25/08/2026
📢 কদ্দাছড়া–নয়াপাড়া, পূর্ব বড় ভেওলার ১নং ও ২নং ওয়ার্ডের রাস্তা মেরামতের দাবি
কিছুদিন আগেও কদ্দাছড়া–নয়াপাড়া, পূর্ব বড় ভেওলার ১নং ও ২নং ওয়ার্ডের রাস্তাগুলোর অবস্থা অনেক ভালো ছিল। রাস্তাগুলোর কিছু অংশে ইট ছিল এবং কিছু অংশ ছিল মাটির রাস্তা। পরবর্তীতে ভারী ট্রাক ও বড় গাড়ি চলাচলের কারণে রাস্তাগুলোর বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বর্তমানে অত্যন্ত করুণ অবস্থায় পরিণত হয়েছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন হযরত আবু বকর সিদ্দিক - রা. নূরানী মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বৃষ্টির সময় কাদা-পানিতে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 😢
ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তাগুলোর যে ক্ষতি হয়েছে, তা সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। ভবিষ্যতে যেন রাস্তার সক্ষমতা ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনা করে ভারী যানবাহন চলাচলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, সেই প্রত্যাশা করছি।
📢 আমাদের বিনীত আবেদন—কদ্দাছড়া–নয়াপাড়া, পূর্ব বড় ভেওলার ১নং ও ২নং ওয়ার্ডের রাস্তাগুলো দ্রুত মেরামত করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
আমরা কারও বিরুদ্ধে নই—আমরা চাই একটি নিরাপদ, সুন্দর ও চলাচলের উপযোগী রাস্তা। 🤲
— হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী মাদ্রাসা
কদ্দাছড়া, নয়াপাড়া, পূর্ব বড় ভেওলা
#কদ্দাছড়া #নয়াপাড়া #পূর্ববড়ভেওলা #১নংওয়ার্ড #২নংওয়ার্ড #রাস্তামেরামতচাই #জনদুর্ভোগ #শিক্ষার্থীদেরদুর্ভোগ #জবাবদিহিতাচাই