20/07/2026
প্রিয় শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ামোদী শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২৭ এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী সেপ্টেম্বর ২০২৬ এ শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের কার্যক্রম ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। সরকারী নির্দেশনা মোতাবেক রেজিষ্ট্রেশনের নিমিত্ত বিদ্যালয়ে একটি ড্রপ ডাউন ব্যানারও টানানো হয়েছে। তোমরা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে উপজেলা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল এমনকি জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।
প্রধান শিক্ষক
শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়