KPian : Kalikaccha Pathshala Alumni Association

KPian : Kalikaccha Pathshala Alumni Association

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KPian : Kalikaccha Pathshala Alumni Association, School, Kalikaccha, Sarail, Brahmanbaria.

Official page of "Kalikaccha Pathshala Alumni Association || KPian"

Kalikaccha Pathshala High School is a traditional and renowned educational institution at Sarail, Brahmanbaria which was established in 1944.

25/10/2024

আসসালামু আলাইকুম সম্মানিত কেপিয়ানগণ।

১১/১০/২০২৪ তারিখের সভার ধারাবাহিকতায় আমরা ঐতিহ্যবাহী কালীকচ্ছ পাঠশালার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত কেপিয়ানকে একটি সাংগঠনিক রূপ দিতে আহবায়ক কমিটি গঠন করেছি। অনেক ব্যাচের শিক্ষার্থীর নাম না জানার কারণে বাদ পড়েছে বলেই আমরা কো-অপ্ট করার সুযোগ রেখেছি। আমরা বাদ পড়া ব্যাচ থেকে নাম, ব্যাচ নং ও ফোন নাম্বার দিয়ে সহযোগিতার আহবান জানাচ্ছি।

কেপিয়ানের এ আহবায়ক কমিটি মূলত একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটির মাধ্যমে গঠনতন্ত্র প্রণয়ন করে সবার মতামত নিয়ে চূড়ান্ত করে গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে বিলুপ্তি ঘটবে।

আমরা সবসময় আলোচনা-সমালোচনাকে ইতিবাচকভাবে নেব। তবে কেপিয়ানকে একটি সাংগঠনিক ভিত্তির উপরে দাঁড় করাতে সকল কেপিয়ানের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সকল কেপিয়ানের জন্য শুভকামনা।

আহবায়ক ও সদস্য সচিব, কেপিয়ান
২৫/১০/২০২৪

24/10/2024

আলহামদুলিল্লাহ!
কালীকচ্ছ পাঠশালা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কেপিয়ান)-এর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হলো।😍

কেপিয়ানের আহবায়ক ও সদস্য সচিব মহোদয়ের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা আজ ২৪/১০/২০২৪ খ্রি. তারিখে প্রকাশিত হয়। আহবায়ক কমিটিতে প্রবীণ, মধ্যবয়সী ও নবীন কেপিয়ানের সুন্দর সমাবেশ নিশ্চিত করায় আহবায়ক ও সদস্য সচিব মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।❤️

নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 💐

আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, অর্জিত অভিজ্ঞতার যথাযথ প্রয়োগের পাশাপাশি কেপিয়ানের জন্য কাজ করার উদার মানসিকতা, নিঃস্বার্থ মনোভাব ও দৃঢ় স্পৃহা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেপিয়ান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে- ইনশাআল্লাহ।😊

পিডিএফ লিংক:
https://drive.google.com/file/d/1Nk3ylpqQ_10a1MoJqVoMPkLqoL1ONPI8/view?usp=drivesdk

20/10/2024

১৯ অক্টোবর ২০২৪ তারিখে কেপিয়ানের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মহোদয়ের সাথে কেপিয়ানদের সৌজন্য সাক্ষাৎ এবং পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের বিষয়ে মত বিনিময়।

Photos from KPian : Kalikaccha Pathshala Alumni Association's post 15/10/2024

☞ কেপিয়ান গঠনের লক্ষ্যে সাধারণ সভার খণ্ডচিত্র

√ ১১ অক্টোবর, ২০২৪: এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী
√ ১১ অক্টোবর, ২০২৪: ৮০ বছরের আক্ষেপ গোছানোর দিন
√ ১১ অক্টোবর, ২০২৪: কেপিয়ানদের স্বপ্ন পূরণের দিন
√ ১১ অক্টোবর, ২০২৪: বহুল আকাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত দিন
√ ১১ অক্টোবর, ২০২৪: কেপিয়ানের আনুষ্ঠানিক গোড়াপত্তন

🕓 ১১ অক্টোবর, ২০২৪ খ্রি.
📍 কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়

Photos from KPian : Kalikaccha Pathshala Alumni Association's post 15/10/2024

☞ কেপিয়ান গঠনের লক্ষ্যে ৩য় মতবিনিময় সভার খণ্ডচিত্র

🕓 ২৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি.
📍 ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়

Photos from KPian : Kalikaccha Pathshala Alumni Association's post 15/10/2024

☞ কেপিয়ান গঠনের লক্ষ্যে ২য় মতবিনিময় সভার খণ্ডচিত্র

🕓 ১৮ জুন, ২০২৪ খ্রি.
📍 কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়

Photos from KPian : Kalikaccha Pathshala Alumni Association's post 15/10/2024

☞ কেপিয়ান গঠনের লক্ষ্যে ১ম মতবিনিময় সভার খণ্ডচিত্র

🕓 ২১ মে, ২০২৪ খ্রি.
📍 হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

Photos from KPian : Kalikaccha Pathshala Alumni Association's post 13/10/2024

আমাদের প্রিয় অভিভাবকদ্বয় 😍

আপনাদের বলিষ্ঠ নেতৃত্ব, সময়োপযোগী দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবে প্রাণের অ্যালামনাই, ইনশাআল্লাহ। ❤️

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Kalikaccha, Sarail
Brahmanbaria
3430