Dream Korea Language Center

  • Home
  • Dream Korea Language Center

Dream Korea Language Center কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কেন্দ্র

09/03/2024

ভাষা পারদর্শী +লটারি ২০২৪ নতুন ব্যাচে ভর্তি চলছে।
যোগাযোগ :আতিফ হাসান রকি(01792693353)

দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় শিপবিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা:১। ...
22/07/2023

দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় শিপবিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা:

১। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ আবশ্যক);
২। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুলাই ২৫, ১৯৮৪ থেকে জুলাই ২৪, ২০০৫ এর মধ্যে হতে হবে);
৩। শিপবিল্ডিং খাতে নির্ধারিত প্রশিক্ষণ ও ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতার সনদ থাকতে হবে;
৪। শিপবিল্ডিং খাতে যে কোনো কাজ করার আগ্রহ থাকতে হবে;
৫। পাসপোর্ট-এর মেয়াদ ২৫ জুলাই ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকাতে হবে;
৬। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৭। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যামুক্ত হতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধ অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। ইপিএস-এর আওতায় বর্তমানে রোস্টারভুক্তগণ অযোগ্য বলে বিবেচিত হবেন
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

বর্ণিত শর্ত পূরণে সক্ষম নন এমন কেউ আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে এবং নির্ধারিত বছরের জন্য ইপিএস কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত নোটিশ আগামীকাল প্রচার করা হবে।

#বোয়েসেল

05/07/2023
05/07/2023

★ভর্তি চলছে★ভর্তি চলছে★ভর্তি চলছে★

দক্ষিন কোরিয়ায়ে লটারি এবং ভাষা পারদর্শী পদ্ধতির মাধ্যমে যাওয়া যায়।দুইটা প্রসেসের প্রথম শর্ত ভাষা পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।যারা গত লটারি পান নি তাদের মন খারাপ করার কোনো কারন নেই।

ভাষা পারদর্শী পরিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে দক্ষিন কোরিয়া গমনইচ্ছুক ভাইবোনদের জন্য নতুন ব্যাচে ভর্তি চলছে।

অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষকদের দ্বারা পরিচালিত আমাদের কোচিং সেন্টারে কোরিয়ান ভাষা শিক্ষা দেওয়া হয়।

ব্রাক্ষনবাড়িয়ায় অবস্থানরত কোরিয়া গমন ইচ্ছুক সবার জন্য স্বল্প খরচে আমরা Dream Korea Language Center আছি আপনাদের পাশে।

যোগাযোগ
সোলমান খান:০১৬৮৩২৪২০৩৩
আতিফ হাসান রকি :০১৭৯২৬৯৩৩৫৩
শাহাব উদ্দিন শান্ত :০১৭২৬১৮০৬৮৭
ঠিকানা :অন্নদা স্কুলের পাশে,হালদারপাড়া, , ব্রাক্ষনবাড়িয়া

Dream Korea Language Center পরিবারের পক্ষ থেকে সকল কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্বেলিত হোক সবার জীবন।
28/06/2023

Dream Korea Language Center পরিবারের পক্ষ থেকে সকল কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ত্যাগের মহিমায় উদ্বেলিত হোক সবার জীবন।

22/06/2023

ইপিএস কর্মসূচীর আওতায় রোস্টারভুক্ত প্রার্থীদের শ্রম চুক্তি ইস্যু সংক্রান্ত

সংশ্লিষ্ট সকলে অবগত আছেন যে, বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ও কোরিয়া সরকারের পক্ষে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডি কোরিয়া)’র যৌথ ব্যবস্থাপনায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মীরা দক্ষিণ কোরিয়ায় গমন করে থাকে। এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত বার্ষিক কোটার ভিত্তিতে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন প্রাথমিক নিবন্ধন, প্রয়োজনে লটারি, চূড়ান্ত নিবন্ধন ও চূড়ান্ত পাশের সংখ্যা এবং জব রোস্টারভুক্ত করে থাকেন। নিবন্ধন কার্যক্রম থেকে শুরু করে চূড়ান্ত নির্বাচন, জব রোস্টার, শ্রমচুক্তি ইস্যুসহ দক্ষিণ কোরিয়া গমন প্রক্রিয়া এইচআরডি কোরিয়া কর্তৃক বিধি অনুযায়ী সম্পন্ন করা হয়ে থাকে। এক্ষেত্রে বোয়েসেল-এর কোনো ধরণের সুপারিশ বা হস্তক্ষেপ করার সুযোগ নেই। বোয়েসেল ও এইচআরডি কোরিয়া বর্ণিত কার্যক্রমে বিধি মোতাবেক সহায়তা প্রদান করে থাকে।

রোস্টার-এ অন্তভূক্তির পদ্ধতি:
এইচআরডি কোরিয়া কর্তৃক কোরীয় ভাষা পরীক্ষা, স্কীল টেস্ট ও কালার ব্লাইন্ডনেস টেস্ট গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচন করা হয়ে থাকে। এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক নির্বাচিত প্রার্থীদের চাকরির লক্ষ্যে রোস্টারভুক্ত করা হয়ে থাকে। রোস্টারভুক্ত হওয়ার পর কে আগে বা পরে পাশ করলো, কে বেশি বা কম নম্বর পেলো, কার শিক্ষাগত কম বা বেশি এ তথ্যগুলো জব রোস্টারে উল্লেখ থাকে না বিধায় শ্রম চুক্তি ইস্যুর ক্ষেত্রে ব্যাচ/সাল ভিত্তিক অগ্রাধিকার প্রদানের কোনো সুযোগ নেই।

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের পদ্ধতি:
 ইপিএস-এর আওতায় দক্ষিণ কোরিয়া সরকার ১৬টি দেশ থেকে প্রতিযোগিতার ভিত্তিতে কর্মী নিয়োগ করে থাকেন;
 সংশ্লিষ্ট ১৬ দেশের সেন্ডিং এজেন্সি (বোয়েসেল)-এর কার্যক্রমের মূল্যায়ন ও দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত কর্মীদের অবৈধ অবস্থান রোধ এবং দক্ষিণ কোরিয়ার আর্থিক অবস্থার উপর কোরিয়া সরকার বার্ষিক কোটা নির্ধারণ করে থাকেন;
 কোরিয়াগামী ইপিএস কর্মীদের কর্মস্থলসহ সার্বিক বিষয়ের উপর বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে নিয়োগকর্তা কর্মসংস্থান কোটা পূরণ নিশ্চিত করে থাকেন;
 কোরিয়ান নিয়োগকর্তা কর্মী নিয়োগের লক্ষ্যে নির্ধারিত ১৬ দেশের মধ্যে পছন্দের দেশের প্রয়োরিটি তালিকাসহ কোরিয়াস্থ শ্রম মন্ত্রণালয়ে আবেদন দাখিল করেন;
 কোরিয়াস্থ শ্রম মন্ত্রণালয় সংশ্লিষ্ট নিয়োগকর্তার সক্ষমতা যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হলে, নির্ধারিত জব রোস্টার থেকে এক জন প্রার্থীর বিপরীতে ৩ জন প্রার্থীর তথ্যসহ জব অ্যাপলিকেশ নিয়োগকর্তার নিকট প্রদান করেন;
 সংশ্লিষ্ট নিয়োগকর্তা তিন জন থেকে যাচাই বাছাই করে একজন প্রার্থীর শ্রম চুক্তি ইস্যু করে থাকেন এবং
 শ্রম চুক্তি ইস্যুর প্রেক্ষিতে সিসিভিআই ইস্যু হলে বোয়েসেল নির্ধারিত প্রশিক্ষণ ও বর্হিগমন কার্যাদি সম্পন্ন করে নিয়োগ প্রাপ্ত দক্ষিণ কোরিয়া গমনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

যেহেতু ইপিএস-এর আওতায় কর্মী নিয়োগ/শ্রম চুক্তি ইস্যু প্রতিযোগিতার ভিত্তিতে হয়ে থাকে, সেহেতু ২০২৩ সনে নির্ধারিত দশ হাজার কোটা পূরণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থী বা কোরিয়া অবস্থানরত সকলকে কোরীয় ভাষা চর্চা আরও বৃদ্ধিসহ সকল পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে, তুচ্ছ বা বিনা প্রয়োজনে চাকরি পরিবর্তন/রিলিজ না করা, দক্ষিণ কোরিয়ার আইন কানুন ও দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালীন চলাফেরা ও চাকরির রীতিনীতি এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া, কোরীয় ভাষায় স্পিকিং ও লিসেনিং এর উপর অধিকতর গুরুত্বারোপ করতে হবে। কোরীয় ভাষা কোচিং সেন্টার/প্রতিষ্ঠান, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট সকলকে বর্ণিত বিষয়ে গুরুত্ব দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্ণিতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ের আলোকে ইপিএস কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য পরামর্শ দেয়া হলো। এতে দক্ষিণ কোরিয়াসহ বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং ভবিষ্যতে অধিকসংখ্যক ইপিএস কর্মী দক্ষিণ কোরিয়ায় গমনের সুযোগ সম্প্রসারিত হবে।

©বোয়েসেল।

19/06/2023

আগামীকাল থেকে ২০২৩ সালের ৩য় পর্বে এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হবে।
উৎপাদন শিল্প-এর পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পেরও এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হবে ইনশাআল্লাহ।
ইস্যুর তারিখ : ১৯,২০,২১,২২,২৩ জুন ২০২৩ ইং
অতিরিক্ত ইস্যুঃ ০৭ জুলাই ২০২৩ ইং

রোস্টার মানে হচ্ছে চাকরি আবেদনভুক্ত হওয়া।
রোষ্টারভুক্ত সকল প্রার্থীর জন্য শুভকামনা রইল।

19/06/2023

আঠারো বছর বয়স
- সুকান্ত ভট্টাচার্য---ছাড়পত্র

আঠারো বছর বয়স কী দুঃসহ
র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।

আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
আঠারো বছর বয়স জানে না কাঁদা।

এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

আঠরো বছর বয়স ভয়ঙ্কর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।

আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্র্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।

তব আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়-
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

17/06/2023

কোরিয়া আজকাল অনেকের স্বপ্নের গন্তব্যে পরিনত হয়েছে।
আর হওয়াটাই স্বাভাবিক। স্বল্প খরচে যাওয়া যায় এবং উন্নত জীবনমান, উচ্চ বেতন সবারই স্বপ্ন হয়।
কিন্তু এই স্বপ্ন কে বাস্তবায়ন করতে হলে প্রচুর পরিশ্রম, একাগ্রতা, অধ্যবসায়, আর সাধনার দরকার।
যারা এই জিনিস গুলোর আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ তারাই সফল হবেন।
★আমরা অনেকেই মনে করি কোরিয়া শুধু লটারির মাধ্যমেই যাওয়া যায়। কিন্তু "না" ভাষা শিখে সরাসরি পরিক্ষা দিয়েও কোরিয়াতে যাওয়া যায় যেটাকে ভাষা পারদর্শী পদ্ধতি বলে।★
★ব্রাক্ষনবাড়িয়ার খুব কম মানুষ কোরিয়া যে এত অল্প টাকায় যাওয়া যায় এই জিনিসটা জানত।বেশিরভাগই জানত না।অথচ রাজশাহী, চাপাই-নবাবগঞ্জ সহ আরও অনেক জেলা কোরিয়ার প্রসেসটা সম্পর্কে জানে তাই তারা আমাদের থেকে অনেক অনেক এগিয়ে আছে কোরিয়া গমনের ক্ষেত্রে।★
অদ্যাবধি ব্রাক্ষনবাড়িয়াতে কোরিয়ান ভাষা শিক্ষার উল্লেখযোগ্য কোনো ভালো প্রতিষ্ঠান ছিল না।
আমরা হঠাৎ একটা প্ল্যান করি ব্রাক্ষনবাড়িয়াতে একটা মানসম্মত কোচিং সেন্টার চালু করার চিন্তা করি।তাই আমরা তিনজন মিলে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান Dream Korea Language Center দাড় করায়।ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকশন দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছি।
ভাষা শিখিয়ে টাকা ইনকাম আমাদের মুল লক্ষ্য নয়,আমাদের লক্ষ্য ব্রাক্ষনবাড়িয়ার ছেলেমেয়েদের কোরিয়ার মত একটা সু্যোগকে কাজে লাগানোর জন্য সাহায্য করা।
কেও যদি আর্থিকভাবে অস্বচ্ছল হয় তাহলে এরকম কাওকে আমরা নামমাত্র মুল্যে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ।

16/06/2023

আলহামদুলিল্লাহ!
আগামি রবি বার ১০ জনের একটি নতুন ব্যাচ শুরু করবো।
সবার মনের নেক আশা পুরুণ হউক।

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Dream Korea Language Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share