ফতেহবাপুর কওমি মাদরাসা-Fatehbapur Qaumi Madrasa

ফতেহবাপুর কওমি মাদরাসা-Fatehbapur Qaumi Madrasa

Share

ফতেহবাপুর কওমি মাদরাসার একমাত্র অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম

26/08/2026

#প্রশ্ন: চার রাকাত বিশিষ্ট নামাযের প্রথম বৈঠকে যদি কেউ ভুল দুরূদ শরিফের কিছু অংশ পড়ে ফেলে তাহলে করণীয় কী?
#উত্তর: ফরয, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর কেউ যদি ভুলে দরূদ শরীফ اللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ পর্যন্ত বা এর বেশি পড়ে ফেলে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে। তাই এমন ক্ষেত্রে সাহু সিজদা করতে হবে। আর নফল ও সুন্নতে গায়রে মুআক্কাদা (যেমন আসর ও ইশার আগের চার রাকাত) নামাযের প্রথম বৈঠকে দরূদ ও দুআ সবই পড়া উত্তম। তাই এসব নামাযে কেউ যদি তাশাহহুদের পর দরূদ শরীফ পড়ে তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭; ফাতাওয়া খানিয়া ১/১২১; দুরারুল হুক্কাম ১/১১৬; মাজমাউল আনহুর ১/১৯৭; ফাতহুল কাদীর ১/৩৯৬; রদ্দুল মুহতার ১/৫১০

#হামিউস #সুন্নাহ #ফয়জুল #উলুম #চাঁদপুর
#ফতেহবাপুর #কওমি #মাদরাসা #কচুয়া #চাঁদপুর

25/08/2026

#প্রশ্ন: নামাযে আঙ্গুল ফোটানোর বিধান কী?
#উত্তর: নামাযে আঙ্গুল ফোটানো মাকরূহে তাহরিমী। তাই নামাযে আঙ্গুল ফোটানো থেকে বিরত থাকা কর্তব্য।
উল্লেখ্য, নামাযের বাইরেও বিনা প্রয়োজনে আঙ্গুল ফোটানো অনুত্তম।
-আননুতাফ ফিল ফাতাওয়া, পৃ. ৪৭; বাদায়েউস সানায়ে ১/৫০৪; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১; তাবয়ীনুল হাকায়েক ১/৪০৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৬
#হামিউস #সুন্নাহ #ফয়জুল #উলুম #চাঁদপুর
#ফতেহবাপুর #কওমি #মাদরাসা #কচুয়া #চাঁদপুর

24/08/2026

আলহামদুলিল্লাহ!
সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।

23/08/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
ফতেহবাপুর কওমি মাদরাসার #সাবেক #উস্তাদ, মাওলানা #মুহাম্মদ আলী সাহেব আজ বাদ আসর #ইন্তেকাল করেন।
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুন। এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন

22/08/2026

#প্রশ্ন: নামাযে হাঁচি দিয়ে যদি ভুলে আলহামদুলিল্লাহ বলে ফেলি, তাহলে কি নামায হবে?
#উত্তর: নামাযে হাঁচির দুআ পড়া ঠিক নয়। তবে হাঁচির দুআ ‘আলহামদু লিল্লাহ’ পড়া হয়ে গেলে নামায নষ্ট হবে না। তাই উক্ত নামায হয়ে যাবে।
-ফাতাওয়া খানিয়া ১/১৩৬; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭৮; আলমুহীতুল বুরহানী ২/১৪৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/২১৭; তাবয়ীনুল হাকায়েক ১/৩৯২; যাদুল ফাকীর, পৃ. ১৩৬

#হামিউস #সুন্নাহ #ফয়জুল #উলুম #চাঁদপুর
#ফতেহবাপুর #কওমি #মাদরাসা #কচুয়া #চাঁদপুর

19/08/2026

কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে!
আল্লাহ তায়ালা সব জরুরত গায়েব থেকে ব্যবস্থা করে দিন।🤲

17/08/2026

তারিখটা আপনার ডায়রিতে লিখে রাখুন!

০৭ ই নভেম্বর, ২০২৬ঈ., রোজ: শনিবার

#হামিউস #সুন্নাহ #ফয়জুল #উলুম #চাঁদপুর
#ফতেহবাপুর #কওমি #মাদরাসা #কচুয়া #চাঁদপুর

16/08/2026

#প্রশ্ন: বাজারে যে সাধারণ পদ্ধতিতে মুরগি ড্রেসিং করা হয়, তখন মুরগিকে রক্তমিশ্রিত ফুটন্ত পানিতে ডুবিয়ে তারপর মেশিনে দেওয়া হয়।
উল্লেখ্য, উক্ত লাল পানি মুরগির চামড়ার ভেতর ঢুকে।
প্রশ্ন হল, এর কারণে ঐ মুরগি খাওয়া কি জায়েয হবে? এবং উক্ত পানি কি নাপাক পানির হুকুমে হবে?
#উত্তর: বাজারে ড্রেসিংয়ের জন্য মুরগিকে যে পানিতে ভেজানো হয় তা সাধারণত প্রবাহিত রক্ত মিশ্রিত হওয়ার কারণে নাপাক থাকে। তাই বাড়িতে এনে ঐ মুরগির চামড়া ভালোভাবে ধুয়ে নিতে হবে।
তবে রক্তমিশ্রিত গরম পানিতে যেহেতু সামান্য সময়ই মুরগি রাখা হয়, তাই ঐ নাপাক পানির কারণে মুরগিটির গোশত হারাম হয়ে যায় না। শরীয়তসম্মতভাবে জবাই হয়ে থাকলে এ ধরনের মুরগির গোশত খাওয়া নিঃসন্দেহে হালাল।
উল্লেখ্য, যদি কারো দ্বারা নিজ বাড়িতে এনে মুরগি জবাই, ড্রেসিং ইত্যাদি করা সম্ভব হয়, তবে তা করাই উত্তম হবে।
—আলবাহরুর রায়েক ১/২৩৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৮৬, রদ্দুল মুহতার ১/২১১, ৩৩৪

#হামিউস #সুন্নাহ #ফয়জুল #উলুম #চাঁদপুর
#ফতেহবাপুর #কওমি #মাদরাসা #কচুয়া #চাঁদপুর

15/08/2026

#প্রশ্ন: এশার নামাজের তৃতীয় রাকাতে ইমাম সাহেব যদি ভুলে সুরা ফাতেহা উচ্চস্বরে পড়ে ফেলে তাহলে কি সাহু সিজদা ওয়াজিব হবে?
#উত্তর: হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হবে। কেননা ফরয নামাযের শেষ দুই রাকাতে কেরাত নিম্নস্বরে পড়া জরুরি। প্রথম দুই রাকাতের মতো উচ্চৈঃস্বরে পড়া যাবে না। এক্ষেত্রে কেউ যদি সূরা ফাতেহার তিন আয়াত বা তার বেশি উচ্চৈঃস্বরে পড়ে ফেলে, তাহলে সাহু সিজদা করতে হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ইমাম সাহেবের সাহু সিজদা করা ওয়াজিব হবে।
—আলমাবসূত, সারাখসী ১/১৮, ২২২; আলমুহীতুর রাযাবী ১/৩২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৯৯; ফাতহুল কাদীর ১/৪৪১

#হামিউস #সুন্নাহ #ফয়জুল #উলুম #চাঁদপুর
#ফতেহবাপুর #কওমি #মাদরাসা #কচুয়া #চাঁদপুর

12/08/2026

আলহামদুলিল্লাহ! পবিত্র উমরাহর সফর শেষ করে ফতেহবাপুর কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, মাওলানা দিলাওয়ার হোসাইন সাহেব আজ মাতৃভূমিতে পা রাখেন।
তাঁর আগমনকে ঘিরে মাদরাসার ছাত্র-উস্তাদসহ এলাকাবাসীর মাঝে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। এসময় তিনি সকলকে খেজুর ও জমজমের পানির মাধ্যমে পবিত্র নগরীর বরকতের অংশীদার করেন। আল্লাহ তায়ালা আমাদের সকলকে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করুন।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

ফতেহবাপুর, কচুয়া
Chandpur
3633