Chandina news bd.com

Chandina news bd.com

Share

all time active reportar

05/06/2024

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে শাহ সেলিম প্রধানের কোন বিকল্প নেই।

15/01/2021

রাত পোহালে নির্বাচন কে হচ্ছে চান্দিনা পৌর মেয়র??

30/12/2020

চান্দিনা পৌর নির্বাচন; ৫ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ

।। মো. আবদুল বাতেন।।

কুমিল্লার চান্দিনায় পৌরসভা নির্বাচন কে সামনে রেখে ৫ মেয়র প্রার্থী সহ কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া নৌকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ আলমগীর খাঁন ধানের শীষ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত প্রার্থী মো. জামশেদ আহম্মদ জাকি ছাতা, স্বতন্ত্র প্রার্থী চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন জগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী মো. রেজাউল করিম হাত পাখা প্রতীক বরাদ্দ পান। একই দিনে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রত্যেক প্রার্থীর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে।

আগামী ১৬ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই পৌরসভায়।

18/12/2020

>>>>>>>ব্রেকিং নিউজ

07/12/2020

শুভ জন্মদিন আমার আমাদের প্রান
৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস।
প্রানের শহর ভাললাগার শহর ভালবাসার শহর।

06/12/2020

চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরিতলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে চান্দিনা থানা পুলিশ।
চান্দিনা থানার এসআই মো. সালাউদ্দিন শামীম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) গভীর রাতে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার মহারং গ্রামের মো. শাহ আলম এর ছেলে মামুন (২৭), পশ্চিম বেলাশ্বর গ্রামের মবিন মিয়ার ছেলে কাদু (২৪), চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলী গ্রামের ছিদ্দিক আলী মোল্লার ছেলে খলিল (৪৫)।
অফিসার ইনচার্জ জনাব শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেফতারকৃতদেও বিরুদ্ধে চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

04/12/2020

চান্দিনা পৌর নির্বাচন এক হতে পারেনি আওয়ামী লীগ কেন্দ্রে যাচ্ছে ৩ প্রার্থীর নাম

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত করতে টানা ২দিন বর্ধিত সভা করেও মেয়র পদে নৌকা প্রতীকের একক প্রার্থী চূড়ান্ত করতে পারেননি আওয়ামীলীগের নীতি-নির্ধারকবৃন্দ।অবশেষে ৩ প্রার্থীর প্রস্তাব কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামীলীগ।তারা হলেন- পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য শওকত হোসেন ভূইয়া এবং পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল জলিল।

Photos from Chandina news bd.com's post 16/10/2020

চান্দিনার ছেলের সিঙ্গাপুরের ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন

প্রথম বাংলাদেশি হিসেবে সিঙ্গাপুরের ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন আমাদের চান্দিনা উপজেলার পৌরসভাধীন ছায়কোট গ্রামের কবির হোসেন । আজ শুক্রবার (১৬ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুবের হাত থেকে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

করোনা ভাইরাস মহামারির সময় কবির হোসেন নিজের অর্থায়নে ও নিজস্ব পরিবহন ব্যবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে লকডাউনে আটকে পড়া অভিবাসী শ্রমিকদের মাঝে বিনামূল্যে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আলোচনায় আসেন। এছাড়া রমজান মাসে শ্রমিকদের বিভিন্ন ডটমেটরিতে ইফতার সামগ্রীও বিতরণ করেন। একই সময়ে তিনি অভিবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দুর্ভোগ লাগবের কথা চিন্তা করে ‘BCS.SG.WAY' নামে একটি অ্যাপস চালু করেন। এ অ্যাপস ব্যবহার করে সিঙ্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা ন্যায্যমূল্যে নিত্যপণ্য সামগ্রী অর্ডার ও ঘরে বসে ফ্রি ডেলিভারিতে সংগ্রহ করতে পারছেন। এতে শ্রমিকদের অর্থ সাশ্রয় ও সময় অপচয় দুটিই অনেক কমে যায়। করোনার এই দুর্যোগ সময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানো ও তরুণ সফল উদ্যোক্তা হিসেবে সিঙ্গাপুর সরকারের নজরে এলে তিনি 'প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে'র জন্য মনোনীত হন।

কবির হোসেন ১৯৮১ সালের ৪ জানুয়ারি চান্দিনার ছায়কোট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল গফুর এবং মাতার নাম তুরা বেগম। তিনি ১৯৯৭ সালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে চান্দিনা রেদোয়ান আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাশের পর ২০০০ সালে সিঙ্গাপুর গমন করেন। ২০১২ সালে তিনি স্বল্প পরিসরে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে সিঙ্গাপুর, ফিলিপিন, বাংলাদেশের ২১ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছে।

বিবাহিত জীবনে কবির হোসেন দুই সন্তানের জনক। বর্তমানে তিনি সিঙ্গাপুরিয়ান ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী নূরিয়া বেগম, ছেলে আমির ইহসান এবং মেয়ে যোয়াকে নিয়ে সিঙ্গাপুরের বেন্ডামিরে বসবাস করছেন।

15/10/2020

চান্দিনায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ
কুমিল্লার চান্দিনায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ করেছে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা মো. ইউসুফ সোহাগ (৪০)। মাদরাসার শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

মাওলানা মো. ইউসুফ দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের সহিদুল ইসলাম এর ছেলে। তিনি চান্দিনাস্থ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জামে মসজিদের ইমাম এবং চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডে দারুল ইহসান তাহফিজুল কোরআন কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম।

মাদরাসাছাত্রীর বাবা বিল্লাল হোসেন জানান, গত ২০১৯ সালে চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ওই মাদরাসায় আমার মেয়েকে ভর্তি করাই। গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) জানতে পারি ওই শিক্ষক আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে মানবাধিকারকর্মী ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারকে জানাই। তিনি মঙ্গলবার রাতেই ওই শিক্ষকসহ আমার মেয়েকে উদ্ধার করেন।

মাদরাসাছাত্রী জানায়, এক মাস পূর্বে ইউসুফ হুজুর জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি বিষয়টি অভিভাবককে জানাতে চাইলে তিনি আমাকে ভয়-ভীতি দেখান। পরবর্তীতে তিনি সুযোগ পেলেই আমার সাথে 'খারাপ কাজ' করতেন। মঙ্গলবার আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে ঢাকায় নিয়ে যান।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার জানান, ওই শিক্ষক এ পর্যন্ত ৪টি বিয়ে করেছেন। এখনও তার ২ স্ত্রী বর্তমান। কওমি মাদরাসা প্রতিষ্ঠা করে শিশু ছাত্রীদের বিভিন্নভাবে জিম্মি করে ধর্ষণের আরো বহু অভিযোগ আছে। মেয়েটির বাড়ি আমার গ্রামে। মেয়েটির বাবা মঙ্গলবার আমাকে বিষয়টি জানালে আমি দেবীদ্বার ইউএনও ও ওসিকে জানিয়ে মেয়েটিকে উদ্ধার করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করি।

দেবীদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, শিশু মেয়েটির ও মাদরাসাশিক্ষকের বাড়ি দেবীদ্বার থানা এলাকা হলেও ঘটনাস্থলটি চান্দিনা থানা এলাকায়। এ বিষয়ে চান্দিনা থানায় আইনি ব্যবস্থা নেবে। চান্দিনা থানার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি আমার জানা ছিল না। এখন জানতে পেরে ওই মাদরাসাশিক্ষকসহ মেয়েটিকে থানায় এনেছি। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

01/06/2020

চান্দিনায় গলাটিপে শিশু হত্যা করলো সতমা

কুমিল্লার চান্দিনায় আরাফাত হোসাইন (৮) নামে এক শিশুকে গলাটিপে হত্যা করেছে সতমা। মরদেহ গোপন করতে বাড়ির গোয়ালঘরে খর-কুটো দিয়ে ঢেকে রাখার ১০ ঘণ্টা পর নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের পিতা ও সতমাকে আটক করা হয়।

রবিবার (৩১ মে) রাত ১১টায় চান্দিনা উপজেলার তীরচর গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু আরাফাত চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে। সে তীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহতের মা ফেরদৌসী বেগম জানান, রবিবার দুপুর ১২টার পর থেকে আরাফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ি ও আশপাশের এলাকা খুঁজে কোথাও না পেয়ে এলাকায় মাইকিং করাও হয়। রাত ৯টার পর এলাকার লোকজন সতমার আচরণ সন্দেহজনক দেখে পুরো বাড়িতে তল্লাশি চালায়। পরে গোয়ালঘরে শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।

এদিকে, শিশু আরাফাতের মরদেহ পাওয়ায় পর সতমা সুমী আক্তার পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে আটক করে।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, ফরিদ মিয়ার প্রথম স্ত্রীর তিন মেয়ে ও একটি মাত্র ছেলে আরাফাত। আর দ্বিতীয় স্ত্রী সুমী আক্তারের ছোট একটি ছেলে সন্তান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাবাসাবাদে আটক সতমা সুমী আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রথম স্ত্রীর সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই পরিকল্পিতভাবে শিশু আরাফাতকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। মরদেহ গোপন করার জন্য গোয়ালঘরে খড়কুটো দিয়ে ঢেকে রাখে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা পর ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নিহতের পিতা ফরিদ মিয়া ও সতমা সুমী আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

28/05/2020

এলাকাভিত্তিক রোগীঃ

মাধাইয়া-৬
ছয়ঘরিয়া-৫
লগড্ডা-১
নারাচোর-১
সুরিখোলা-২
ছায়কোট-১
ঔষুধ কোম্পানি -১

Want your school to be the top-listed School/college in Chandina?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chandina