10/07/2020
বাংলাদেশের সবগুলো গোয়েন্দা সংস্থার খবর এই যে,আগামী একত্রিশে জুলাই অথবা পহেলা আগষ্ট সারাদেশে রক্তের বন্যা বয়ে যাবে । চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে শুধু তাজা রক্ত আর রক্ত ।কারো কোনো সাধ্য থাকবে না এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার।ওই দিন রাজপথে মানুষের হাতে হাতে থাকবে ধারালো অস্ত্র,চাপাতি আর ছুরি। বিশেষ করে হুজুররাও ঐদিন হাতে তুলে নেবে ধারালো অস্ত্র আর চাপাতি।দেশ ওই দিন এক ভয়ানক রক্তাক্ত প্রান্তরে পরিণত হবে।
রাজপথে সবাই ধারালো ছুরি ,চাপাতি নিয়ে হেঁটে যাবে বুক ফুলিয়ে।প্রশাসনের নাকের ডগায় হবে রক্তের এই হোলিখেলা।সব দেখেও দেশের প্রসাশন থাকবে নিশ্চুপ, কারণ প্রশাসন জানে,ওই দিন তাদেরকে কারো পক্ষে ঠেকানো সম্ভব না। এক হিংস্র ও ভয়ানক পরিস্থিতি হবে সেই দিন । ছুরি চাপাতি দিয়ে জবাই করা হবে হাজার হাজার লক্ষ লক্ষ গরু,ছাগল,দুম্বা ও উট । কারণ ওই দিন হলো "কুরবানীর ঈদ" অর্থাৎ ঈদুল আয্হা। "সবাইকে ঈদুল আয্হার অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।