Shane Madina Hafezia Madrasah & Etim Khana

Shane Madina Hafezia Madrasah & Etim Khana

Share

শা‌নে ম‌দিনা হা‌ফে‌জিয়া মাদ্রাসা ও এ?

23/02/2026

শানে মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা
SHANEY MADINA NURANI HAFEZIA MADRASAH & YATIMKHANA.
বিষয়: নূরাণী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য সাহায্যের আবেদন।
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
সম্মানিত সুধী,
ভৌগলিক অবস্থান, চতুর্মুখী আধুনিক যোগাযোগ ব্যবস্থা, আশপাশের কয়েকটি গ্রামের কেন্দ্রবিন্দু এবং শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান মাসুনিগাছা বাজারের একমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান 'শানে মদিনা নূরাণী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা' সম্পর্কে ইতোমধ্যে আপনি অবগত হয়েছেন। মাদ্রাসাটি ১লা জানুয়ারি ২০১৭ইং স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসাটি নূরাণী শিশু শ্রেণি থেকে শুরু করে বর্তমানে দাখিল ৭ম শ্রেণি পর্যন্ত পাঠদান করছে। চলমান ২০২৬ইং শিক্ষাবর্ষে মাদ্রাসাটিতে দুইশত আটষট্টি জন (নূরাণী শাখায়- ২৪২ জন এবং হিফজ শাখায়- ২৬ জন। ছাত্র-ছাত্রী দ্বীন-ই শিক্ষা গ্রহণ করছে। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং প্রতিনিয়ত আপনাদের সার্বিক সাহায্য-সহযোগিতায় অনুপ্রাণীত হয়ে মাদ্রাসার পরিচালনা পর্ষদ গত অক্টোবর ২০২২ইং থেকে আবাসিক সুযোগ-সুবিধাসহ একটি ভাড়া বাড়িতে অত্র মাদ্রাসাটির হিফজ বিভাগকে আলাদা করে শিক্ষা ব্যবস্থা আরোও সম্প্রসারিত করেছে। মাদ্রাসায় এতিম, অসহায় ও গরীব ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ ফ্রি পড়ার ব্যবস্থা রয়েছে।
মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ ও দয়া থাকলে লিল্লাহ বোর্ডিং এবং হিফজ বিভাগসহ মাদ্রাসাটিকে ক্রমান্বয়ে দাখিল, আলিম, ফাজিল এবং কামিল শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত করে দেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। শুরুতে এই মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হয়েছিল একটি ভাড়া বাড়ির সীমিত জায়গায়। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তির কথা চিন্তা করে উদ্যোক্তাবৃন্দ মাদ্রাসাটিকে স্থায়ী করার লক্ষ্যে গত ১০ জানুয়ারি ২০২৩ইং প্রায় ২২,৫০,০০০ (সাড়ে বাইশ লক্ষ) টাকা ব্যয়ে ১৮ ফুট চওড়া পাকা সড়ক সংলগ্ন) ১৫ (পনের) শতাংশ জমি খরিদ করে। এলাকায় বিশেষ কোন ধনাঢ্য ব্যক্তি বা শিল্পপতি না থাকায় এবং জমি ক্রয়-পরবর্তী উদ্যোক্তাদের মাঝে অর্থ সংকটের কারণে উক্ত জায়গায় সকলের সহযোগিতায় ফ্লোর পাকা করে [১০০ ফুট লম্বা এবং ১৫ ফুট প্রস্থ) একটি টিনের ঘর তৈরি করা হয় আর এখানেই চলছে নূরাণী বিভাগের শিক্ষা কার্যক্রম। প্রতিনিয়ত ছাত্র-ছাত্রী বৃদ্ধি এবং বর্তমান ২০২৬ইং শিক্ষাবর্ষে নতুন করে দাখিল ৭ম শ্রেণি যোগ হওয়ায় এখন আরোও পাঁচ কক্ষবিশিষ্ট আরেকটি ঘর একই প্রক্রিয়ায় নির্মাণ কাজ চলছে। এমতাবস্থায় আমাদের এই অদম্য অগ্রযাত্রায় আপনার সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই মাদ্রাসার জন্য একটি বহুতল পাকা ভবন তৈরি করা সহজ হবে ইনশাহ্ আল্লাহ।
সম্মানিত সুধী, ক্রমান্বয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা সময়োপযোগী করা এবং অন্যান্য খরচ মিলিয়ে প্রতি মাসেই বিশাল একটি খরচের মুখোমুখি হচ্ছি আমরা। অর্থ সঙ্কটের কারণে নিয়মিত এ ব্যয় সামলানো প্রায়ই আমাদের কাছে অসম্ভব হয়ে পড়ে। এমতাবস্থায় অত্র এলাকায় এই অতীব প্রয়োজনীয় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য বাউন্ডারী ওয়াল করা এবং সর্বোপরি একটি বহুতল ভবন তৈরি করার জন্য আপনার অনুদান, যাকাত, ফিত্রাসহ সবধরনের সাহায্য-সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন। আমিন।
মো: মোস্তফা কামাল
উদ্যোক্তা সদস্য এবং সেক্রেটারি- পরিচালনা পর্ষদ
আরজ গুজার
মাওলানা মো: আব্দুল কাদের
উদ্যোক্তা সদস্য এবং কোর্স কো-অর্ডিনেটর
মো: পলাশ মজুমদার
উদ্যোক্তা সদস্য এবং পরিদর্শক
মাসনীগাছা বাজার, ডাকঘর/ইউনিয়ন: আশ্রাফপুর (ওয়ার্ড নং-০৮), উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুর মোবাইল: 01822-639139, 01715 019729, 01814 924298.

02/12/2025

শানে মদিনা হাফেজিয়া মাদ্রাসার হিফজ সম্পূর্ণ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। তারিখঃ ০৫/১২/২০২৫ইং রোজ শুক্রবার। উক্ত মাহফিলে আপনাদের সকলে দাওয়াত করা গেল।

31/10/2025

শানে মদিনা হাফেজিয়া মাদ্রাসার হিফজ সম্পূর্ণ ছাত্রের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। তারিখঃ ৫ ডিসেম্বর ২০২৫ইং রোজ শুক্রবার। উক্ত মাহফিলে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

17/10/2025

শানে মদিনা হাফেজিয়া মাদ্রাসা, মাসনিগাছা উত্তর বাজার,আশ্রাফপুর,কচুয়া,চাঁদপুর।

11/10/2025

স্থানঃ
মাসনিগাছা উত্তর পাড়া হাফেজ ছেরাজুল হক মজুমদার বাড়ী সংলগ্ন প্রাঙ্গন। কচুয়া,চাঁদপুর।
প্রধান বক্তাঃ আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোহাম্মাদ শাহ্ মেছবাহুল ইসলাম লতিফী,
পীর সাহেব মীরসরাই দরবার শরীফ,চট্টগ্রাম।

11/10/2025
09/03/2024

সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন এর উদোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪। গ্রাম ও ডাকঘরঃ ছোট তুলাগাঁও, উপজেলাঃ বরুড়া, জেলাঃ কুমিল্লা। শানে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ছাত্র অংশ গ্রহন করে, কুরআন প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করে এবং নাতে রাসূল(দ:) প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন।

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Chandpur
3632