শীতল গ্রূপ ছাত্র সংঘ-মোগড়া

শীতল গ্রূপ ছাত্র সংঘ-মোগড়া entertainment

"শীতল গ্রুপ ছাত্র সংঘের" পক্ষ থেকে সকল মুসলিম সম্প্রদায়কে জানাচ্ছি পবিত্র ঈদ উল আযাহার শুভেচ্ছা "ঈদ মোবারক। " ঈদ বয়ে আনু...
24/09/2015

"শীতল গ্রুপ ছাত্র সংঘের" পক্ষ থেকে সকল মুসলিম সম্প্রদায়কে জানাচ্ছি পবিত্র ঈদ উল আযাহার শুভেচ্ছা "ঈদ মোবারক। "
ঈদ বয়ে আনুক আপনাদের জীবনে অনাবিল আনন্দ।
ঈদ হোক সৌহার্যপূর্ণ।ঈদ হোক আনন্দময়।

শীতল গ্রুপ ছাত্র সংঘ
দেশ ও মানুষের কল্যানে।

রোযা ফরয হওয়ার শর্তাবলী রোযা ফরয হওয়ার জন্য নিম্নবর্ণিত শর্তগুলো থাকা আবশ্যক- মুসলমান হওয়া।বালিগ হওয়া।জ্ঞান সম্পন্ন ...
20/06/2015

রোযা ফরয হওয়ার শর্তাবলী

রোযা ফরয হওয়ার জন্য নিম্নবর্ণিত শর্তগুলো থাকা আবশ্যক-
মুসলমান হওয়া।
বালিগ হওয়া।
জ্ঞান সম্পন্ন হওয়া।
সুস্থ হওয়া।
মুক্বীম হওয়া। অর্থাৎ মুসাফির না হওয়া, কেননা মুসাফিরের জন্য বাধ্যবাধকতা থাকেনা। তবে মুক্বীম হওয়ার পর অবশ্যই ক্বাযা আদায় করতে হবে।
যার উপর রোযা আদায় করা ফরয নয়
মুসাফির এর জন্য রোযা আদায় করা ফরয নয়। তবে আদায় করাই উত্তম। মুক্বীম হওয়ার পর অবশ্যই ক্বাযা আদায় করতে হবে।
অসুস্থ ব্যাক্তির উপর রোযা আদায় করা ফরয নয়। তবে সুস্থ হলে ক্বাযা আদায় করতে হবে।
মহিলাদের মাসিক স্বভাবিক মাজুরতা, সন্তান হওয়ার কারণে মাজুরতার সময় তাদের উপর রোযা ফরয নয় । তবে উভয় মাজুরতা থেকে পবিত্র হলে ক্বাযা আদায় করতে হবে।
বিঃ দ্রঃ বালিগ না হলেও ছোট ছেলে-মেয়ে যারা রোযা রাখতে পারবে তাদেরকে রোযা রাখিয়ে অভ্যাস করানো পিতা-মাতার দায়িত্ব-কর্তব্য।

18/06/2015

বরা বর মিলে ঘা

রমজানুল মোবারাকইসলামের পাঁচটি রুকনের একটি রুকন হল সিয়াম। আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমজান মাসের প্রধান আমল...
18/06/2015

রমজানুল মোবারাক

ইসলামের পাঁচটি রুকনের একটি রুকন হল সিয়াম। আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমজান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা।

মহান আল্লাহ বলেন,

فَمَن شَهِدَ مِنكُمُ ٱلشَّهۡرَ فَلۡيَصُمۡهُۖ # البقرة: ١٨٥

“সুতরাং তোমাদের মধ্যে যে, মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে” [সূরা আল-বাকারাহ : ১৮৫]।

সিয়াম পালনের ফযিলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ »

‘‘যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়া হবে’’ [বুখারি : ২০১৪]।

«مَا مِنْ عَبْدٍ يَصُوْمُ يَوْمًا فِيْ سَبِيْلِ اللهِ إِلاَّ بَاعَدَ اللهُ بِذَلِكَ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِيْنَ خَرِيْفًا»

‘‘যে কেউ আল্লাহর রাসত্মায় (অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশী করার জন্য) একদিন সিয়াম পালন করবে, তাদ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাসত্মা পরিমাণ দূরবর্তীস্থানে রাখবেন’’। [সহীহ মুসলিম : ২৭৬৭]

ইসলামের দৃষ্টিতে ১২ চান্দ্র মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান। আল্লাহ পাক বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে, অন্য ১১ ম...
16/06/2015

ইসলামের দৃষ্টিতে ১২ চান্দ্র মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান।
আল্লাহ পাক বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে, অন্য ১১ মাসের তুলনায় রমজান মাসের গুরুত্ব, পবিত্রতা, মহত্ব কত বেশি।এই মাস নিজেকে পাপ মুক্ত করার মাস।
আসুন আমরা সবাই মিলে এই পবিত্র মাসের পবিত্রা রক্ষা করি।

আজমহানমেদিবস।আন্তর্জাতিকশ্রমিকবাশ্রমদিবস।শ্রমজীবীমানুষেরঅধিকারআদায়এবং শোষণ ও বঞ্চনা থেকে মুক্তিরআন্দোলনের রক্তাক্ত স্মৃত...
30/04/2015

আজ
মহান
মে
দিবস।
আন্তর্জাতিক
শ্রমিক
বা
শ্রম
দিবস।
শ্রমজীবী
মানুষের
অধিকার
আদায়
এবং শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির
আন্দোলনের রক্তাক্ত স্মৃতি বিজড়িত এ
দিবসে আমরা আমাদের

শীতল গ্রুপ ছাত্র সংঘের পক্ষ থেকে

সকল শ্রমজীবিদের ন্যায অধিকার ও তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।

আজ থেকে প্রায়
সোয়াশ’ বছর আগে ১৮৮৬ সালের ১ মে
আমেরিকার শিকাগো শহরের হে
মার্কেটে দৈনিক ৮ঘন্টা শ্রমের কর্মসময়
নির্ধারণের দাবীতে ১১ হাজার
কলকারখানা বন্ধ করে কয়েক লাখ শ্রমিক
ধর্মঘটের ডাক দিয়ে সমবেত হয়। এক পর্যায়ে
পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের উপর গুলিবর্ষন
করে।
এতে বেশ কয়েকজন শ্রমিক মারা যায় এবং
কয়েকশ’ আহত হয়। এ দুঃখজনক ঘটনায় গোটা
বিশ্বের সকল বিবেকবান মানুষের হৃদয়
আলোড়িত হয়। বিশ্বব্যাপী শ্রমিক সমাজে
ঐক্য ও সংহতি গড়ে উঠে। ফলশ্র“তিতে ১৮৮৯
সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত এক
আন্তর্জাতিক সম্মেলনে ৮ঘন্টা কাজ ও
অন্যান্য দাবিতে ১ মে আন্তর্জাতিক
শ্রমিক ও সংহতি দিবস ঘোষণা করা হয়।
তখন থেকে ১ মে আন্তর্জাতিক শ্রম বা
শ্রমিক দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত
হচ্ছে।
মে দিবস যুগ যুগ ধরে শ্রমজীবী মানুষের
জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায়,
আজ থেকে প্রায় ১৪শ’ বছর আগে মহান
ইসলাম ধর্ম শ্রমজীবী মানুষের অধিকারের
পক্ষে স্পষ্ট ঘোষণা প্রদান করেছে। পবিত্র
কোরআনে আল্লাহ পাক শ্রমের প্রতি
উৎসাহ প্রদান করে ঘোষণা করেছেন, ‘যখন
তোমাদের সালাত শেষ হয় যাবে, তখন
তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর
আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো’। প্রিয় নবী
(সাঃ) বলেছেন, ‘মানুষের হাতে শ্রমলব্ধ
খাবারের চেয়ে উত্তম কিছুই হতে পারে
না’। পবিত্র হাদীসে আরো আছে,
‘শ্রমিকের গায়ের ঘাম আল্লাহর রাস্তায়
উৎসর্গীকৃত শহীদের রক্তের সমতূল্য’ কিংবা
‘শ্রমিকের গায়ের ঘাম শুকোনোর আগেই
তার মজুরী পরিশোধ করে দিতে হবে’।
এবার এমন এক সময়ে মে দিবস পালিত হচ্ছে
যখন বাংলাদেশের শ্রমজীবী মানুষ
বিশেষভাবে গার্মেন্টস শ্রমিকরা যুগপৎ
মর্মাহত ও ক্ষুব্ধ। সাভারের ভয়াবহ ভবন
ধসের ঘটনায় শত শত গার্মেন্টস শ্রমিক ও
তাদের স্বজনেরা অসহায়, ক্ষতিগ্রস্ত।
অনেক শ্রমিক হাত পা হারিয়ে পঙ্গু। স্বজন
হারানো মানুষের আর্তনাদ ও
আহাজারিতে গোটা দেশের
পরিবেশ ভারাক্রান্ত।
হরতাল অবরোধ সহ রাজনৈতিক আন্দোলনে শ্রমিকদের জীবন আজ বিপযস্থ।
আসুন আমরা সবাই মিলে
মহান মে দিবসের চেতনাকে কাজে লাগিয়ে একটি সুন্দর সমাজ, রাষ্ট,দেশ গড়ে তুলি।
শীতল গ্রুপ ছাত্র সংঘ
দেশ ও মানুষের কল্যাণে।

এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশেরক্তিম সূর্য আনলো যারাতোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না। শীতল গ্রুপ ছাত্র সংঘের পক্ষ থেকেম...
25/03/2015

এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে
রক্তিম সূর্য আনলো যারা
তোমাদের এই ঋণ কোন দিন
শোধ হবে না।

শীতল গ্রুপ ছাত্র সংঘের পক্ষ থেকে

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের আত্ন-ত্যাগ গভীর ভাবে স্মরণ করছি।

শীতল গ্রুপ ছাত্র সংঘ
দেশ ও মানুষের কল্যাণে।

13/03/2015

《《 আয়না》》

রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল "এক হাজার আয়নার ঘর"।

সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল।মেয়েটি একদিন তার বাবা মা'র মুখে শুনতে পায়, তাদের গ্রামের "আয়না ঘর" এর কথা। এর আগে মেয়েটি কোন দিন ঘর থেকে বের হয় নি। সে প্রকৃতি দেখেনি,দেখেনি কোনও বাস্তবতা।তো সে একদিন চিন্তা করলো যে সে ঐ আয়নার ঘর দেখতে যাবে।কিন্তূ একা একা যেতে সাহস না হওয়াই সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেলো। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ঐ ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ঐ দ্বিতীয় মেয়েটি ঢুকবে। ..
কথামতো প্রথম মেয়েটি ঐ ঘরের ভেতর ঢুকলো।ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙ্গিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো।সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই একহাজার আয়নার ঘরে প্রবেশ করলো।ঘরে ঢুকেই তার চোখ ছানাবড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও একহাজার মেয়ে হাস্যোজ্জল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে।

মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এল এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে "এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখেনি।সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো।"

সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতংকিত মনে সেও এবারে সেই "এক হাজার আয়নার" ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেলো, আতঙ্কিত হয়ে উঠলো চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে দুই হাত তুলে বলছে -তোমারা কারা- সাথে সাথে বাকী এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এল এবং প্রথম মেয়েটিকে বলল,"শীগগিরই বাড়ি চল,এটা খুব বাজে জায়গা।আমি আর কোনওদিন এই জায়গায় আসব না"

গল্প থেকে শিক্ষাঃ

জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেও ঠিক সে ভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দ ময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা, হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা । জীবন হয়ে উঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।

(সংগ্রহ করা)

21/02/2015
নিশ্চয় জাতির মেধাবীদের উপর জাতির উন্নয়ান নির্ভর করে। যে জাতি  যতো শিক্ষিত সে জাতি ততো  উন্নত।  শিক্ষিত বলতে শুধু প্রাতিষ...
27/11/2014

নিশ্চয় জাতির মেধাবীদের উপর জাতির উন্নয়ান নির্ভর করে। যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততো উন্নত। শিক্ষিত বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ছাত্রের রেজাল্টের উপর মাপকাঠি করা নয়। একজন আদর্শিক শিক্ষিত লোকের যে সকল গুন থাকা দরকার সেই গুন গুলও আর্জন কর্তে পাড়াটায় হছে শিক্ষা গ্রহনের মুল উদ্দেশ।আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থা আগের থেকে এখন অনেক ভাল। এই কথা সবাইকে এক বাক্যে মানতে হবে। কিন্তু কিছু অনাকাঙ্খিত ঘটনা সমূহ এই শিক্ষা বাবস্থার সকল সুনাম নষ্ট করে ফেলছে। এই তো কিছু দিন হল প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা হল। আমাদের দেশের পাবলিক পরীক্ষার মধ্যে এইটি হছে প্রথম ওঁ সর্ববৃহৎ। কিন্তু দুখের কথা হচ্ছে, জীবনের প্রথম পাবলিক পরীক্ষার প্রশ্ন যদি ছাত্র ছাত্রীরা পরীক্ষার আগে পেয়ে যাই তা হলে শিক্ষা বাবস্থার উন্নয়ান কোথা থেকে হচ্ছে? শুধু তাই নয়। সকল পাবলিক পরীক্ষার প্রশ্ন ছাত্র ছাত্রীরা পরীক্ষার আগে পেয়ে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। তা ছাড়া বিশ্ববিদ্যালয় গুলোতে রাজনৈতিক ছাত্র সংগঠন গুলোর মারা মারি তো আছেই। তার উপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় গুলতে সেশন জট। বর্তমান সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে তিনি শিক্ষা বাবস্থার এই সমস্যা গুলও সমাধানের চেষ্টা করবেন। আর আমুড়া মনে করি সরকারের যদি যথা যতো ব্যাবস্থা নেয় এবং আমরা আমাদের আগামি প্রজন্মকে সত্যিকারের মেধাবী দেখার জন্যে এগিয়ে আসি তা হলে আমরা আমাদের সন্তান, ভাইদের রক্ষা করতে পারব। এইটা সরকারের বা শিক্ষা মন্ত্রীর সমস্যা নয়? এইটা আমাদের সমস্যা তাই আমাদের কে ও এগিয়ে আসতে হবে।
~~ জুয়েলও রানা
সাবেক সাধারন সমম্পাদক শিতল গ্রুপ ছাত্র সং

আজ H.S.C. পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।শীতল গ্রুপ ছাত্র সংঘের পক্ক থেকে  সকলের জন্য রইলো শুভকামনা। তোমরা যারা তোমাদের প...
13/08/2014

আজ H.S.C. পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।শীতল গ্রুপ ছাত্র সংঘের পক্ক থেকে সকলের জন্য রইলো শুভকামনা। তোমরা যারা তোমাদের পরীক্ষার ফলাফল সাথে সাথে জানতে চাউ তারা আমাদের কাছে নিজ নিজ boarder নাম,roll ও H.S.C নাকি মাদ্রাসা তা লিখে আমাদের মেসেজ ক্রু। আমরা তুমার ইনবক্স এই

তোমার ফলাফল পাঠিয়ে দিবো।

শীতল গ্রুপ ছাত্র সংঘ
দেশ ও মানুষের কল্যাণে।

Address

Mogra, Akhaura
Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when শীতল গ্রূপ ছাত্র সংঘ-মোগড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share