Career Aid Chandpur

Career Aid Chandpur

Share

"Career Aid Chandpur" is a Non-Profit and Non-Political Educational Skill Development Platform in Chandpur District.

“ক্যারিয়ার এইড চাঁদপুর" একটি অরাজনৈতিক,অলাভজনক শিক্ষামূলক সংগঠন।এ সংগঠন কাজ করে মূলত চাঁদপুর জেলায় আওতাধীন সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে।
এখানে উল্লেখ্য যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল করেও অনেকে কর্মক্ষেত্রে ভালো করতে পারছেন না। তার কারণ একটাই। দক্ষতার অভাব।কর্মমুখী দক্ষতা সকল কর্মজীবী মানুষেরই প্রয়োজন । মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইত্যাদি সকল চাকরিজীবী ও উদ্দ্যোক্

18/08/2026

দশমবারের মতো Career Aid Chandpur-এর সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে!
আপনি কি একাডেমিক পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপ করে অন্য সবার চেয়ে এগিয়ে থাকতে চান?
তাহলে সময় এসেছে নিজেকে Upgrade, Upskill & Unleash করার!

🎯 Career Aid Chandpur নিয়ে এলো Primary Membership Registration 10—চাঁদপুরের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার একটি দারুণ সুযোগ।
আমাদের সাথে যুক্ত হয়ে ফ্রিতে শিখতে পারবেন—
✅ Presentation & Communication Skills
✅ Team Management & Leadership
✅ Time Management & Corporate Guidelines
✅ Modern AI Technology
💡 ডিগ্রি আপনাকে একটি পরিচয় দেবে, কিন্তু আপনার Skills আপনাকে অন্যদের থেকে আলাদা করবে।
⏳ আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৬
🔥 সুযোগ হাতছাড়া করার আগে আজই নিজের Career Journey-এর পরবর্তী ধাপ শুরু করুন!
🔗 Registration Link: https://forms.gle/Yw7th8QUwWRjtkJXA

08/08/2026

✨ Career Aid Chandpur — চাঁদপুর সদর উপজেলা কমিটির যাত্রা শুরু ✨
শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে Career Aid Chandpur-এর চাঁদপুর সদর উপজেলা কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
আজ ৮ আগস্ট ২০২৬, চাঁদপুরের Northview Learning Centre-এ চাঁদপুর সদর উপজেলা কমিটির প্রথম পরিচিতি ও দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা কমিটির সদস্যদের পাশাপাশি কয়েকজন অতিথিও উপস্থিত ছিলেন।
সভায় কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং চাঁদপুর সদরের তরুণদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ও ক্যারিয়ারভিত্তিক উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায়—
🔹 Career Compass 2.0 — বিভিন্ন কলেজে ক্যারিয়ার সচেতনতামূলক সেশন, দক্ষতা উন্নয়ন কার্যক্রম ও CV Writing Workshop আয়োজন।
🔹 সদস্য সংগ্রহ ও নেটওয়ার্কিং — তরুণদের সংগঠনের সঙ্গে যুক্ত করা এবং কলেজভিত্তিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা।
🔹 শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় — চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন কলেজের সঙ্গে যোগাযোগ ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে কাজ করা।
🔹 সাংগঠনিক কার্যক্রম — নিয়মিত সভা, দায়িত্ব বণ্টন এবং কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা।
🔹 আগামী তিন মাসের কর্মপরিকল্পনা — স্বল্পমেয়াদি বিভিন্ন উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এই সভার মধ্য দিয়ে চাঁদপুর সদর উপজেলায় Career Aid Chandpur-এর সাংগঠনিক কার্যক্রমের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
আমরা বিশ্বাস করি, তরুণদের শিক্ষা, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে সম্মিলিত উদ্যোগই তৈরি করতে পারে আরও সম্ভাবনাময় ভবিষ্যৎ।
Career Aid Chandpur-এর এই পথচলায় সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি। 💙
— Career Aid Chandpur
চাঁদপুর সদর উপজেলা কমিটি

07/08/2026

আমাদের তিনটি কোর্সের ভর্তি কার্যক্রম চলছে!
নিজেকে দক্ষ, আত্মবিশ্বাসী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে যোগ দিন Career Aid Chandpur-এর অফলাইন কোর্সসমূহে।

🎯 আমাদের কোর্সসমূহ:

✅ Spoken English
✅ Basic Computer
✅ Digital Marketing

আপনি যদি নতুন কোনো দক্ষতা অর্জন করতে চান, ক্যারিয়ার গড়ার প্রস্তুতি নিতে চান কিংবা নিজেকে সময়ের সাথে আপডেট রাখতে চান, তাহলে এই কোর্সগুলো আপনার জন্য।

📍 ক্লাসের স্থান: চাঁদপুর সদর, চাঁদপুর।

📩 ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আমাদের পেজের ইনবক্সে নক করুন অথবা কমেন্ট করুন।

⚠️ সিট সংখ্যা সীমিত। ক্লাস শুরু ১২ সেপ্টেম্বর।

Learn • Build • Win 💙

চাঁদপুরে ক্যারিয়ার এইডের ১৪ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা 05/08/2026

Chandpur Kantha 24 💜

চাঁদপুরে ক্যারিয়ার এইডের ১৪ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে যাওয়া স্কিল ডেভেলপমেন্ট প্ল্য.....

Photos from Career Aid Chandpur's post 05/08/2026

স্বপ্ন, দক্ষতা ও পরিবর্তনের প্রত্যয়ে ক্যারিয়ার এইড চাঁদপুর এর জেলা পর্যায়ের Central Team আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হলো, আলহামদুলিল্লাহ।❤️

দায়িত্ব, নেতৃত্ব ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এই টিম এগিয়ে যাবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে। ওনাদের হাত ধরেই আরও বিস্তৃত হবে Career Aid Chandpur -এর পথচলা।

Welcome to the Central Team of Career Aid Chandpur
Together, we will Learn • Build • Win and create an enormous positive impact in our beloved Chandpur District ❤️

Photos from Career Aid Chandpur's post 31/07/2026

ক্যারিয়ার এইড চাঁদপুর এর চাঁদপুর সদর উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হলো
আলহামদুলিল্লাহ।
তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Career Aid Chandpur-এর সাংগঠনিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।

চাঁদপুর সদর উপজেলা আমাদের সাংগঠনিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা বিশ্বাস করি, নবগঠিত এই কমিটি শিক্ষার্থী, তরুণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ইতিবাচক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে Career Aid Chandpur আরও সমৃদ্ধ ও সুসংগঠিত হবে—এই প্রত্যাশা আমাদের।

সকল সৈনিকের জন্য রইল আন্তরিক শুভকামনা। 💙
Together, we learn. Together, we build. Together, we win.
Learn • Build • Win 🚀

Photos from Career Aid Chandpur's post 29/07/2026

ক্যারিয়ার এইড চাঁদপুর এর ফরিদগঞ্জ উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
আলহামদুলিল্লাহ।

তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Career Aid Chandpur-এর সাংগঠনিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি, নবগঠিত এই কমিটি ফরিদগঞ্জ উপজেলার শিক্ষার্থী ও তরুণদের জন্য একটি ইতিবাচক, দক্ষ এবং কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে একটি সচেতন ও সম্ভাবনাময় তরুণ সমাজ গঠনে এই কমিটি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে—এই প্রত্যাশা আমাদের।

নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টাই Career Aid Chandpur-এর আগামী দিনের শক্তি।
সকল সৈনিকের জন্য রইল আন্তরিক শুভকামনা। 💙
Learn • Build • Win 🚀

Photos from Career Aid Chandpur's post 28/07/2026

ক্যারিয়ার এইড চাঁদপুর এর হাজীগঞ্জ উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
আলহামদুলিল্লাহ 🤝❤️

তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Career Aid Chandpur-এর সাংগঠনিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, Career Aid Chandpur-এর হাজীগঞ্জ উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো।
আমরা বিশ্বাস করি, নবগঠিত এই কমিটি হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থী ও তরুণদের জন্য একটি দক্ষ, ইতিবাচক এবং কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের নেতৃত্ব, নিষ্ঠা এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে Career Aid Chandpur আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে—এই প্রত্যাশা রইল।

সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
Learn • Build • Win 💙

26/07/2026

Career Aid Chandpur তৃতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে Spoken English Aid 3.0 (Offline Course)!

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সাবলীল ইংরেজিতে কথা বলার দক্ষতা শুধু একটি স্কিল নয়, বরং শিক্ষা, চাকরি, উচ্চশিক্ষা ও ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার অন্যতম বড় যোগ্যতা।

📍 সেন্টার লোকেশন:
চাঁদপুর সদর, চাঁদপুর

👥 কারা কোর্সটি করতে পারবেন?
✅ Career Aid Chandpur-এর সদস্যবৃন্দ।
✅ Career Aid Chandpur-এর সদস্য নন—এমন আগ্রহীরাও শর্তসাপেক্ষে কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।

📩 আগ্রহীরা দ্রুত কমেন্ট করুন এবং আমাদের পেইজের ইনবক্সে নক করুন।

⚠️ সিট সংখ্যা সীমিত।
তাই দেরি না করে আজই আপনার আগ্রহ নিশ্চিত করুন!
Learn • Build • Win 🚀

24/07/2026

Career Aid Chandpur আবারও নিয়ে আসছে ২য় বারের মতো আমাদের জনপ্রিয় Digital Marketing Offline Course 2.0!

বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং দক্ষতা শুধু একটি স্কিল নয়—এটি ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা হওয়া এবং ক্যারিয়ার গঠনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। এখনই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন।

📍 সেন্টার লোকেশন:
চাঁদপুর সদর, চাঁদপুর

👨‍💻 কারা কোর্সটি করতে পারবেন?
✅ Career Aid Chandpur-এর সদস্যবৃন্দ।
✅ Career Aid Chandpur-এর সদস্য নন—এমন আগ্রহীরাও শর্তসাপেক্ষে কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন।

📩 আগ্রহীরা দ্রুত কমেন্ট করুন এবং আমাদের পেইজের ইনবক্সে নক করুন।
⚠️ সিট সংখ্যা সীমিত।
তাই দেরি না করে আজই আপনার আগ্রহ নিশ্চিত করুন!
Learn • Build • Win 🚀

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chandpur Sadar
Chandpur
3600