97SSC 99HSC

97SSC 99HSC community for the students of 97ssc and 99hsc students. we for us...

এই তিন গুনিজনের বই আমাকে যদি কেউ উপহার দেন তা হলে মেলায় যাইতাম… Hero Alom Sabrina Mishti and Mustak-Trisha
12/02/2024

এই তিন গুনিজনের বই আমাকে যদি কেউ উপহার দেন তা হলে মেলায় যাইতাম…

Hero Alom Sabrina Mishti and Mustak-Trisha

গ্রুপের সদস্যদের জন্য নিয়মিত প্রকাশ হচ্ছে রমযানের সময়সুচি।
14/04/2021

গ্রুপের সদস্যদের জন্য নিয়মিত প্রকাশ হচ্ছে রমযানের সময়সুচি।

আজকের মজার তথ্য 😍
25/03/2021

আজকের মজার তথ্য 😍

দেশের একমাত্র শিক্ষাবিষয়ক পত্রিকা, শিক্ষানিউজে আমাদের মেডিকেল ক্যাম্প সংবাদ।
20/03/2021

দেশের একমাত্র শিক্ষাবিষয়ক পত্রিকা, শিক্ষানিউজে আমাদের মেডিকেল ক্যাম্প সংবাদ।

ধামরাই উপজেলার রাজাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আয়োজক ছিলো ‌ বাংলাদেশের ১৯৯৭ এসএস‌সি .....

বাহাদুর পত্রিকায় গ্রুপের মেডিকেল ক্যাম্পের নিউজ।
20/03/2021

বাহাদুর পত্রিকায় গ্রুপের মেডিকেল ক্যাম্পের নিউজ।

ধামরাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মে‌ডিক্যাল ক্যাম্প প্রকাশিতঃ এডিটর - March 20, 2021 ধামরাই উপজেলার রাজাপুর ইউনিয়নে ...

❤️ কিছু অভিজ্ঞতা বিনিময় করা জরুরি।  কারন বন্ধুদের সাথেই ভালোলাগা বিষয়গুলো বিনিময় করতে ভালো লাগে❤️" মেডিকেল ক্যাম্প ২০২১"...
20/03/2021

❤️ কিছু অভিজ্ঞতা বিনিময় করা জরুরি। কারন বন্ধুদের সাথেই ভালোলাগা বিষয়গুলো বিনিময় করতে ভালো লাগে❤️
" মেডিকেল ক্যাম্প ২০২১"
কর্মসুচিটি এই গ্রুপের সদস্যদের প্রথম সামাজিক সেবামুলক কাজ।
সাভারের ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের অধিবাসীদের আমন্ত্রনে আমাদের ৯৭/৯৯ ব্যাচের বন্ধুরা গিয়েছিলো গত ১৯ মার্চ ২০২১ তারিখে।
আমাদের মধ্যে যারা ডাক্তার রয়েছে তারাই এই কাজটার নেতৃত্ব দিয়েছে। আমরা যারা ডাক্তার নই তারা তাদের কাজে সহযোগিতা করেছি।
একটা মেডিকেল ক্যাম্প কেবলমাত্র দরিদ্রদেরই উপকৃত করে তা নয়। অনেক স্বচ্ছল মানুষও নানাভাবে উপকৃত হতে পারে মেডিকেল ক্যাম্প থেকে।
➡️ ডাক্তার ও সাধারন সদস্যদের পরিবহন করার জন্য, একটা " সিভিলিয়ান এসি বাস" ও তিনটা গাড়ি নিয়োজিত ছিলো। এ থেকে আন্দাজ করতে পারো আমরা মোট কতজন মানুষ ছিলাম। শুধু তাই নয়, রাজাপুর গ্রামের স্থানীয় বন্ধুদের সংখ্যা ছিলো প্রায় ২০ জনের বেশি।
এই এতগুলো মানুষদের তিন বেলা খাবারের আয়োজন করেছে এই গ্রামের মানুষেরা ❤️
শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের জন্য উপহার স্বরুপ এক ঝুড়ি ডিম দিয়েছে তারা 😍। যারা ডাক্তার হিসেবে কাজ করেছে তাদের দুই ঝুড়ি ডিম দিয়েছে।
এছাড়াও গ্রামের সুন্দর সুন্দর যায়গা গুলোতে ঘূরিয়ে দেখিয়েছে তারা স্বল্প সময়ের জন্য। এ ভালোবাসা পেয়ে আমি অভিভুত ❤️।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করতে গিয়ে এমন আতিথেয়তা হয়তো এর আগে অন্য কেউ পায় নাই।
শুধু তাই নয়, আমাদের এই গ্রুপের সকল সদস্যদের সন্মাননা ক্রেস্ট দিয়েছে গ্রামবাসি।
প্রিয় বন্ধুরা,
আমাদের এই কর্মসূচি এখানেই শেষ নয়। আমরা এই ক্যাম্প চলমান রাখবো, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।
শুধু ক্যাম্প কেন? প্রতিনিয়ত দারুন সব অভিনব কাজ পরিচালিত হবে তোমাদের নিয়ে, এবং নিশ্চিত হয়েই বলছি, আমাদের বন্ধুরা গর্বের সাথে নিজেদের ৯৭/৯৯ পরিচয় দেবে ❤️।

আগামী ১৯ তারিখ এর মেডিকেল ক্যাম্প এর ব্যানার। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে গ্রুপের বন্ধুরা এই আয়োজন করতে যাচ্ছে। ❤️
15/03/2021

আগামী ১৯ তারিখ এর মেডিকেল ক্যাম্প এর ব্যানার। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে গ্রুপের বন্ধুরা এই আয়োজন করতে যাচ্ছে। ❤️

৯৭/৯৯ এর বন্ধুদের মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট অনুযায়ী  মিলিয়ে নাও।
12/03/2021

৯৭/৯৯ এর বন্ধুদের মোবাইল নাম্বারের লাস্ট ডিজিট অনুযায়ী মিলিয়ে নাও।

[ আমাদের বন্ধু আরমান আলী অপুর সংগ্রহীত বিজ্ঞানভিত্তিক লেখা ]9.7 বিলিয়ন ইউএস ডলার দিয়ে বানানো সুপার পাওয়ারফুল নাসার নেক্স...
10/03/2021

[ আমাদের বন্ধু আরমান আলী অপুর সংগ্রহীত বিজ্ঞানভিত্তিক লেখা ]

9.7 বিলিয়ন ইউএস ডলার দিয়ে বানানো সুপার পাওয়ারফুল নাসার নেক্সট জেনারেশন টেলিস্কোপ 'জেমম ওয়েব স্পেস টেলিস্কোপ'(James Webb Space Telescope) এই মাসে লঞ্চ করার কথা ছিলো, করোনার কারনে ৭ মাস পিছিয়ে ৩১শে অক্টোবর করা হয়েছে ।
এটাকে হাবল-স্পিটজারের উত্তরসূরী বলা হলেও এটি মূলত হাবল স্পিটজারের দাদু । 🥰
✅ হাবলের চেয়ে ১০০ গুণ পাওয়ারফুল ।
✅ অত্যন্ত বড়(পুরা একটা টেনিস কোর্টের সাইজের এবং উচ্চতায় একটা ৩ তলা বিল্ডিংয়ের সমান), এতটা বড় হওয়ার কারনে এটিকে রকেটের মধ্যে ফোল্ড করে সেট করা লাগবে ।
✅ হাবল পৃথিবীর অরবিটে ঘুরছে (ভূপৃষ্ঠ থেকে ৫৭০ কিলোমিটার দূরে)। আর JWST ঘুরবে সূর্যের অরবিটে(ভূপৃষ্ঠ থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে)।
✅ হাবল মাত্র ৫৭০ কিমি দূরে থাকার কারনে এটার কোন অংশ কাজ না করলে ওাখানে গিয়ে ঠিক করা গেছে, কিন্তু ১৫ লক্ষ কিলোমিটার দূরে গিয়ে জেমস ওয়েবকে ঠিক করতে পারবেন না যদি কখনো কোন প্রবলেম হয় । এইজন্য হাজারো রকমভাবে টেস্ট করে তারপর পাঠানো হবে ।
✅ এই প্রজেক্টটি সাকসেসফুল হওয়ার পর পৃথিবীর মানুষ ইউনিভার্সকে নতুনভাবে দেখবে, নতুন রূপে দেখবে ।
সংগৃহীত

[ আমাদের বন্ধু অনামিকা এর লেখা কবিতা ]তুমি  ফুল  হয়ে  ফুটে  রয়েছো__বাতাসে  বিলোও সুরভিআমি  মধুপ হতে  পারি  নাইকেন __তাই ...
10/03/2021

[ আমাদের বন্ধু অনামিকা এর লেখা কবিতা ]

তুমি ফুল হয়ে ফুটে রয়েছো__
বাতাসে বিলোও সুরভি
আমি মধুপ হতে পারি নাই
কেন __তাই মনে -মনে ভাবি।
পথ ভাঙা ক্লান্ত পথিক
শোনে__ আনমনে গান গায় পিক
বাতাসের সুডৌল স্তন মুখে পুরে হয় অচেতন
এ-সব ঘটে তোমারি মায়ায়
তুমি এমন মায়াবী
আমি মধুপ হতে পারি নাই
কেন __তাই মনে মনে ভাবি।
আমি মধুকর হলে মকরন্দ
আর __ তারি সঙ্গে সুগন্ধ
পেতেম জীবনে আনন্দ __
তোমার হাতেই সব চাবি।
আমি মধুপ হতে পারি নাই
কেন __ তাই মনে মনে ভাবি।

Address

128, Matikata
Cantonment
1206

Alerts

Be the first to know and let us send you an email when 97SSC 99HSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 97SSC 99HSC:

Shortcuts

Share

Category