18/12/2025
রিকশায় করে যাচ্ছি। রামপুরার ট্রাফিক আগের মতোই খারাপ।
আমি যেই রিকশায় ছিলাম, বয়সে ৫০-এর কাছাকাছি এক মামা রিকশা চালাচ্ছিলেন algorithm-এর মতো।
বাস, CNG, প্রাইভেট কারের মধ্যেও তিনি যেভাবে রিকশা চালাচ্ছিলেন—একদম একটি pattern-এ।
আমি একটু পর জিজ্ঞেস করলাম, "মামা, এত জ্যামেও এগান কীভাবে?"
তিনি বললেন, “মামা, আমি রাস্তার সামনের দিকে না দেখে ফাঁকা জায়গা খুঁজি।”
তিনি জ্যামের ভিড়ের সাথে যুদ্ধ করেন না। তিনি যুদ্ধের বাইরে থাকা ফাঁকা জায়গা খুঁজেন—যা কেউ দেখে না, কারণ সবাই সামনের গাড়ির পেছনেই দৌড়াতে ব্যস্ত।
এই জায়গাটাতেই আজকের বেশিরভাগ ক্যারিয়ারের মূল সমস্যা!
টাকা ইনকামের জন্য ৯০%-ই আমরা একই সিস্টেম ফলো করি!
একাডেমিক পড়াশোনা করে চাকরি করা, বিজনেস করার চেষ্টা করা বা অন্য কিছু!
আসলে আমরা খুব ছোট একটি জায়গায় সবাই ইনকাম করতে চাই।
এটা কি আদৌ সম্ভব? — না!!
📌 একাডেমিক পড়াশোনা করে ১৮-২০ বছর পরও অনেক সময় ৩০ হাজার টাকার স্যালারির জবও পাওয়া যায় না।
এর মানে—জব করে ইনকাম করা কঠিন এবং সময়সাপেক্ষ!