20/03/2022
আজকে আমি আমার মা,বাবা ও অভিভাবকদের বলব।আপনারা সবাই চান আপনার সন্তানদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলতে।আমি যদি বলি, আপনার সন্তান মানুষ হবে না।তখন আপনি বলবেন, কেন? আমি আমার সন্তানের জন্য কি করিনি। ভালো স্কুলে দিছি, ভালো শিক্ষক দিছি,ভালো প্রাইভেট দিছি,পড়ার জন্য ভালো রুম দিছি,ভালো খাবার দিছি,নিজ এলাকা ছেড়ে শহরে আসছি যেখানে ভালো পড়া হয়,।তবুও কেন আমার সন্তান ভালো মানুষ হবে না।আমি বলছি হবে না। কারণ, আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন।আমরা জানি কিছু খাবার আছে যে গুলোতে অনেক পুষ্টি।আর এই পুষ্টিকর খাবারের স্তুপের উপর আপনাকে রেখে দিলে আপনি কি স্বাস্থ্যবান হবেন? না, কখনও না।
কেন?
কারণ আমি যদি খাবারের স্তুপের উপর বসে থাকি তবে খাবারের সংস্পর্শে থাকতে থাকতে এক সময় হয়ত আমার শরীরে পুকা আসবে, পচন ধরবে।
ঠিক তেমনি আপনারা আপনার সন্তান কে শিক্ষার স্তুপের উপর বসায় রাখছেন। যার কারণে পচন ধরে শিক্ষা জীবন নষ্ট হবে।
তা হলে কি আমার সন্তান কে শিক্ষা থেকে ধরে রাখব?
না,কখনও না।
তা হলে কি করব?
যা যা আপনাকে করতে হবে তা হলোঃ-
১/সন্তানের সাথে বিশস্ত ও বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে।
২/ কি করতে চাই, কি হতে চাই তা জেনে। ঐ লক্ষে পৌছার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। (যেমনঃ-ও লক্ষে পৌছার জন্য প্রয়োজনীয় প্লান করে দেওয়া।ওর জন্য কোনটা ভালো হবে কোনটা ভালো না তা বুঝিয়ে দেওয়া।কোন শারীরিক ও মানসিক সমস্যা থাকলে তা সমাধানের জন্য সর্বাত্তক চেষ্টা ও সহযোগিতা করা ইত্যাদি।
৩/দৈনিক ওকে সময় দেওয়া।(এই সময়ে ও সারা দিন কি শিখছে তা দেখা বা শুনা।এমন কি বুঝি বা না বুঝি।কালকে সে কি করবে তার প্লান শুনা। এবং আগামী দিনের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও আর্থিক এবং মানসিক ভাবে সহায়তা করা।)
৪/ওর চলার পথে যে সব মানুষ আছে তাদের সাথে যথা সাদ্য যোগাযোগ ও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা।(যেমনঃ-ওর শিক্ষক,বন্ধু, সহ যাদের সামনে ওকে যেতে হয়)।
৫/দায়িত্বশীল করে গড়ে তোলা। ওকে দায়িত্ব দেওয়া যে কোন কাজ সম্পন্ন করার জন্য। (ওর লক্ষে যেতে বাধা না হয় এমন কাজ যা সে খুব সহজে সম্পন্ন করতে পারে)
৬/ তাদের শারীরিক ও মানসিক নিট গুলো ভালো করে বুঝা।প্রয়োজন হলে বিজ্ঞ জনের পরামর্শ নেওয়া।
৭/অন লাইন কে যথা সম্ভব নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি
এই ভাবে পরিবার থেকে একজন মানুষ হিসেবে গড়ে ওঠবে।