SSC 2010 AND HSC 2012 BANGLADESH

SSC 2010 AND HSC 2012 BANGLADESH

Share

এসএসসি ২০১০ এবং এইচএসসি ২০১২ এর বাংলাদেশ।

07/09/2024

শহীদ ফারহান ফাইয়াজের বাবা৷ আজকে দেখা হইল। তার সাথে কথা বলতেছিলাম। কিন্তু কথা আগাইতে পারতেছিলাম না। কী কথা বলব, কী জিজ্ঞাসা করব?

তরতাজা একটা ছেলে, একমাত্র ছেলেকে হারাইছেন উনি। একটা মেয়ে আছে। হুট করে জিজ্ঞাসা করে ফেললাম, ফারহান তো দেখতে আপনার মতোই হইছে। পরে আফসোস করতেছিলাম কেন এই প্রসঙ্গ তুললাম।

আহা, বাবার মন। বললেন, ছেলেটা ঠিকমতো খাইত না। শরীর স্বাস্থ্য ঠিক ছিল না। খাওয়াদাওয়া নিয়ে অবহেলা ছিল।

বললেন, এক বছর পর যুক্তরাজ্যে পড়তে যাবে ফাইয়াজ। সব কিছুই মোটামুটি প্রিপারেশন হয়ে গেছিল। কিন্তু আর যাওয়া হলো না।

লিফটের সামনে দাঁড়িয়ে আরও বললেন, 'অসম্ভব মেধাবী ছিল সে, বাবা হিসেবে বলছি না, আসলেই সে খুব মেধাবী ছেলে ছিল। আমরাই শুধু ওকে হারাইনি, দেশও একটা মেধাবী ছেলে হারাইল।'

রাস্তা পর্যন্ত আগায় দিলাম। উনি বিদায় নিলেন। দাঁড়াইয়া পেছন থেকে দেখলাম, কী বিষন্ন ধীরপায়ে হেঁটে যাইতেছেন সন্তানহারা একজন বাবা।

১৮ জুলাই বৃহস্পতিবার ধানমন্ডিতে গুলি করে মারা হয়েছিল ফাইয়াজকে। তার খালার পোস্ট বিদ্যুৎগতিতে ভাইরাল হইছিল। এরপর রাতেই ইন্টারনেট বন্ধ।

‘একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে।’ নিজের ফেসবুক অ্যাকাউন্টের ইন্ট্রো হিসেবে ইংরেজিতে এটা লিখেছিল রেসিডেনসিয়াল মডেলে কলেজের ছাত্র ফাইয়াজ।

মানুষ কি আসলে এত এত শহীদদের কথা আদৌ মনে রাখবে? আমরা যে বড্ড ভুলোমনা জাতি!
© Rafsan GAlib (রাফসান গালিব)

24/05/2023

শুভ জন্মদিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

05/04/2023

আমরা মর্মাহত
সব সময় চোখ কাদেঁনা...
কিছু কিছু সময় আমাদের হৃদয়ও কাদেঁ গভীরভাবে...
বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য অনেক অনেক সমবেদনা এবং দোয়া...🥺🤲

07/02/2023

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের জনগণ তাদের পাশে আছে।

Photos from SSC 2010 AND HSC 2012 BANGLADESH's post 15/01/2023

☘️আসসালামু আলাইকুম

☘️একটি মানবিক আবেদন নিয়ে আসলাম সবার কাছে।

☘️মানুষ মানুষের জন্য আর বন্ধু থাকবে বন্ধুর জন্য।
☘️আমাদের পরিচিত বন্ধু হাসিব খান এর একমাত্র ছেলে (বয়স ১৩ মাস) থ্যালাসিয়ামিয়া তে আক্রান্ত এবং (Infantile Leukemia cancers) এর ৯৯% আক্রান্ত। এই ক্যান্সারে আক্রান্ত মানুষ কে জিবন নিয়ে লড়াই করা ছাড়া কিছুই থাকে না। না জানি এই ছোট বাচ্চা কিভাবে লড়াই করছে। ডাক্তারের পরামর্শে কেমোথেরাপির মাধ্যমে জীবানুর বংশবিস্তার কমানো যাবে।
এই পরিস্থিতি তে বন্ধু হাসিবের পক্ষে এত খরচ বহন করা কষ্ট দায়ক হয়ে যাচ্ছে।
তাই আমরা সবাই যদি একটু একটু করে সহযোগিতা করে পাশে থাকি তাহলে ছোট্ট এই বাচ্চা সুন্দর এই পৃথিবীর আলো দেখতে পারবে।।

ইনশাআল্লাহ আমরা চাইলে বন্ধুর এই বিপদে পাশে থেকে মানবতার এক বিশাল দৃষ্টান্ত তুলে ধরতে পারি।।।

01/01/2023

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি, ওয়া বার-কাতুহ্।

প্রিয় ১০-১২ বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের গ্রুপটি ফেসবুক জটিলতার কবলে পরে ডিজেবল হয়ে গেছে।
আমাদের ১০-১২ গ্রুপটি সর্বদাই সদস্যদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে চলেছে। কখনো কোন সদস্যের পরামর্শকে ছোট করে দেখেনি।
আর তাই আপনাদের পরামর্শ এবং সহায়তা নিয়ে আমরা গ্রুপে কার্যক্রম পরিচালনা করতাম।
আপনাদের সহযোগিতায় আমরা ১০-১২ বাংলাদেশ গ্রুপের ভালো কাজের কার্যক্রম হিসেবে এই পর্যন্ত বহু ১০-১২ বন্ধুদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সাহায্য করেছি।
এর মধ্যে যে সব মানুষের মনে দাগ কেটেছে তার অন্যতম হচ্ছে।
*সাতক্ষীরায় প্রায় ১৫০০ কেজির ত্রাণ পৌঁছে দেয়া।
* ঝিনাইদহের ১০-১২ বন্ধুর চিকিৎসার ভার গ্রহণ কার্যক্রম এবং তার মৃত্যু পরবর্তীতে তার পরিবারকে ঘর করে দেয়া, সেলাই মেশিন এবং এক বছরের সেলাই মেশিনের সুতা থেকে যাবতীয় জিনিস কিনে দেয়া, বন্ধুর রেখে যাওয়া ঋণ পরিশোধ করা, দুটো ছাগল কিনে দেয়া, বন্ধুর বাবা মায়ের ওষুধের খরচ, বাচ্চাদের জামা কাপড় এবং এক বছরের খাতা কলম পৌঁছে দিয়েছিলাম।
* এরপর কুরানের হাফেজদের সাথে ইফতার,
* পথ শিশু ও গরীবদের মাঝে ইফতার বিতরণ।
* অসহায় মানুষ এবং পথশিশুদের জন্য আল্লাহর নামে কোরবানি।
* অন্ধ এতিম মেয়েদের এতিমখানায় ওদেরকে খাবার পৌঁছে দেয়া
* কুড়িগ্রামের রৌমারিতে বন্যার্তদের মাঝে প্রায় ৪ টন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া।
* সিলেটের জকিগঞ্জে এবারের বন্যায় খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া।
* মৌলভীবাজারের কুলাউড়া তে বন্যায় খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া।
* দেশের বিভিন্ন স্থানে কুরআন শরীফ দেয়া হয়েছে।

এই সকল ভালো কাজগুলো তোমাদের সহযোগিতা এবং তোমাদের পরামর্শেই হয়েছে। তাই তোমাদের নিকট আমাদের প্রত্যাশা তোমরা আমাদের সাথে পূর্বের ন্যায় আবারো একত্রে কাজ করতে পারবো।
ভালোবাসা নিও বন্ধুরা।
গ্রুপের লিংক দিলাম আমাদের সকল ভালো বন্ধুদের ইনভাইট দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফিজ।
https://www.facebook.com/groups/1012cbd

01/01/2023

'নক্সী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘রঙিলা নায়ের মাঝি’-এর মতো অসংখ্য কালজয়ী বইয়ের লেখক পল্লীকবি জসীম উদ্‌দীন-এর জন্মদিন আজ। তাঁর প্রতি শ্রদ্ধা।

29/12/2022

নতুন মাইলফলকে বাংলাদেশ! ❤️💚

13/12/2022

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
্ধুরা_১০১২_বন্ধুদের_জন্যে
্ধুদের_ভালোবাসা_কি_১০১২_বন্ধু_পেতে_পারে_না?
ও বন্ধু তোর সামান্য ভালোবাসার অনুদানের বিপরীতে
Iqbal Mahmud পেতে পারে জীবন ফিরে।🙏🙏🙏

আলহামদুলিল্লাহ #বন্ধুর_পাশে_বন্ধু
আমাদের প্রিয় বন্ধু ইকবালের প্রতি আমাদের SSC 2010 AND HSC 2012 COMMUNITY OF BANGLADESH গ্রুপের প্যানেলের পক্ষ থেকে #ভালোবাসা_স্বরূপ পৌঁছে দেয়া হয়েছে =২৩,৩০০/- (তেইশ হাজার তিনশত টাকা) এবং আমরা ৩ টি গ্রুপ থেকে #ভালোবাসার_উপহার_স্বরূপ বুঝিয়ে দিয়েছি মোট= ৯০,৭৯৫/- (নব্বই হাজার সাতশত পঁচানব্বই টাকা)

পরিমান নিম্নরুপ: গ্রুপ কালেকশন তথ্য
১। SSC 2010 AND HSC 2012 COMMUNITY OF BANGLADESH এর প্যানেলের পক্ষ থেকে = ২৩,৩০০/- (তেইশ হাজার তিনশত টাকা)
২। ১০_১২ বন্ধুদের সংগ্রহ = ৪১,৪৪৫/- (একচল্লিশ হাজার চারশত পঁয়তাল্লিশ)
৩। SSC & HSC 2010_12 ALL OVER BANGLADESH FRIEND'S AND HELP ZONE এর পক্ষ থেকে = ২৬,০৫০/- (ছাব্বিশ হাজার পঞ্চাশ টাকা)
তিনটি গ্রুপ থেকে সর্বমোট = ৯০,৭৯৫/- (নব্বই হাজার সাতশত পঁচানব্বই টাকা) টাকা হস্তান্তর করা হয়েছে ইকবালের বাবার কাছে - সবাই ইকবালের জন্য দোয়া করবে - আল্লাহ ওরে নেক হায়াত দান করুন এবং খুব দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন আমিন।

আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, আমাদের ১০/১২ সবার পরিচিত মুখ নোয়াখালির Iqbal Mahmud গত চার মাস ধরে অসুস্থ। বর্তমানে ইকবালের শরীরে ক্লোন ক্যান্সার ধরা পড়ছে সেই সাথে কিডনিতে ম্যাশ আছে। এছাড়া টিউমার ধরা পড়ছে এবং আরও কিছু শারীরিক সমস্যা আছে। ইকবালের পরিবার এতদিন ওর চিকিৎসা করাতে স্বক্ষম হলেও এখন তাদের পক্ষে এতো বিশাল অংকের টাকা দিয়ে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। যতো দ্রুত সম্ভভ ইকবালকে ক্যামো থেরাপি দিতে হবে। যদি সব বন্ধুরা মিলে নিজ নিজ অবস্থা থেকে আমরা আমাদের সামর্থ মত ওর পাশে দাঁড়াতে পারি তাহলে ইকবাল সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে। ইনশা-আল্লাহ আমরা চাইলে এই বিপদের দিনে ওর পাশে থেকে মানবতার এক বিশাল দৃষ্টান্ত তুলে ধরতে পারি।
আরো কিছু জানার থাকলে Shorif Øśmań, Adv Md Farhad Hossain, অগ্নি কন্যা, তানহা তাহরিন, Abir Mahmud উল্লেখিত বন্ধুদের ইনবক্স যোগাযোগ করিস।
সরাসরি ইনবক্স লিংকঃ
m.me/md.farhad01
m.me/100015292453508
m.me/100021940022378
m.me/tanhatahrin.sheuly.9
m.me/mahmud.pial

টাকা পাঠানোর নাম্বার:
Adv Md Farhad Hossain
বিকাশ, নগদ, রকেট (পারসোনাল)
01682717835

বিশেষ দ্রষ্টব্য: টাকা পাঠিয়ে Adv Md Farhad Hossain- কে কনফার্ম করিস। m.me/md.farhad01

06/10/2022

শখের বশে অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও সংরক্ষণ করেন অনেকে। কিন্তু মোবাইল ফোন যখন হারিয়ে যায় তখন ওই ভুক্তভোগী মোবাইলের চেয়ে বেশি চিন্তা করেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি/ভিডিও নিয়ে।

Photos from SSC 2010 AND HSC 2012 BANGLADESH's post 21/09/2022

অবশেষে স্বপ্নের সেই ছাদখোলা বাসে বাংলাদেশের সাফজয়ী মেয়েরা যাত্রা সম্পন্ন করলো। বিমানবন্দর থেকে শুরু হয়ে তাদের যাত্রা শেষ হয়েছে মতিঝিলের বাফুফে ভবনে এসে।

প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশীপ বাংলাদেশ নারী ফুটবল টিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Brahmanbaria