Ayesha Quran Academy

Ayesha Quran Academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayesha Quran Academy, Tutor/Teacher, Chandpur.

22/11/2024

আমি জানিনা কিভাবে রিকুয়েষ্ট করলে

আপনারা গুরুত্ব দিবেন কিন্তু আমি খুব করে বলতে চাই যে, প্লিজ প্লিজ কুরআন পড়াটা শুদ্ধ না থাকলে আগে শুদ্ধ করুন। যেভাবে পারেন শুদ্ধ করে শেখার চেষ্টা করুন খুব।

তারপর প্লিজ সূরা মুলকটা মুখস্থ করুন।

তারপর সূরা সাজদা সহ কিছু সূরা মুখস্থ করুন।

পারলে ৩০ নং পারাটা মুখস্থ শুরু করুন।

পারলে তারপর আরো মুখস্থ করুন।

কারো কাছে নিয়মিত পড়া শুনান।

নামাজে মুখস্থ অংশটা পড়ার চেষ্টা চালিয়ে যান।

কুরআনের অর্থ ও ব্যাখ্যা (তাফসীর) আগে মন দিয়ে পড়ে বুঝে তারপর সেই অংশ মুখস্থ করবেন এভাবে যে যতটুকুই পারেন মুখস্থ করুন৷

নিয়মিত রিভিশন দিন।

দেখেও পড়ুন না দেখেও পড়ুন।

কুরআনের সাথে একটু হলেও এভাবে লেগে থাকার চেষ্টা করুন প্লিজ। একিসাথে গুনাহ হতে বাঁচার খুব চেষ্টা দুয়াও করা লাগবে।

আর হ্যা ইচ্ছাকৃত কারো হক নস্ট করা বা মানুষকে অন্যায়ভাবে কস্ট দিয়ে /তুচ্ছতাচ্ছিল্য করে হেয় করে কথা বলা বা লিখালিখি হতে বিরত থাকার চেষ্টাও করতে হবে অবশ্য ই।

এবং বিশেষভাবে অবশ্য ই অবশ্যই আমাদের ইন্টারনেট চালানো সীমিত করতেই হবে।

ইউটিউব ফেসবুক ইত্যাদিতে ঢুকলেই তা মন মেজাজ মনোযোগ বিক্ষিপ্ত করেই সাধারণত। কুরআন পড়ার টাইমিং ঠিক করে বা যখন পড়তে চান মুখস্থ করতে চান তখন এবং তার অনেকক্ষণ আগে হতেই ইন্টারনেট চালানো অফ রাখাটা খুব দরকারী। সময় পেলেই যখন তখন বারবার ইন্টারনেট চালানো বারবার ফেবুতে ঢোকা অফ করতেই হবে।

কুরআনকে খুব গুরুত্ব দিয়ে মন না চাইলেও বা কস্ট হলেও এভাবে যখন যতটুকুই পারেন সময় দিতে পারলে দেখবেন মানুষকে নিয়ে পিছে গীবত ট্রল, বাজে কথা, বেহুদা গল্প গুজবের অভ্যাস এবং আরো অন্যান্য গুনাহ গাফলতি আগের চেয়ে এমনিতেও কমতে থাকবে ইনশাআল্লাহ।

একিসাথে দুনিয়াবী কস্ট হতাশা পেরেশানিও কমবেই দেইখেন। জীবনে আমলে রিজিকে কোন না বরকত আসবেই।

কুরআনের ফায়দা কিছুনা কিছু দুনিয়ার জীবনেই পাবেন নিশ্চিত।

কুরআনের প্রতি আল্লাহ যেন ভালোবাসা বাড়ায় দেন, কুরআনের সাথে যেন জুড়ে রাখেন এই দুয়া প্লিজ দিল হতে করে যান। পূর্ন হেদায়াত চেয়ে যান।

আল্লাহর কাছে কান্নাকাটি করেও যখন পারেন

দুয়া করেন। পারলে দান সদকা করে করে দুয়া করুন।

রবের কালাম কুরআন যে দুনিয়ার জীবনে মুমিনের জন্য কতবড় প্রাপ্তি কত অমূল্য সম্পদ তা ইনশাআল্লাহ একটু হলেও টের পাবেন।

কুরআন যে হৃদয়ের জান্নাত হতে পারে এটা কোন একদিন অবশ্য ই ফিল করতে পারবেন ইনশাআল্লাহ। 🍀

-একজন মুসলিম নারী

21/11/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Amatullah Jannat, Arfen Rayhan, Amatullah Fatema

13/11/2024

‘অতএব, যারা আমার স্মরণ (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পার্থিব জীবন ছাড়া কিছুই চায় না, তাদেরকে পরিহার করে চল।’

[ সুরা আন-নাজম, ৫৩ : ২৯ ]

13/11/2024

ইসলামি কুইজ
আমাদের নবীর নাম কি❓..........!

18/10/2024

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

18/10/2024

🌸Friday Reminder 🌸

🌼সূরা কাহাফ তিলাওয়াত করা।
- যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)।

- যে ব্যক্তি সূরা আল কাহাফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে। (মুসলিম) (মিশকাত)।

🌼বেশি বেশি দুরুদ পাঠ করা।

🌼জুম্মার দিন আসরের নামাজের পর দোয়া করলে সে দোয়া কবুল হয় তাই এই সময় বেশি বেশি দোয়া করা।

18/10/2024

মানুষ কি মনে করে যে, ‘আমরা ঈমান এনেছি’ বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না?

— সূরা আল-আনকাবূত, আয়াত : ০২

15/10/2024

আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন। দুনিয়ার কতকিছু জানলেন, বুঝলেন।

আল্লাহর কালাম কুরআন বুঝার সময় কি হয়েছিল কখনো?

15/10/2024

বাচ্চা স্কুলের এত মোটা মোটা বই পড়লে আমাদের মনে হয় না প্রেসার পড়ছে। স্কুলের হোমওয়ার্ক না করলে আমরা বকতে পারি। শুধু কুরআন শেখানোর বেলায় আমরা ভাবি প্রেসার পড়ছে, আর আহা সেটার জন্য শাসন তো করাই যাবে না! আমরাই যদি কুরআন শিক্ষাকে প্রাধান্য না দেই, ওরা দিবে কিভাবে?

15/10/2024

ফজর নামাজ সময়মতো পড়তে না পারলে বা ছুটে গেলে বুঝতে হবে: আমি ভয়াবহ কোনো গুনাহে লিপ্ত। দ্রুত নিজের কাজকর্ম সংশোধনে মনোযোগি হওয়া জরুরী!

আল্লাহ তাআলা শুধু তার প্রিয় আর বিশেষ বান্দাদেরই ফজরের জন্য জাগিয়ে দেন। ফজর পড়াটা মুনাফিকের জন্য খুবই কষ্টকর এক কাজ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন! 💔

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chandpur