
খ) নূরলদীনের সারা জীবন
গ) একাত্তরের দিনগুলি

৯. লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

ক) চিরস্থায়ী বন্দোবস্ত
খ) পুলিশ ব্যবস্থা
গ) দ্বৈত শাসন ব্যবস্থা

১০. বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?

ক) মুস্তাফিজুর রহমান
খ) তাসকিন আহমেদ
গ) সোহাগ গাজী

১১. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?

ক) চট্টগ্রাম খ) সিলেট গ) রাজশাহী

১২. টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ২০০৬ খ) ২০০৫ গ) ২০০৪

১৩. মানুষ জন্মানোর আগেই কি খায়?

১৪. দুইজন হুবহু জমজ বাচ্চা যাদের নাম আপনি শুনেছেন কিন্তু প্রথম দেখেই বুঝলেন কার নাম কোনটা। কীভাবে?

১৫. কোন খেলায় যারা জিতে তারা পিছিয়ে যায় আর যারা হারে তারা এগিয়ে যায়?

নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উত্তরগুলো লিখে আমাদের Easy Way Of Learning পেইজের ইনবক্সে নিজের নাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামসহ ছবি তুলে পাঠিয়ে দাও। ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে।

13/05/2020

আগামী ১৫ মে শুক্রবার দুপুর ৩ টায় শুরু হতে যাচ্ছে আমাদের 'Quiz Competition'। কুইজে যারা যারা অংশগ্রহণ করতে চাও, তারা নিচের নিয়মাবলীগুলো দেখে নাও।

♦ কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো প্রকাশ করা হবে ঠিক দুপুর ৩ টায় আমাদের গ্রুপ এবং পেইজে।
♦ দুপুর ৩টা থেকে ৩টা ১৫ মিনিট পর্যন্ত প্রতিযোগিতা চলবে। এরপর সময় লক করে দেওয়া হবে।
♦ প্রশ্ন থাকবে মোট ১৫ টি। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর।
♦ বাংলা-৪, ইংরেজি-৪, সাধারণ জ্ঞান-৪ এবং আইকিউ-২ নাম্বর।
♦ প্রতিটি প্রশ্নে ৩ টি অপশন থাকবে (আইকিউ ছাড়া)। তার মধ্য থেকে যেকোন একটি উত্তর করতে হবে।
♦ ১৫ টি প্রশ্নের জন্য সময় ১৫ মিনিট। নির্দিষ্ট সময়ের পর কেউ উত্তর দিলে সেটি গ্রহণ করা হবে না।
♦ উত্তর গুলো খাতায় লিখে সেটির ছবি তুলে আমাদের Easy Way Of Learning পেইজের ইনবক্সে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। পেইজের ইনবক্স ছাড়া অন্য কোথাও জমা দিলে তা গ্রহণ করা হবে না। পেইজটি খুজে পেতে এখনই পেইজে Like এবং Follow (see fast) দিয়ে রাখো।
♦ উত্তরপত্রে নিজের নাম, শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
♦ সেরা ৫ জনের ফলাফল আমাদের গ্রুপ এবং পেইজে পরবর্তীতে প্রকাশ করা হবে।
♦ সর্বোচ্চ সঠিক উত্তরদাতার জন্য থাকবে একটি গিফ্ট। যদি সর্বোচ্চ নাম্বর একাধিক হয়, তাহলে তাদের মধ্যে আবার ৩ টি সুপার কুইজ হবে। ৩টির মধ্যে যে সবার আগে বেশি উত্তর দিবে, সেই হবে বিজয়ী।
♦ বিজয়ীর নাম আমাদের গ্রুপে ও পেইজে প্রকাশ করা হবে।

কুইজে অংশগ্রহণ করে নিজের মেধা যাচাই করে নাও। তোমার সকল বন্ধুদের গ্রুপে ও পেইজে ইনভাইট দিয়ে তাদেরকেও অংশগ্রহণ করার সুযোগ করে দাও।

Let's start the Festival.

10/05/2020

Subject : English
---Salauddin Hasan

♦Collective noun♦
যে word দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টি বুঝায়, তাকে collective noun বলে।

কিছু Collective noun:
মনে রাখার কৌশল: ঘূর্ণিঝড় মোকাবিলায় একটি club এ বিভিন্ন team, group এবং organization বসলো। crowd শুনে government সেখানে army এর jury পাঠালো। তারা সব class এর family নিয়ে majority এবং minority এর মতামত গ্রহণ করে একটি committee করলো। ফলে public তাদের Congress জানালো।

♣কোন Sentence এ subject হিসেবে collective noun বসলে, তার verb টি সব সময় singular হবে এবং এর pronoun হবে it.

Example : The committee 'has' met and 'it' has rejected the proposal.

.

09/05/2020

চলো জানি:

১. Find out the incorrect : (a)Writing many letters (b)make her (c)happy (d)because of her (e)interest
Ans: make

ব্যাখ্যা: কোন Gerund (verb + ing) যখন বাক্যের প্রথমে বসে, তখন সেটির verb টি সবসময় singular হবে। এখানে verb টি হবে makes.

২. 'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি কোন বাক্য?
উত্তর: সরল

ব্যাখ্যা: যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। এখানে কর্তা হলো 'মা' এবং সমাপিকা ক্রিয়া হলো 'বেঁধে দেওয়া'

৩. কম্পিউটার ভাইরাস কি?
উত্তর: ক্ষতিকারক প্রোগ্রাম

ব্যাখ্যা: কম্পিউটার ভাইরাস ও জীববিজ্ঞান ভাইরাসের মধ্যে পার্থক্য আছে। কম্পিউটারের ক্ষেত্রে VIRUS= Vital Information Resources Under Seize. এটি একটি সফটওয়্যার প্রোগ্রামিং যা অন্যকোন কম্পিউটারে প্রবেশ করে তার ফাইল, ডিস্ক ও আভ্যন্তরীণ কার্যক্ষমতা বিনষ্ট করতে পারে।

৪. IQ Test : আপনি একটি মুরগীর ডিম না ভেঙে কি করে খাবেন?
উত্তর: অন্যজনকে দিয়ে ভাঙিয়ে তারপর খাবেন।

৫. IQ Test: একটি সদ্যজাত শিশুর বাবা অনেক কালো এবং মা অনেক ফর্সা। তাহলে শিশুটির দাঁতের রং কি হবে?
উত্তর: সদ্যজাত শিশুর দাঁতই থাকে না।

পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমার বন্ধুদের ইনভাইট দিয়ে তাদেরকেও জানিয়ে দাও। ধন্যবাদ।

07/05/2020

চলো জানি:

১. A number of reporters __ present in the meeting yesterday.
Ans: were

ব্যাখ্যা: A number of থাকলে verb টি plural হয় এবং The number of থাকলে verb টি singular হয়। আর যেহেতু এখানে yesterday আছে, তাই এটি Past tense হবে। সুতরাং were হবে।

২. কোনটি সাধিত শব্দ নয়?
উত্তর: গোলাপ

ব্যাখ্যা: পানি+ সা= পানসা, ফুল+ এল= ফুলেল। গোলাপ একটি মৌলিক শব্দ অর্থাৎ যাকে ভাঙ্গা যায় না। এরকম কয়েকটি মৌলিক শব্দ হলো - মা, বাবা, হাত, পা, নাক, কান, মাটি, গোলাপ, গাছ ইত্যাদি।

৩. কোন জেলায় চা বাগান বেশি?
উত্তর: মৌলভীবাজার

ব্যাখ্যা: বাংলাদেশে মোট চা বাগান ১৬৩ টি। মৌলভীবাজার ৯০টি, হবিগঞ্জ ২৩ টি এবং সিলেটে ১৯ টি।

৪. IQ Test': একজন লোক ১৯৮৫ তে জন্মগ্রহণ করে ১৯৮৬ তে মারা গেল। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৩ বছর। কীভাবে?

উত্তর: সে হাসপাতালের ১৯৮৫ নং রুমে জন্মগ্রহণ করেছিল এবং ১৯৮৬ নং রুমে মৃত্যুবরণ করেছে। প্রশ্নে কিন্তু সাল বলা নেই।

৫. IQ Test: বর্ষাকালে বৃষ্টি পড়ে, শীতকাল না থাকলেও
কখন শিশির পড়ে?

উত্তর: শিশির একটি ছেলের নাম। তাই সে যেকোন সময়ই পড়তে পারে।

ভালো লাগলে বেশি বেশি SHARE দিয়ে দাও। ধন্যবাদ।

06/05/2020

Use of 'A number & The number '

♣ A number of= অনেক সংখ্যক
→A number of + plural noun + plural verb

EX: A number of students are going to the picnic.
= অনেক সংখ্যক ছাত্র-ছাত্রী বনভোজনে যাচ্ছে।

♣ The number of= সমষ্টির সংখ্যা
→ The number of + plural noun + singular verb

EX: The number of students is satisfactory.
= ছাত্র-ছাত্রীদের সংখ্যা সন্তোষজনক।

06/05/2020

Subject :English
--Salauddin Hasan

a) Letter+Letter= (One meaning) Word
Ex : P+e+n= Pen (কলম)

b) Word+Word= (Full meaningful expression) Sentence.
Ex: I have a pen. (আমার একটি কলম আছে।)

c) Every parts of a sentence are called parts of speech. There are 8 kinds of parts of speech. They are:

1. Noun: কোন কিছুর নাম।

Ex: Rahim, Book, Cow etc.

2. Pronoun: নামের পরিবর্তে যা বসে।

Ex: He, Him, Himself, His, She, It, They etc.

3. Adjective: Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ।

Ex: good, bad, cold, honest, five, one kg, double etc

4. Verb: যা দ্বারা কোন কাজ করা বুঝায়।

Ex: play, sleep, drink, eat etc.

5. Adverb: Verb, Adjective বা অন্য আরেকটি এর Adverb এর দোষ, গুণ, অবস্থা, সময়, পরিমান বা ধরণ বুঝায়।

Ex: quickly, slowly, very, Sunday, yesterday.

6. Preposition: ২ টি word কে যুক্ত করে।

Ex: on, at, in, under, of, up, down, over, above, from, to, beside etc. (people Bangladesh)

7. Conjunction: ২টি sentence কে যুক্ত করে।

Ex: and, but, that, though, although, if, wh question (middle এ বসলে) etc. ( I'm weak he is strong now)

8. Interjection: আবেগ, অনুভূতি বা বিস্ময়সূচক word।

Ex: Hurry!, Oh!, Ah!, Alas!, Bravo!, Fie! Hush! etc.

You can it with your close buddies. They may be benefited by you.

with us and thanks for reading

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Website

Address

Stadium Road
Chandpur
3600