23/02/2026
,,🌙 পবিত্র মাহে রমজান উপলক্ষে ৭ই রমজান থেকে
অনলাইনে সহীহভাবে আল-কুরআন শেখানোর ফ্রি ক্লাস শুরু হচ্ছে, ইনশাআল্লাহ।
📢 যারা শিখতে পারবেঃ
ছোট বড় সকল বয়সের মেয়েরা
ছোট বাচ্চারা
বয়স্ক মহিলারা
১২ বছরের নিচে ছেলেরা
📢 কোর্স যাদের জন্য প্রযোজ্য 📢
✅যারা কুরআন বিশুদ্ধভাবে তিলওয়াত শিখতে চাচ্ছেন।
☑️ যারা ব্যস্ততার কারণে ওস্তাদের সামনে সরাসরি বসতে পারেন না।
✅যারা একদমই কোরআন তেলাওয়াত করতে পারেন না।
☑️যারা প্রবাসে থাকার কারণে নির্ভরযোগ্য মাধ্যম পাচ্ছেন না।
✅যারা ছোটবেলা পড়েছেন কিন্তু এখন ভুলতে বসেছেন।
🎯 কোর্সের বিশেষ বৈশিষ্ট্য:
🌟 অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত ক্বারীয়া শিক্ষিকা দ্বারা পাঠদান
🌟 তাজবীদ সহকারে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
🌟 প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা মনোযোগ
🌟 বাসায় বসেই সহজ ও নিরাপদ অনলাইন শিক্ষা।
🌟 শিশু, কিশোরী ও প্রাপ্তবয়স্কা সকল বয়সি মহিলাদের জন্য জন্য উপযোগী
🌟 সকাল রাত দুই ব্যাচ থেকে সুবিধা অনুযায়ী ক্লাস নির্বাচন করার সুযোগ
🌟 দেশ ও বিদেশ থেকে ঘরে বসেই ক্লাস করার সুযোগ রয়েছে।
🌟 সহজ ও সুন্দর নিয়মে, ধৈর্যের সাথে, যত্ন সহকারে শেখানো হবে
🌟 কোর্স শেষে ক্লাস সীট প্রধান
📢 কোর্স সম্পূর্ণকারী প্রত্যেককে সার্টিফিকেট প্রদান 📢
⏰ ক্লাসের সময়:
প্রতিদিন সকাল ও রাত দুই ব্যাচে ক্লাস অনুষ্ঠিত হবে ।
প্রত্যেকের সুবিধা অনুযায়ী ব্যাচ বাছাই করতে পারবে।
📖 রমজান কুরআনের মাস 📖
এই মাসে কুরআন শেখা ও শেখানো সবচেয়ে বড় নেক আমল।
আপনি বা আপনার পরিবারের কেউ শিখতে চাইলে আজই যোগাযোগ করুন।
📞 যোগাযোগঃ +8801336799399 (imo | WhatsApp)
18/02/2026
🌙 রমাদান মুবারক 🌙
🌿 “শাহরুল কুরআন” — কুরআনের মাস
রমাদান সেই মাস, যে মাসে নাযিল হয়েছে মহাগ্রন্থ আল-কুরআন;
মানবজাতির জন্য হিদায়াত, সুস্পষ্ট প্রমাণ এবং হক-বাতিলের পার্থক্যকারী।
— সূরা আল-বাকারাহ: ১৮৫
📖 আমাদের অঙ্গীকার হোক—
✨ কুরআনকে জীবনের সাথী বানানো
✨ সহীহভাবে তিলাওয়াত শেখা
✨ অর্থ ও তাফসীর বোঝার চেষ্টা করা
✨ আমল ও চরিত্রে কুরআনের শিক্ষা বাস্তবায়ন করা
রমাদান শুধু রোজার মাস নয়,
এটি আত্মশুদ্ধি, ইলম অর্জন এবং আমলের নবায়নের মাস।
🌸 আমাদের একাডেমির লক্ষ্য
এই রমাদানে আমরা চাই—
শিক্ষার্থীরা যেন কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে,
সহীহ তিলাওয়াত শিখে,
প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল জানে,
এবং একজন আদর্শ মুসলিম হিসেবে নিজেকে প্রস্তুত করে।
📌 আসুন, এই রমাদানে কুরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করি।
📌 ইলম ও আমলের সমন্বয়ে গড়ে তুলি একটি পরিপূর্ণ প্রজন্ম।
ভর্তি চলছে — সীমিত আসন।
যোগাযোগ করুন আজই।
17/02/2026
মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে তার মধ্যে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে ''রমাদান''!😇🖤🌙
–আলহামদুলিল্লাহ...🖤🌸
12/02/2026
হে আল্লাহ, এই জমিনের জন্য তুমি কল্যাণের ফায়সালা করো।
09/02/2026
"দ্বীনদার হওয়ার মানে এই নয় যে আপনি হাসি-খুশি থাকবেন না বা সুন্দর জীবন কাটাবেন না। সাহাবারাও কৌতুক করতেন, হাসতেন। সমস্যা তখনই হয় যখন বিনোদন আপনার জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। বিনোদনকে লবণের মতো ব্যবহার করুন—খাবারের স্বাদের জন্য লবণ প্রয়োজন, কিন্তু কেবল লবণ দিয়ে পেট ভরানো সম্ভব নয়।"
06/02/2026
* জবানের হিফাজত
আল্লাহ তায়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। মানুষের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো জাবান। একটি গুরুত্বপূর্ণ নিয়ামত।মানুষের অধিকাংশ গুনাহ এই জবানের মাধ্যমেই হয়।যেমন: অকৃতজ্ঞা,গিবত, শেকায়ত,পরনিন্দা, মানুষকে কষ্ট দেওয়া ইত্যাদি গুণাহ সমূহ জবানের দ্বারা হয়ে থাকে।
আর এই গুণাহ সমূহের পরিণতি অনেক বয়াবহ।এগুলো হল বান্দার হক।বান্দার হকের জন্য বান্দার থেকেই হ্মমা নিতে হবে।আল্লাহর কাছে হ্মমা চাইলে আল্লাহ হ্মমা করবেন না।
বান্দার জবানের সতর্কতার ব্যাপারে আল্লাহ তা আলা বলেন,
مَايَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّالَدَيْهِ رَقِيْبٌ عَتِيْدٌ (সুরা কাফ ১৮)
অর্থাৎ মানুষ যে কথাই উচ্ছারণ করে, তার নিকটেই একজন তত্বাবধায়ক প্রস্তুত থাকে।
অর্থাৎ আমাদের প্রতিটি কথাই লিপিবদ্ধ করা হয়,তাই জবান সংযত রাখা জরুরি।
হাদিস শরীফে রাসূল সাঃ বলেন,
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ فَلْيَقُلْ خَيْرًا اَوْ لِيَصْمُتْ (বুখারী শরীফ৬১৩৬)
অর্থাৎ যে আল্লাহ ও তার রাসূল সাঃ কে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।
হযরত আলী (রাযিঃ) বলেন,
جَرَاحَاتُ السِّنَانِ لَهَا الْتِيَامُ
وَمَا يَلْتَامُ مَا جَرَحَ الِّسَانُ
অর্থাৎ তলোয়ারের আঘাতের প্রতিষোধক আছে। তবে মুখের আঘাতের কোন প্রতিষোধক নেই।
প্রিয় পাঠক!
আমাদের সমাজে প্রচলিত কমন গুণাহ হল গিবত,কথার আঘাত ইত্যাদি এই জবানের মাধ্যমেই হয়ে থাকে। সুতরাং আমাদের উচিৎ হল, জবানকে সংযত করা।জবানের প্রতি যত্নশীল হওয়া।আল্লাহ তা আলা আমাদের সবাই কে জবানকে হেফাজত করে চলার তৌফিক দান করুন।
প্রিয় পাঠক!
আপনারা যারা এই পোস্ট পড়বেন,বেশি বেশি শেয়ার করবেন।আপনার শেয়ার করার দ্বারা যদি কেউ এই পোস্ট পড়ে,এবং তার জবানের প্রতি যত্নশীল হয়ে যায়,তাহলে তার জন্য আপনিও সাওয়াবের ভাগিদার হবেন।