Fulfilled Teaching Home-Fth-2".

Fulfilled Teaching  Home-Fth-2".

Share

It's a leading educational institute where we provide co-education specially for Businesses Studies.

11/10/2025

এক গ্রামে এক যুবক ও তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের কুদৃষ্টি পড়ল মেয়েটির প্রতি।

মোড়ল ফন্দি আঁটেন — কীভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায়।

কয়েকদিন পর এক আসরে মোড়ল আলোচনা তুললেন, "শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে। কে কে যেতে চাও?"

এরপর তিনি ৪ জন লোক বাছাই করলেন, যার মধ্যে যুবকটিও ছিল। কয়েকদিনের মধ্যেই তারা শহরের উদ্দেশ্যে রওনা দিল।

সেদিন রাতে মোড়ল চুপিচুপি যুবকের বাড়ির দিকে এগোলেন। অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে তিনি শব্দ করে ফেললেন। যুবকের স্ত্রীর ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে সে জিজ্ঞাসা করল, "কে ওখানে?"

মোড়ল নিজের পরিচয় দিলেন। মেয়েটি অবাক হয়ে বলল, "এত রাতে? সব ঠিক আছে তো?"

মোড়ল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন, "তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই! তোমাকে আমি চাই।"

মেয়েটি অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বলল, "ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি সঠিক উত্তর দিতে পারেন, তবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে।"

মোড়ল খুশি হয়ে বললেন, "বলো!"

মেয়েটি বলল, "মাংস নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করে থাকি। কিন্তু প্রশ্ন হলো লবণই যদি নষ্ট হয়ে যায় তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করব কীভাবে?"

মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন। একদিন, একরাত পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এলো না। এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়ে ছিলেন। মোড়ল তাকে জিজ্ঞেস করলেন, "আপনি কিছু বলছেন না কেন?"

বৃদ্ধ উত্তর দিলেন, "কারণ, এটা কেবল একটা প্রশ্ন নয়, এটি একটি নীরব বার্তা। পুরো ঘটনাটা আমি জানি — মেয়েটি আমাকে সবকিছু খুলে বলেছে! সে চাইলে আপনাকে অপমান করতে পারত। কিন্তু তা না করে আপনার বিবেক জাগিয়ে দিল।"

তারপর তিনি ব্যাখ্যা করলেন, "লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে। কিন্তু লবণ যদি নিজেই নষ্ট হয়ে যায়, তবে মাংসকে রক্ষা করবে কে? অর্থাৎ, সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখান, কিন্তু নেতা যদি নিজেই বিপথগামী হয়, তখন জনগণকে কে রক্ষা করবে?"

মোড়ল লজ্জায় মাথা নিচু করলেন।

পিতা-মাতা যদি বিপথে যায়, কে সন্তানকে পথ দেখাবে? যদি শিক্ষক পথ হারায়, কে জ্ঞানের আলো ছড়াবে? যদি বিচারক, নেতা, সেনাবাহিনী, পুলিশ পথভ্রষ্ট হয়, কে জাতিকে রক্ষা করবে?

10/09/2025

ডাকসু:

প্রশ্ন: এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র কততম নির্বাচন অনুষ্ঠিত হয়-
উত্তর: ৩৮তম।

প্রশ্ন: ৩৮তম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৯ সেপ্টেম্বর ২০২৫।

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কয়টি?
উত্তর: ৮টি।(বাকী ৩০টির ব্রিটিশ আমলে ১৪ টি ও পাকিস্তান আমলে ১৬টি)

প্রশ্ন: ডাকসু প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯২৪ সালে।

প্রশ্ন: ডাকসুর প্রথম নির্বাচন হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।

প্রশ্ন: ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন কে?
উত্তর: নুরুল হক নুর।

প্রশ্ন: ডাকসুর প্রথম ভিপি ছিলেন কে?
উত্তর: তোফায়েল আহমেদ।

প্রশ্ন: ডাকসুর মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: ২৫ জন।

প্রশ্ন: ডাকসুর সভাপতি কে হন?
উত্তর: উপাচার্য।

প্রশ্ন: ডাকসুর সহ-সভাপতি (VP) কে নির্বাচিত হন?
উত্তর: সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত প্রতিনিধি।

প্রশ্ন: ডাকসুর জিএস মানে কী?
উত্তর: জেনারেল সেক্রেটারি (সাধারণ সম্পাদক)।

প্রশ্ন: ডাকসুর এজিএস মানে কী?
উত্তর: সহ-সাধারণ সম্পাদক (Assistant General Secretary)।

প্রশ্ন: ডাকসু নির্বাচন পরিচালনা করে কারা?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশ্ন: ১৯৯০ সালের পরে ডাকসু নির্বাচন বন্ধ ছিল কেন?
উত্তর: রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতা।

প্রশ্ন: ডাকসুর মূল কাজ কী?
উত্তর: ছাত্রদের স্বার্থ রক্ষা ও নেতৃত্বের বিকাশ।

26/07/2025

৪৯তম বিশেষ BCS, স্বল্প সময়ে ক্যাডার হবার দারুণ সুযোগ!!!
সঠিক গাইডলাইন এবং ভালো পরিকল্পনার অভাবে যারা আগে ব্যর্থ হয়েছেন তাদের জন্য শুরু হচ্ছে ৪৯তম বিসিএস জেনারেল অংশের Guideline Exam ব্যাচ। এক্সামের সাথে সাথে পাবেন বিষয়ভিত্তিক অংশের প্রস্তুতির দিক নির্দেশনা।

এক্সাম শুরুঃ
২৯ তারিখ রাত ৯ টায়।

মাসিক পরিকল্পনা:
★মাসে এক্সাম সংখ্যা ১৫-১৭টি
★ মানসম্মত নির্ভুল প্রশ্ন
★ সব বিষয়ের উপর এক্সাম হবে (টপিক ভিত্তিক ৩০/৪০/৫০ নম্বরের এক্সাম)
★গণিতের রেকর্ড ক্লাস ও সাজেশন শীট
★মাঝেমধ্যে গাইডলাইন ক্লাস

মাসিক বেতনঃ ১০০০/- (প্রতি মাসের শুরুতে)

মূলত তাদের জন্য এই ব্যাচ: যারা-
★সর্বনিম্ন পড়ালেখা করে লিখিততে ভালো করতে চান
★সিলেবাসের কূল-কিনারা খুঁজে পান না
★পড়ছেন কিন্তু কী পড়বেন আর কী বাদ দিবেন বুঝে উঠতে পারছেন না
★ সবসময় সঠিক গাইডলাইনের আওতায় থাকতে চান

★★ মনে রাখবেন, দুই মাসের এই সংক্ষিপ্ত সময়ে যারা বুঝেশুনে সঠিক পথে প্রস্তুতি নিতে পারবেন, ক্যাডার হবার সম্ভাবনা তাদেরই বেশি থাকবে।★★

কোর্সের মেয়াদঃ
৪৯তম বিসিএস পরীক্ষা হবার আগ পর্যন্ত চলবে।
(আনুমানিক ২ মাস+)

এক্সাম পরিচালনা করবেন:
Rashel Ahmed Shahen (শাহীন স্যার)
বিসিএস ও জব প্রস্তুতি এক্সপার্ট
সিনিয়র লেকচারার, বিসিএস প্রস্তুতি প্রোগ্রাম

সার্বক্ষণিক পাশে থাকবেন কোর্স মেন্টর:
শারফিন আহমেদ সাব্বির
ডেপুটি এসিট্যান্ট ডিরেক্টর,
বাংলাদেশ ব্যাংক

★এছাড়াও নিয়মিত বিভিন্ন ক্যাডার ও অভীজ্ঞদের পরামর্শ ও দিকনির্দেশনা পাবেন।★

ভর্তির জন্য 01671052809(bkash/nagad/rocket) নম্বরে সেন্ড মানি করে ইনবক্সে আপনার বিস্তারিত জানালে Whatsapp গ্রুপে এড করে নেয়া হবে।

আরও বিস্তারিত জানতে কমেন্ট/ইনবক্স করুন।

Photos from Fulfilled Teaching  Home-Fth-2".'s post 20/07/2025

৫ম শ্রেণীর ম্যাথ নোট।
যিনি তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ।

17/07/2025
17/07/2025

🖥️ কম্পিউটার হার্ডওয়্যার কী? কেন জানা জরুরি? 🔧 কিভাবে কাজ করে, আর কোন সমস্যায় কী করতে হবে? শিখে রাখুন।

আজকের যুগে কম্পিউটার শুধু অপশন না, প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই শুধু সফটওয়্যার বা মাইক্রোসফট অফিস জানি, অথচ হার্ডওয়্যার সম্পর্কিত বেসিক জ্ঞান অনেকেরই নেই।

🧩 হার্ডওয়্যার কী?

কম্পিউটারের যেসব অংশ চোখে দেখা যায় এবং ছোঁয়া যায়, সেগুলোকেই হার্ডওয়্যার বলে।
যেমন: কেসিং, কীবোর্ড, মনিটর, র‍্যাম, হার্ডডিস্ক, মাদারবোর্ড ইত্যাদি।

🔍 কেন জানা প্রয়োজন?
• নিজেই কম্পিউটার সমস্যার সমাধান করতে পারবেন
• হার্ডওয়্যার কিনতে গিয়ে ঠকবেন না
• ক্যারিয়ার গড়তে চাইলে এটি বেসিক স্কিল
• আইটি সাপোর্ট / হার্ডওয়্যার টেকনিশিয়ান হতে চাইলে মাস্ট শিখতে হবে



🔩 কম্পিউটারের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার পার্টস এবং তাদের কাজ

1️⃣ Power Cable (AC Cable)

🔌 কাজ: বিদ্যুৎ সরবরাহ করে SMPS-কে
👉 সমস্যা হলে: কম্পিউটার চালুই হবে না

2️⃣ SMPS (Power Supply Unit)

⚡ কাজ: 220V AC কে 12V, 5V DC-তে রূপান্তর করে
👉 নষ্ট হলে: পিসি অনই হবে না বা হঠাৎ বন্ধ হয়ে যাবে

3️⃣ Motherboard

🧠 কাজ: সব হার্ডওয়্যার ডিভাইসকে যুক্ত করে
👉 মাদারবোর্ডে সমস্যা হলে: বুট হবে না, বিফ সাউন্ড আসবে

4️⃣ Processor (CPU)

🔥 কাজ: সব ইনস্ট্রাকশন প্রসেস করে, মাথার কাজ করে
👉 সমস্যা হলে: ডিভাইস চালু হলেও ডিসপ্লে আসবে না

5️⃣ RAM (Random Access Memory)

🧠 কাজ: অস্থায়ী মেমোরি, সফটওয়্যার রান করাতে সাহায্য করে
👉 সমস্যা হলে: পিসি স্লো হবে, বারবার রিস্টার্ট নেবে

6️⃣ Hard Disk / SSD

💾 কাজ: ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করে
👉 সমস্যা হলে: উইন্ডোজ বুট হবে না, ফাইল লোড হবে না

7️⃣ CMOS Battery

🔋 কাজ: BIOS এর সময়, ডেটা, সেটিংস সংরক্ষণ করে
👉 সমস্যা হলে: পিসি চালু হলেই সময় রিসেট হয়ে যাবে

8️⃣ Monitor

🖥️ কাজ: দৃশ্যমান তথ্য দেখায়
👉 সমস্যা হলে: ডিসপ্লে আসবে না, কালার সমস্যা

9️⃣ Keyboard / Mouse

⌨️🖱️ কাজ: ইনপুট দেয়ার মাধ্যম
👉 সমস্যা হলে: টাইপ হবে না বা কার্সর কাজ করবে না

🔌 Data Cables (SATA/IDE/Power cables)

📶 কাজ: ডাটা ট্রান্সফার করে হার্ডডিস্ক, অপটিক্যাল ড্রাইভের সাথে
👉 সমস্যা হলে: ড্রাইভ ডিটেক্ট হবে না

🌬️ Cooling Fan / Heat Sink

💨 কাজ: CPU সহ অন্যান্য পার্ট ঠান্ডা রাখা
👉 সমস্যা হলে: অতিরিক্ত গরম হয়ে সিস্টেম বন্ধ হয়ে যাবে



🛠️ Syste

17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

17/07/2025

জনপ্রিয় শিক্ষক হতে হলে শুধু ভালো পড়ানোই যথেষ্ট নয়, বরং কিছু মানবিক, পেশাদার এবং শিক্ষনীয় গুণাবলি প্রয়োগ করাও জরুরি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।

১. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করুন৷ নাম ধরে ডাকুন। এতে আন্তরিকতা বাড়ে। তবে বিকৃত নামে ডাকবেন না, বা বুলিং করবেন না। 'এই কাইল্যা, এদিকে আয়', এরকম বলা যাবে না৷

২. পাঠ্য বিষয়ের স্পষ্ট ও বোধগম্য ব্যাখ্যা দিন৷ কঠিন বিষয়গুলো সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝান। চার্ট, চিত্র, অ্যানিমেশন, বাস্তব জিনিস ব্যবহার করুন।

৩. প্রশ্নোত্তরের পরিবেশ তৈরি করুন৷ শিক্ষার্থী প্রশ্ন করলে রাগ করবেন না, বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না৷ প্রশ্ন করার সুযোগ দিতে হবে৷ শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়, তবে তাকে অপমান করবেন না। সংশোধনের মাধ্যমে উৎসাহ দিন।
“ভুল করা শেখার অংশ” এই মনোভাব ছড়িয়ে দিন।

৪. ইতিবাচক ও হাসিখুশি পরিবেশ বজায় রাখুন৷ হালকা রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস প্রাণবন্ত হয়।
চাপমুক্ত ও বন্ধুসুলভ পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

৫. প্রযুক্তির সৃজনশীল ব্যবহার করুন৷
প্রেজেন্টেশন, ভিডিও, কুইজের মাধ্যমে শেখান। অনলাইন রিসোর্স শেয়ার করুন যেন শিক্ষার্থীরা অতিরিক্ত পড়তে পারে।

৬. মূল্যায়ন ও ফিডব্যাকের গুরুত্ব দিন৷
ছোট ছোট অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করুন।
শিক্ষার্থীদের কাজের উপর গঠনমূলক ফিডব্যাক দিন।

৭. নৈতিকতা ও আদর্শের প্রতিফলন ঘটান৷
সময়ানুবর্তিতা, সততা, সহনশীলতা নিজে পালন করুন এবং শিক্ষার্থীদের শেখান।
শ্রদ্ধাশীল আচরণ করুন যাতে শিক্ষার্থীরাও তা শিখে।

৮. বিষয়বস্তুর সাথে বাস্তব জীবনের মিল দেখান। "এই জিনিসটা জীবনে কোথায় কাজে লাগবে?" এই প্রশ্নের উত্তর দিন।

৯. নিয়মিত উপদেশ ও মোটিভেশন দিন৷
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিন, আত্মবিশ্বাস তৈরি করুন। ব্যর্থতা থেকে শেখার উপদেশ দিন।

১০. নতুন নতুন টিচিং মেথড শিখুন। শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে উন্নত করুন।

১১. শিক্ষার্থীকে কখনো বলবেন না- চা নিয়ে আয়, বা মার্কার-ডাস্টার নিয়ে আয়৷ নিজের প্রয়োজনীয় উপকরণ নিজে বহন করুন।

১২. কন্ঠস্বর এক্সপ্রেশন অনুযায়ী ওঠানামা করুন। একই স্কেলে কথা বলবেন না৷ বাক্যের ধরণ অনুযায়ী স্বর বাড়াতে কমাতে হবে৷

১৩. আই কন্টাক্ট করুন৷ অর্থাৎ শিক্ষার্থীর চোখে চোখ রেখে কথা বলুন৷ ক্লাসে মোটামুটি সবার সাথে আই কন্টাক্ট করা জরুরি।

১৪. পিছিয়ে পড়া শিক্ষার্থীর খোঁজ খবর নিন৷ তার সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করুন৷

এই বিষয়গুলো প্রয়োগ করতে পারলে শিক্ষক শুধু জনপ্রিয় হবেন না, বরং শিক্ষার্থীদের জীবনে একজন গাইড বা রোল মডেল হয়ে উঠবেন।
______________সংগ্রহীত

15/07/2025

প্রয়োজনীয় তথ্য:

Photos from Fulfilled Teaching  Home-Fth-2".'s post 13/07/2025

কম্পিউটারের প্রয়োজন তথ্য:

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Adilpur, Dharkhar
Brahmanbaria