09/05/2026
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫-এ আমাদের আন্ নাজির আইডিয়াল মাদরাসা-এর যে সকল শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে, তাদের আজ ৯ মে, রোজ শনিবার মাদরাসার হিফজ বিভাগে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব হাফেজ মাওলানা মোঃ নিজামুল হক এবং উপাধ্যক্ষ জনাব মাওলানা হারিছ উদ্দিন দেওয়ান।
এ সময় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মাদরাসার পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
06/03/2026
আন্ নাজির হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী মোঃ মিরাজুল ইসলাম আজ আনুষ্ঠানিক ভাবে পবিত্র কালামে হাকিম এর হিফজ সমাপ্ত করে। তার হিফজ শেষ সবক শুনানোর পর অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা নিজামুল হক সাহেব এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ তাকে ফুলেল শুভেচছা জানায়। আল্লাহ যেন তাকে হক্কানি আলেম হিসাবে কবুল করেন। আমিন
01/03/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন😭😭😭
25/02/2026
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৫ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মাত্র এক মাস পনেরো দিনের প্রস্তুতিতে আমাদের আন্-নাজির আইডিয়াল মাদরাসা-এর ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলহামদুলিল্লাহ, এই স্বল্প সময়ের আন্তরিক প্রস্তুতির ফলস্বরূপ মহান আল্লাহর অশেষ রহমতে তিনজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—
১. ফারহান সিদ্দিক ওয়ালিদ
২. ফাইজা ইসলাম
৩. তাহমিদা আহমেদ নূহা
আমরা আন্-নাজির আইডিয়াল মাদরাসা পরিবার তাদের এই গৌরবময় সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ তাদের জ্ঞান, নৈতিকতা ও আমলে বরকত দান করুন। আমীন।
03/01/2026
আন্-নাজির আইডিয়াল মাদরাসার ২০২৬ শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান ০৩/০১/২০২৬ রোজ শনিবার মাদরাসা প্রাঙ্গনে সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ হাফেজ মাওলানা নিজামুল হক সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সম্মানিত সাবেক সভাপতি হজরত মাওলানা নূরুল আমিন জিহাদি সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি হজরত মাওলানা লিয়াকত হোসেন সাহেব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা তানভীর আহমেদ।
সম্মানিত অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুন্দর ও সফলভাবে সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের এ প্রচেষ্টা কবুল করুন এবং শিক্ষার্থীদের জ্ঞান ও আমলে বরকত দান করুন। আমীন।
18/02/2025
আন্ নাজির আইডিয়াল মাদরাসা কর্তৃক আয়োজিত হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল গত ১৩/০২/২৫ রোজ বৃহস্পতিবার মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত বোর্ড অফ গভর্নরস আওলাদে রাসূল সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা ছালাহ উদ্দিন চাঁদপুরী সাহেব।
আমাদের হিফজ বিভাগ ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। হিফজ বিভাগ প্রতিষ্ঠার পর এই বছরই সর্বোপ্রথম চারজন শিক্ষার্থী আল্লাহর রহমতে পবিত্র কুরআন মাজিদ হিফজ সম্পন্ন করে। এই চারজন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান ও তাদের অভিভাবকদের সম্মাননা পদক প্রদান করা হয়। চারজন হাফেজকে পাগড়ি প্রদান ও তাদের অভিভাবকদের সম্মাননা পদক প্রদান করেন আওলাদে রাসূল সাইয়েদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানি সাহেব।