At- Taqwa Academy

  • Home
  • At- Taqwa Academy

At- Taqwa Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from At- Taqwa Academy, School, mandarpur,kasba,Brahmanbaria, .

আলহামদুলিল্লাহ আজ আমাদের প্রিয় আত্ব- তাকওয়া একাডেমী-তে অভিভাবক সমাবেশ, মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অ...
05/03/2026

আলহামদুলিল্লাহ
আজ আমাদের প্রিয় আত্ব- তাকওয়া একাডেমী-তে অভিভাবক সমাবেশ, মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়েছে এবং যারা ভালো ফলাফল অর্জন করেছে তাদের উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার প্রদান করা হয়েছে।
শিক্ষার্থী, শিক্ষক ও সম্মানিত অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও আদর্শে আরও উন্নতি দান করেন এবং আমাদের প্রতিষ্ঠানকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যান।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আত্ব- তাকওয়া একাডেমী

আত্ব- তাকওয়া একাডেমী-এর আসন্ন মাসিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো। আমাদের প্রিয় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি মূল্যায়নে...
21/02/2026

আত্ব- তাকওয়া একাডেমী-এর আসন্ন মাসিক পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো। আমাদের প্রিয় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে।

21/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে
আত্ব-তাকওয়া একাডেমী-এর পক্ষ থেকে আমাদের প্রিয় শিক্ষার্থীদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে দিনটি উদযাপন করা হয়েছে।
শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলা। ছোট্ট সোনামণিদের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সচেতনতা গড়ে তুলতেই ছিল আমাদের এই আয়োজন।
শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও অগাধ ভালোবাসা।
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…

🌙 রমজান মোবারক! 🌙আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান আমাদের কাছে এসেছে।চলো আমরা সবাই এই মাসে ইবাদত, দোয়া, সদকা ও ধৈর্যের ম...
18/02/2026

🌙 রমজান মোবারক! 🌙
আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান আমাদের কাছে এসেছে।
চলো আমরা সবাই এই মাসে ইবাদত, দোয়া, সদকা ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি।
মহান আল্লাহ আমাদের সিয়াম ও ইবাদত কবুল করুন এবং আমাদের জীবনকে আলোকিত করুন।
রমজান মোবারক!

আলহামদুলিল্লাহ... আমাদের প্রিয় বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে জনাব জসিম উদ্দিন স্যার যোগদান করেছেন। তাঁকে আন্তরিক শ...
18/02/2026

আলহামদুলিল্লাহ...
আমাদের প্রিয় বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে জনাব জসিম উদ্দিন স্যার যোগদান করেছেন। তাঁকে আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম ও মোবারকবাদ জানাই।
আমরা বিশ্বাস করি, স্যারের অভিজ্ঞতা, জ্ঞান, আন্তরিকতা ও সঠিক দিকনির্দেশনায় আমাদের বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতায় আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে তাঁর নেতৃত্ব আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি — তিনি যেন স্যারকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা দান করেন এবং আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে তাঁর মাধ্যমে আরও উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে দেন।
সবাই স্যারের জন্য দোয়া করবেন।
স্বাগতম ও শুভকামনা স্যার 🌸

আত-তাকওয়া একাডেমীর শিক্ষা সফরের পথে — যাত্রার আগের কিছু সুন্দর মুহূর্ত 📸✨আজ আমরা ইংরেজ কবর, শালবন বিহার ও মেজিক প্যারাডা...
07/02/2026

আত-তাকওয়া একাডেমীর শিক্ষা সফরের পথে — যাত্রার আগের কিছু সুন্দর মুহূর্ত 📸✨
আজ আমরা ইংরেজ কবর, শালবন বিহার ও মেজিক প্যারাডাইস ভ্রমণের উদ্দেশ্যে রওনা হচ্ছি। শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর আনন্দে ভরা এই সময়টা সত্যিই দারুণ লাগছে।
দোয়া করি সফরটা নিরাপদ, আনন্দময় ও শিক্ষণীয় হোক — ইনশাআল্লাহ 🤍

আজ আমাদের স্কুলে সুন্দরভাবে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সহযোগিতার মাধ্...
05/02/2026

আজ আমাদের স্কুলে সুন্দরভাবে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার পথ আরও মজবুত করার এই আয়োজন আমাদের জন্য খুবই মূল্যবান।
সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ — একসাথে এগিয়ে যাক আমাদের প্রিয় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ।

প্রতিদিনের সকালের শুরুটা হয় শারীরিক প্রশিক্ষণ (Physical Training) ও সমাবেশ (Assembly) এর মাধ্যমে—যেখানে শিক্ষার্থীরা একস...
01/02/2026

প্রতিদিনের সকালের শুরুটা হয় শারীরিক প্রশিক্ষণ (Physical Training) ও সমাবেশ (Assembly) এর মাধ্যমে—
যেখানে শিক্ষার্থীরা একসাথে দাঁড়িয়ে শেখে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণ।
শরীরচর্চার মাধ্যমে সুস্থ দেহ গঠন আর Assembly-এর মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা—
এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠছে আমাদের আগামীর প্রজন্ম।
একই ইউনিফর্মে, ছেলে-মেয়ে আলাদা পরিচয়ে, নিয়ম ও শালীনতার সুন্দর অনুশীলন।
At- Taqwa Academy

আজ ইউনিফর্মে, আগামীকাল সাফল্যে—আমাদের শিক্ষার্থীরা, আমাদের গর্ব 🌟আমাদের ছোট ছোট স্বপ্নবাজরা ✨একতা, শৃঙ্খলা আর সুন্দর আগা...
25/01/2026

আজ ইউনিফর্মে, আগামীকাল সাফল্যে—
আমাদের শিক্ষার্থীরা, আমাদের গর্ব 🌟
আমাদের ছোট ছোট স্বপ্নবাজরা ✨
একতা, শৃঙ্খলা আর সুন্দর আগামী পথচলার শুরু 💚📚

18/10/2025

mash-Allah🖤

16/10/2025

মাশআল্লাহ, আত্ব- তাকওয়া একাডেমীর প্লে, নার্সারীর ছাত্র ছাত্রী জামাতে নামাজ আদায় করছেন । আমাদের বাগানের ফুটন্ত গোলাপ।
আয়োজনে
আখি ম্যাম।

22/09/2025

আরবিতে নিজের পরিচয়। 🖤
শ্রেণি : নার্সারি।

Address

Mandarpur,kasba,Brahmanbaria

Telephone

+8801729619747

Website

Alerts

Be the first to know and let us send you an email when At- Taqwa Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share