বি, বি, ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Brahmanbaria
  • বি, বি, ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়

বি, বি, ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বি, বি, ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়, School, Bogir, Kasba, Brahmanbaria.

২০২৬ সালে অনুষ্ঠিতব্য আইটি বিষয়ক পরীক্ষা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র ২৫ নাম্বারের বহুনির্বাচনী পরীক্ষা ...
27/09/2025

২০২৬ সালে অনুষ্ঠিতব্য আইটি বিষয়ক পরীক্ষা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র ২৫ নাম্বারের বহুনির্বাচনী পরীক্ষা হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন - ২০২৫ ইং
27/09/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টন - ২০২৫ ইং

27/08/2023

সম্মানিত বি, বি, ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়?
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে?
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না? সাথে ব্লুটুথ ইয়ার ফোন আছে কিনা?
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না?? এমনকি কোন জার্সি পরে আসে কিনা?
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না?
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে? কখন পড়ে?সেখানে যোগাযোগ রাখবেন।‌
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভাল মন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।
ধন্যবাদান্তে--- মোঃ হুমায়ুন কবির,প্রধান শিক্ষক, বি.বি. ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়।

এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ===========================১) পরীক্ষার এডমিট কার্ড পাওয়ার সাথে...
13/09/2022

এসএসসি-২০২২ পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শঃ
===========================
১) পরীক্ষার এডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তার কয়েকটি ফটোকপি করে বাসায় সংরক্ষণ করবে , যেন কোন কারনবশতঃ মূলকপি হারিয়ে গেলে ফটোকপি প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা চালিয়ে নেওয়া যায়।
২) পড়ার টেবিলের সামনে সদ্য সংশোধিত পরীক্ষার রুটিনের এককপি লাগিয়ে রাখবে ।
৩) পরীক্ষার একটি বিষয় শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী পরীক্ষার বিষয় রুটিন দেখে নিশ্চিত হয়েই প্রস্তুতি নিবে । লোক মুখে শুনে কখনই প্রস্তুতি নিবে না ।
৪) পরীক্ষার পূর্ব রাতে কখনই রাত জাগবে না । যথা সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পরে সকালে তাড়াতাড়ি উঠে রিভিশন দিবে ।
৫) পরীক্ষার বিষয় নিয়ে কোন অবস্থাতেই বাড়তি চাপ বা টেনশন নিবে না আর কোন কিছুতেই তাড়াহুড়া করবে না ।
৬) পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্কেল, কলম পেনসিল ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র ফাইলে রেডি করে রাখবে ।
৭) হালকা ব্যবহারকৃত কিছু কালো বলপয়েন্ট কলম রাখবে তাতে হাতের লিখার গতি পাবে যা নতুন কলমে কিছুটা সমস্যা হয় ।
৮) পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে ।
৯) রোল নম্বর , রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড বক্সে অবশ্যই ইংরেজিতে নাম্বার লিখবে এবং খুবই সতর্কতার সাথে বৃত্ত ভরাট করবে কালো বল পয়েন্ট কলম দ্বারা । কোন অবস্থাতেই নীল, পেন্সিল বা কালো জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে না ।
১০) সতর্কতার সাথে বৃত্ত ভরাট করতে গিয়েও যদি ভুল হয়ে যায় তবে টেনশন না করে পরীক্ষার হলের দায়িত্বরত পর্যবেক্ষককে অবশ্যই বলবে । উনি ঠিক করে দিবে । আর ভুল হওয়ার পরেও সঠিক নাম্বারটি অবশ্যই বৃত্ত ভরাট করে দিবে ।
১১) নৈর্ব্যক্তিক প্রশ্ন পাওয়ার পর সবার আগে সেট কোড দেখে তা সঠিকভাবে বৃত্ত ভরাট করবে । সেট কোডের ভুল সংশোধন করা জটিল বিষয়।
১২) হিসাববিজ্ঞান ব্যতীত অন্যান্য বিষয়গুলোতে খাতার মার্জিন দিবে এবং এই মার্জিন কোন অবস্থাতেই এক স্কেলের যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখবে ।
১৩) পরীক্ষার্থীদেরকে অবশ্যই স্ব স্ব বিদ্যালয়ের নির্দিস্ট ইউনিফর্ম পরিধান করেই পরীক্ষার হলে প্রবেশ করবে এবং পরীক্ষার হলের পর্যবেক্ষক ও সহপাঠীদের সাথে সুন্দর ব্যবহার করবে ও সুসম্পর্ক বজায় রাখবে ।
১৪) পরীক্ষাকে ভয় না পেয়ে নিজের অর্জিত জ্ঞাণ আনন্দের সাথে বহিঃপ্রকাশের সুযোগ হিসেবে গ্রহণ করবে ।
১৫) পরীক্ষার আগে ও পরীক্ষা চলাকালীন সময়ে এমন কার্য থেকে দূরে থাকবে যাতে অসুস্থ হয়ে পড়ো এবং হাত , হাতের আঙ্গুল বা চোখ আঘাত প্রাপ্ত হয় ।
১৬) পরীক্ষার হলে তোমার সিটের আশেপাশে অপ্রয়োজনীয় কোন কাগজপত্র থাকলে তা পর্যবেক্ষকের দৃষ্টিতে আনবে, তা পরিষ্কার করে ফেলবে।
১৭) পরীক্ষার হলে যাতায়তের সময় সতর্কার সহিত সময়মত আসা যাওয়া করবে।
সকলের সফলতা কামনা করি ।

এসএসসি পরীক্ষা ২০২২ এর সকল পরীক্ষা স্থগিত করায় ১৮/০৬/২০২২ খ্রি. থেকে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান(৬ষ্ঠ - ১০ম) যথারীতি চলবে। ...
17/06/2022

এসএসসি পরীক্ষা ২০২২ এর সকল পরীক্ষা স্থগিত করায় ১৮/০৬/২০২২ খ্রি. থেকে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান(৬ষ্ঠ - ১০ম) যথারীতি চলবে। সকল ছাত্রীর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য সম্মানিত অভিভাবকগণকে অনুরোধ করা গেল।

এস,এস,সি পরীক্ষা -২০২২। সংশোধিত পরীক্ষার রুটিন।
13/06/2022

এস,এস,সি পরীক্ষা -২০২২। সংশোধিত পরীক্ষার রুটিন।

01/06/2022

০২/০৬/২০২২ ইং হতে অর্ধ-বার্ষিকী পরীক্ষা। ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের ফি-বেতন পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
বি,বি, ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন
08/09/2021

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন

আগামী ১২ তারিখে স্কুল -কলেজ খুললেই এই রুটিনে  সকল প্রতিষ্ঠানে ক্লাস চলবে।
07/09/2021

আগামী ১২ তারিখে স্কুল -কলেজ খুললেই এই রুটিনে সকল প্রতিষ্ঠানে ক্লাস চলবে।

Address

Bogir, Kasba
Brahmanbaria
3460

Telephone

+8801309103318

Website

Alerts

Be the first to know and let us send you an email when বি, বি, ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বি, বি, ডাঃ হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category