কার্প জাতীয় মাছ / দেশি মাছের খাবার তালিকা। বায়োফ্লক ফিস একডেমি & এগ্রো ফার্মার প্রাকৃতিক ভাবে কার্প জাতীয় দেশি মাছ চাষের খাবার তালিকা।
★সরিসার খৈল - ২কেজি
★শুটকির গুড়া- ১ কেজি
★ধানের কুড়া- ১ কেজি
★ভুট্টার ভুসি- ১ কেজি
★সয়াবিন ভুশি- ১ কেজি
★রেনা সি/ভিটামিন-সি- ( কেজিতে ১/২গ্রাম)
★ফাস্টার গ্রোথ ফিস-(প্রতি কেজিতে ১গ্রাম)
★ফিস বিট- (প্রতি কেজিতে ১/২গ্রাম)
★চিটা গুড় -কেজিতে ৪/৫গ্রাম
★লবন- কেজিতে ৪/৫ গ্রাম
এভারে ৬কেজি খাবার(১০০গ্রাম কম/বেশি)। সরিসার খৈল+লবন+চিটা গুড় ১২/২৪ঘন্টা আগে ভিজিয়ে রেখে পরের দিন বাকি খাবার মিশ্র করে বল বানিয়ে অথবা পুকুরের কোনে নিদিষ্ট পাত্রে খাবার প্রয়োগ করুন।
৬মাসে ১০০গ্রামের মাছ ১.৫কেজি হবে/ ১কেজির মাছ ২-৩কেজি হবে। ইন শাহ আল্লাহ। মাছের জাত ও মাছের ভিন্নতায় কম বেশি হতেও পারে।
Fish Academy & Agro / ফিস একাডেমি & এগ্রো।
ফিশ একাডেমি & এগ্রো।
যোগাযোগঃ 01725 20 2009
কে?
বায়োফ্লকে মাছ চাষঃ ২য় পর্ব
মাছ ছাড়ার পর কি ভাবে মাছকে জীবানু মুক্ত করবো তার বিস্তারিত।
বায়োফ্লকে মাছে চাষের উপর আমার ২বছরের পড়াশুনা ও ৮মাস চাষের অভিজ্ঞতার আলোকে আপনাদের তথ্য মুলক আপডেট দিবো। আশা করি নতুন উদ্যোগক্তাগন উপকৃত হবেন।
তানভীর আহমেদ।
বায়োফ্লক ফিস একাডেমি।
০১৭২৫ ২০ ২০০৯
বায়োফ্লকে মাছ চাষঃ ১ম পর্ব
আলহামদুলিল্লাহ, ১০হাজার দেশি শিং ও ১০হাজার দেশি মাগুর মাছ ময়মনসিংহ থেকে এসে পৌছে আমাদের প্রজেক্টে.. মাছ গুলো পুরো সুস্থ ও চনচল অবস্থায় আছে।
সবাই দোয়া করবেন....
বিঃদ্রঃ মাছ পরিবহনের সব চেয়ে উত্তম মাধ্যম হলো অক্সিজেন সহ পলি ব্যাগ। ড্রামে করে মাছ পরিবহনে অনেক মাছ মারা যায়।
তাই যারা দূর থেকে মাছ নিয়ে আসবেন, অব্যশই জোর দিয়ে হ্যাচারী থেকে পলি ব্যাগে করে অক্সিজেন দিয়ে আনবেন।
বায়োফ্লকে মাছে চাষের উপর আমার ২বছরের পড়াশুনা ও ৮মাস চাষের অভিজ্ঞতার আলোকে আপনাদের তথ্য মুলক আপডেট দিবো। আশা করি নতুন উদ্যোগক্তাগন উপকৃত হবেন।
তানভীর আহমেদ
বায়োফ্লক ফিস একাডেমি
০১৭২৫ ২০ ২০০৯
20/08/2020
গত ২বছরের স্টাডি আর প্রাকটিকাল ৮ মাসের অভিজ্ঞতার আলোকে চাদপুর জেলায় আগ্রহী উদ্যোগক্তাদের নিয়ে বায়োফ্লক মাছ চাষ পদ্ধতিকে আরও এগিয়ে নিতে চাই...
আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ(রাজু), একজন উদ্যোক্তা "বায়োফ্লক ফিস একাডেমি"
বায়োফ্লক নামটি এখনো অনেকের কাছেই নতুন, এটি আসলে মাছ চাষের লাভ জনক বৈজ্ঞানিক পদ্ধতি। বায়োফ্লক লাভ জনক হওয়ার জন্যই দিন দিন এটি প্রসারিত হচ্ছে, উদ্ধুদ্ধ হচ্ছে তরুনরাও। ‘বায়োফ্লক’ প্রযুক্তির জনক ইজরায়েলি বিজ্ঞানী ইয়ান এভনিমেলেচ। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত সহ অনেক দেশেই বায়োফ্লক এখন জনপ্রিয় মাছ চাষ পদ্ধতি। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে পুকুরে চেয়ে ২০গুন বেশি মাছ উৎপাদন করা সম্ভব।
বায়োফ্লক কীঃ
বায়োফ্লক প্রযুক্তি মাছ চাষের একটি টেকসই এবং পরিবেশগত ভাবে বন্ধুত্বপূর্ণ মাছ চাষ পদ্ধতি। বায়োফ্লক হল প্রোটিন সমৃদ্ধ জৈব পদার্থ এবং অণুজীব, যেমন- ডায়াটম, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যালজি, বায়োফ্লক প্রযুক্তির মূলনীতি ইহা হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে ত্বরান্বিত করে, পানিতে কার্বন-নাইট্রোজেন অনুপাত নিশ্চিত করার মাধ্যমে যা ক্ষতিকর অ্যামোনিয়াকে অণুজীব আমিষে রূপান্তর করে। এটি একটি পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি যা ক্রমাগতভাবে পানিতে বিদ্যমান পুষ্টি উপাদানগুলোকে পুন: আবর্তন এর মাধ্যমে পুনঃ ব্যবহার নিশ্চিত করে। বাড়ির আঙ্গিনায়, বাসার ছাদে, বা ঘরের ভিতরে ড্রামে কিংবা ট্যাঙ্কিতে তুলনামূলক কম খরচে অধিক মাছ চাষের একটি আধুনিক প্রযুক্তির নাম হলো বায়োফ্লক।
বায়োফ্লক প্রযুক্তি যেভাবে কাজ করেঃ
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রয়োজন একটি ট্যাংক বা চৌবাচ্চা মতো জায়গা, পানি, অক্সিজেন, পাম্প (অক্সিজেন সরবরাহের জন্য), এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবারহ ব্যাবস্হা। বায়োফ্লক পদ্ধতি সঠিকভাবে কার্যকরী করার জন্য এতে উপকারী ব্যাকটেরিয়ার উৎস নিশ্চতকরণ, নিয়মিত পানির গুণাগুণ পরীক্ষা করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং সর্বক্ষণ বিদ্যুৎ সরবরাহ রাখার প্রয়োজনীয়তা অপরিহার্য।
প্রাথমিকভাবে বায়োফ্লকে শিং, মাগুর, কৈ, তেলাপিয়া গুলশা, পবদা, পাঙ্গাশ, চিংড়ি মাছ চাষ করা যায়।
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য যা লাগবেঃ
ট্যাংক বা হাউজ, লোহার খাঁচা, ত্রিপল, আউটলেট, টিডিএস মিটার, পিএইচ মিটার, অ্যামোনিয়াম টেস্ট কিড, অক্সিজেনের জন্য মটর, বিদ্যুৎ, মাছের পোনা, খাদ্য ইত্যাদি
বায়োফ্লক মাছ চাষের সুবিধা সমূহঃ
১। পুকুরের সমপরিমান জায়গায় বায়োফ্লকে ২০ গুন বেশি মাছ চাষ করা যায়। কম জায়গা ব্যবহার করে অধিক পরিমাণে মাছ উৎপাদন সম্ভব এই পদ্ধতিতে।
২। বায়োফ্লকে পুকুরের চেয়ে মাছের খাদ্য খরচ ৩০% কম লাগে।
৩। বায়োফ্লকে মাছের রোগবালাই খুবই কম হয়।
বায়োফ্লকের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা ধারাবাহিক আকারে এই পেইজে এখন থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বায়োফ্লক ফিশ একাডেমি
যোগাযোগঃ 01725 20 2009
কেশরকোট, রহিমানগর, কচুয়া, চাঁদপুর।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Chandpur
3632