29/01/2022
আমাদের সবার প্রিয় জিল্লুর রহমান স্যার যখন স্কুলে জয়েন করেন তখন স্যার ছিলেন অনেক ইয়াং।
বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। স্যার ও খুব মজার মানুষ ছিলেন। আমাদের কে অনেক স্নেহ করতেন, মজা করতেন।
জীবনে একবারই নকল করসিলাম পরীক্ষায় তাও স্যারের কাছেই ধরা পড়েছিলাম 😬🙈
স্যার কিছু বলেন নি, কিন্তু আমার মনে আছে আমি মনেহয় স্যারের সামনে লজ্জায় যাইনি অনেকদিন!
স্যার অনেকদিন স্কুলে আসেন নি, আমরা কয়জন দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি স্যার অসুস্থ, অনেক জ্বর!
স্যার সেদিন আমাদেরকে দেখে অনেক খুশী হয়েছিলেন। আমাদেরকে ছাত্রী নয় বন্ধুর মতো ট্রিট করেছিলেন। স্যারের সাথে অনেক মধুর স্মৃতি আছে। তখন যদি এমন স্মার্টফোন থাকতো তাহলে হয়তো অনেক স্মৃতি ফ্রেমবন্দী থাকতো।
কিছুদিন আগে লাইব্রেরিতে বই দিতে গিয়ে স্যারের সাথে দেখা হয়। লজ্জায় ছবি তুলতে পারিনি ☺️
খুব মিস করি স্যারের মজার মজার ক্লাসগুলা।
মিস্ করি আমার প্রিয় স্কুল।
স্যারের আজ জন্মদিন।
স্যার আপনি সবসময় এমন বন্ধুসুলভ থাকবেন, ভালো থাকবেন।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
***শুভ জন্মদিন ***
হালিমা শরীফ সুমী
ব্যাচ ২০০৪