ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজ-Safa Motaleb City Corporation College

  • Home
  • Bangladesh
  • Chandgaon
  • ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজ-Safa Motaleb City Corporation College

ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজ-Safa Motaleb City Corporation College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজ-Safa Motaleb City Corporation College, Education, Dewan Mohasin (Wasa) Road, Mohara, Chandgaon.

এটি ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজ (চসিক পরিচালিত) এর অফিশিয়াল ফেইসবুক পেইজ। প্রতিষ্ঠাতা: আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছাফা
অধ্যক্ষ: এ.বি.এম মাহবুবুল হক
অধ্যক্ষের কার্যালয় : 01711962989, 01309134196
EIIN No : 134196, College Code: 3007
https://smccc.edu.bd/ 🖋️জনাব এ.বি.এম মাহবুবুল হক
অধ্যক্ষের কার্যালয় : মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম
অধ্যক্ষ : ০১৭১১-৯৬২৯৮৯, ০১৩০৯-১৩৪১৯৬,
অফিস কক্ষ: ০১৫৫৮-১৪৯৫৩২

🖋️ জনাব মো: সাইফুদ্দিন
প্রধান অফিস সহকারী: ০১৯৫৬-১৮২৫০৬
🖋️ জনাব জয় ‍কুমার নাথ
অফিস সহকারী : ০১৮১৬-৮৫৯৯৭১

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৫-এর প্রেস বিজ্ঞপ্তি২৭/০৭/২০২৬ তারিখ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাসমুহ বিদ্যমান ...
23/07/2026

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৫-এর প্রেস বিজ্ঞপ্তি

২৭/০৭/২০২৬ তারিখ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাসমুহ বিদ্যমান রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, স্থগিত হওয়ার পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর সংযুক্ত পত্রের বর্ণনামতে ২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা পরবর্তী ...
17/07/2026

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর সংযুক্ত পত্রের বর্ণনামতে ২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি
11/07/2026

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি

শনিবারের (১১/০৭/২০২৬) আইসিটি পরীক্ষা স্থগিত সূত্র : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের।
10/07/2026

শনিবারের (১১/০৭/২০২৬) আইসিটি পরীক্ষা স্থগিত
সূত্র : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের।

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং  নদীর জোয়ারের সম্মিলিত প্রভাবে চট্টগ্রাম জুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে  বিভিন্ন...
08/07/2026

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং নদীর জোয়ারের সম্মিলিত প্রভাবে চট্টগ্রাম জুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের আজকের (০৮/০৭/২০২৬) পরীক্ষা স্থগিত করা হলো।

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতবন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগা...
07/07/2026

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামী ০৮ জুলাই ২০২৬ (বুধবার) তারিখের এইচএসসি, আলিম, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা এবং অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনস্থ সকল জেলার পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

সকল পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৬ আসন বিন্যাস || কেন্দ্র : কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ, চট্টগ্...
01/07/2026

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৬
আসন বিন্যাস || কেন্দ্র : কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ, চট্টগ্রাম।

বিজ্ঞপ্তি | তারিখ: ২৯.০৬.২০২৬ খ্রি.
29/06/2026

বিজ্ঞপ্তি | তারিখ: ২৯.০৬.২০২৬ খ্রি.

বিজ্ঞপ্তি | তারিখ : ২৪-০৬-২০২৬ খ্রি:
25/06/2026

বিজ্ঞপ্তি | তারিখ : ২৪-০৬-২০২৬ খ্রি:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষ...
24/06/2026

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
কলেজের অধ্যক্ষ জনাব এ.বি.এম. মাহাবুবুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্য জনাব আবদুল মান্নান এবং অভিভাবক জনাব মোহাম্মদ আবু তালেব।
প্রথম অধিবেশন: দোয়া মাহফিল
অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আশরাফুল ইসলাম আবেদ। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও কল্যাণ কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মওলানা আব্দুল মালেক।
দ্বিতীয় অধিবেশন: স্মৃতিচারণ ও দিক-নির্দেশনা
দ্বিতীয় অধিবেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্পেশাল ক্লাস পরিচালনা ও বিদায় অনুষ্ঠান কমিটির আহ্বায়ক এবং কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মুহাম্মদ সালাউদ্দিন। এরপর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে একাদশ শ্রেণির ছাত্রী দীপা চক্রবর্তী। বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে নিজেদের অনুভূতি ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখে তাকরিমা সুলতানা ও তাসপিয়া সুলতানা।
শিক্ষার্থীদের আগামী দিনের পথচলা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের শিক্ষকমণ্ডলী:
• জনাব শামীমা আকতার (প্রভাষক, যুক্তিবিদ্যা)
• জনাব আমেনা বেগম (প্রভাষক, ইংরেজি)
• জনাব জিয়াউল হক (প্রভাষক, ব্যবস্থাপনা)
• জনাব কোহিনুর বেগম (প্রভাষক, জীববিজ্ঞান)
• জনাব বীণা পাণি চক্রবর্ত্তী (প্রভাষক, অর্থনীতি)
• জনাব প্রীতি কণা দাশ (প্রভাষক, সমাজবিজ্ঞান)
অতিথিদের বক্তব্য ও সমাপ্তি:
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ আজম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করে একজন প্রকৃত 'ভালো মানুষ' হিসেবে গড়ে উঠতে হবে।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ জনাব এবিএম মাহাবুবুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত অনুপ্রেরণামূলক ও দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন এবং এর মাধ্যমেই মূল আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব মুহাম্মদ এরফান এবং পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক জনাব রওনক জাহান। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথি ও প্রিয় শিক্ষকমণ্ডলীর সাথে কেক কেটে বিদায় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখে।

Address

Dewan Mohasin (Wasa) Road, Mohara
Chandgaon
4208

Opening Hours

Monday 10:00 - 14:30
Tuesday 10:00 - 14:30
Wednesday 10:00 - 14:30
Thursday 10:00 - 14:30
Sunday 10:00 - 14:30

Telephone

+8801558149532

Alerts

Be the first to know and let us send you an email when ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজ-Safa Motaleb City Corporation College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজ-Safa Motaleb City Corporation College:

Shortcuts

Share

Category