Dutch Bangla International School

Dutch Bangla International School No compromise against quality

22/04/2026
হাম হলে কীভাবে সামলাবেনMeasles (হাম) হলে “একটা ওষুধ খাইয়ে ঠিক করে ফেলবো”—এমন না।এখানে সবচেয়ে বড় চিকিৎসা হলো সঠিক যত্ন ১/...
30/03/2026

হাম হলে কীভাবে সামলাবেন
Measles (হাম) হলে “একটা ওষুধ খাইয়ে ঠিক করে ফেলবো”—এমন না।
এখানে সবচেয়ে বড় চিকিৎসা হলো সঠিক যত্ন

১/জ্বর কমানোর জন্য
প্যারাসিটামল দিন,প্রতি ৮ কেজির বাচ্চার জন্য ১ চামচ করে...
সাধারণভাবে ৬ ঘণ্টা পরপর দেওয়া হয়
নিজের মতো করে ডোজ ঠিক করবেন না,নিকটস্থ এমবিবিএস ডাক্তার দেখিয়ে নিবেন..

২/শরীরে পানি কমতে দিবেন না
হাম হলে বাচ্চা দুর্বল হয়ে পড়ে, খেতে চায় না।

বারবার অল্প অল্প করে পানি দিন
দুধ, স্যুপ, ওরস্যালাইন দিতে পারেন

৩/ ভিটামিন A কেন এত গুরুত্বপূর্ণ?
হাম হলে শরীরে ভিটামিন A কমে যায়
আর তখন চোখে সমস্যা শুরু হতে পারে
রাতে দেখতে সমস্যা (night blindness)
চোখ শুকিয়ে যাওয়া
কর্নিয়াতে ঘা
এমনকি স্থায়ী অন্ধত্ব

তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন A দেওয়া খুবই জরুরি

৪/ কী খাওয়াবেন?
শিশুর শরীর দ্রুত ভালো হতে পুষ্টি দরকার।
ডিম
দুধ
মাছ
ডাল
“পুষ্টিকর খাবার যত বেশি, তত দ্রুত রিকভারি”

৫/ চোখের যত্ন
চোখ নিয়মিত পরিষ্কার রাখুন
সমস্যা হলে ডাক্তারের কাছে দেখান
প্রয়োজনে eye ointment বা artificial tears লাগতে হবে

৬/ কাশি হলে
হালকা গরম পানি
লেবু পানি
গলা আরাম পায়

জটিলতা হলে কী করবেন?
হাম হলে অনেক সময় অন্য ইনফেকশন যোগ হয়
যেমন নিউমোনিয়া
তখন অ্যান্টিবায়োটিক লাগতে পারে
বিশেষ কিছু ক্ষেত্রে (যেমন দুর্বল ইমিউনিটি)
antiviral (Ribavirin) দরকার হতে পারে

*** প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা
সময়মতো টিকা দিন (MR / MMR)
এতে এই রোগ অনেকটাই এড়ানো যায়

$$$ অন্যদের থেকে আলাদা রাখুন
র‍্যাশ ওঠার পর অন্তত ৪ দিন আলাদা রাখুন
কারণ
এই সময় সবচেয়ে বেশি ছড়ায়
এমনকি র‍্যাশ ওঠার আগের ৪ দিন থেকেও সংক্রমণ ছড়াতে পারে

হাম “সাধারণ জ্বর” না
ঠিকমতো যত্ন না নিলে বড় সমস্যা হতে পারে।
কিন্তু ভালো খবর হলো—
সচেতন থাকলে
ঠিকভাবে যত্ন নিলে
বেশিরভাগ শিশুই সুস্থ হয়ে যায়।

সেভ করুন, শেয়ার করুন,
হই সচেতন সবাই

Dr-Abdur Rahman

Grateful • Proud • Motivated ✨
01/02/2026

Grateful • Proud • Motivated ✨

আলহামদুলিল্লাহ! ❤️দি ডাচ বাংলা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ১ম শ্রেণি-৫ম শ্রেণির মেধাবীরা স্মাইল ইন লাইফ মেধা বৃত্তি পরীক্ষ...
31/01/2026

আলহামদুলিল্লাহ! ❤️
দি ডাচ বাংলা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ১ম শ্রেণি-৫ম শ্রেণির মেধাবীরা স্মাইল ইন লাইফ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫ম শ্রেণির গোল্ডেন ট্যালেন্টপুলে প্রথম (জারিফ বিন হাকিম) ও দ্বিতীয় (মোশারফ হোসাইন) স্থান অর্জনসহ বিভিন্ন গ্রেডে বৃত্তি অর্জন করেছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিরলস পরিশ্রম এবং অধ্যবসায় এর মাধ্যমেই অন্যান্য বছরের ন্যায় ২০২৫ সালের এই সফলতা।
জারিফ বিন হাকিম (৫ম),মোশারফ হোসাইন (৫ম), ফাহিম বকশি (৫ম),নুসরাত জাহান আনিকা (৫ম), আফরা ইবনাথ ইশা (১ম), লাবিবা চৌধুরী (১ম), নাজিহা ফেরদৌস সারা (১ম), আইরিন সুলতানা সাফা (১ম), সিরাত জাহান খাদিজা (৩য়) সহ অন্যান্য বৃত্তিপ্রাপ্ত সবাইকে স্কুলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কিছুর অপেক্ষা।

শিশুদের চেহারা দেখেই বেশির ভাগ ক্ষেত্রে বুঝা যায় তার এডিনয়েড সমস্যা আছে কিনা?এডিনয়েড বড় হলে বাচ্চা নাক দিয়ে ঠিকমত শ্বাস ...
27/01/2026

শিশুদের চেহারা দেখেই বেশির ভাগ ক্ষেত্রে বুঝা যায় তার এডিনয়েড সমস্যা আছে কিনা?

এডিনয়েড বড় হলে বাচ্চা নাক দিয়ে ঠিকমত শ্বাস নিতে পারবে না তাই সে মুখ দিয়ে শ্বাস নিবে। এই কারনে তার তালু উপরের দিকে উঠে যাবে এবং নাকের হাড় বাঁকা হয়ে যাবে। ঠান্ডা সর্দি তার নিত্যসংগী হয়ে উঠবে।
কোন কাজে সে মনযোগী হতে পারবে না।
রাতের বেলা অক্সিজেন ব্রেইনে ঠিকমত না যাওয়ার কারনে তার চেহারায় একটা হাবাগোবা ভাব বিরাজ করবে।
এই বাচ্চাদের অনেকেরই শ্রবণশক্তি কম থাকার কারনে ক্লাশের শিক্ষক কিংবা অন্যরা কি বলেন তারা তা কম বুঝতে পারে তাই শিক্ষাক্ষেত্রেও পিছিয়ে থাকে।
নাকে ঘ্রাণ খুবই কম পায় তাই খাওয়ার রুচি একেবারে থাকে না তাই স্বাস্থ্য বৃদ্ধি হয় না।

- ডা: মো: মশিউর রহমান
সিনিয়র কনসালটেন্ট, ইএনটি
রাজধানী স্পেশালাইজড হাসপাতাল
৮৯,ডিআইটি রোড,মালিবাগ, ঢাকা।

22/01/2026


Grade-5

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dutch Bangla International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category