Insight Islamic School & College

Insight Islamic School & College জেনারেল (এনসিটিবি) ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ ইসলামিক স্কুল।
(2)

#ইনসাইট ইসলামিক স্কুল - জেনারেল ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত বর্তমান সময়ের একটি আদর্শ প্রতিষ্ঠান।

মাশাআল্লাহ ✅ আলহামদুলিল্লাহ
18/09/2026

মাশাআল্লাহ ✅ আলহামদুলিল্লাহ

Class: Sevenমাশাআল্লাহ ✅
17/09/2026

Class: Seven
মাশাআল্লাহ ✅

প্রতিটি সিঁড়ি একটি গল্প বলে। কেউ নামে, কেউ ওঠে — কিন্তু ইনসাইট ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের এই সিঁড়িটা কি অন্য কিছু বল...
16/09/2026

প্রতিটি সিঁড়ি একটি গল্প বলে। কেউ নামে, কেউ ওঠে — কিন্তু ইনসাইট ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের এই সিঁড়িটা কি অন্য কিছু বলছে??

দেয়ালজুড়ে সারি সারি বইয়ের পেইন্টিংস, রঙে রঙে সাজানো।

গাছের ছায়ায় বসে বই পড়া এক শিশু, ঘাসে ছড়ানো ফুল, আকাশে নরম রোদ।
এই একটি দৃশ্যেই যেন লুকিয়ে আছে শিক্ষার আসল সৌন্দর্য — নিভৃতে, নিজের মতো করে জ্ঞান আহরণের আনন্দ।

শিক্ষার্থী যখন প্রতিদিন এই সিঁড়ি বেয়ে ওঠে, তখন অজান্তেই সে যেন বইয়ের পাশ দিয়ে হেঁটে যায় — একধাপ একধাপ করে জ্ঞানের দিকে এগিয়ে যাওয়ার এক প্রতীকী যাত্রা।
ইটের দেয়ালও এখানে কথা বলে, শেখায় — শিক্ষা কোনো বদ্ধ ঘরের বিষয় নয়, তা প্রতিটি পথে, প্রতিটি দেয়ালে, প্রতিটি মুহূর্তে ছড়িয়ে থাকতে পারে।

এভাবেই ইনসাইট তার প্রাঙ্গণের প্রতিটি কোণকে বানিয়ে তুলেছে শেখার এক নিরন্তর আয়োজন।

আর্টিস্টি
Kazi Barnadhyo

#জ্ঞানেরসিঁড়ি #শিক্ষারপরিবেশ

 #শিক্ষক_নিয়োগ_বিজ্ঞপ্তিইনসাইট ইসলামিক স্কুল অ্যান্ড কলেজখৈয়াসার শাখা, ব্রাহ্মণবাড়িয়া১. প্রি প্লেশূন্যপদ: ৪ (মহিলা)য...
16/09/2026

#শিক্ষক_নিয়োগ_বিজ্ঞপ্তি
ইনসাইট ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ
খৈয়াসার শাখা, ব্রাহ্মণবাড়িয়া

১. প্রি প্লে
শূন্যপদ: ৪ (মহিলা)
যোগ্যতা:
• ন্যূনতম এইচএসসি/স্নাতক পাস
• Early Childhood Care and Education (ECCE) বা Child Development বিষয়ে কোর্স/ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার
• শিশুদের সাথে কাজের পূর্ব অভিজ্ঞতা বাঞ্ছনীয়
• খেলাভিত্তিক শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা
• অত্যন্ত ধৈর্যশীল ও শিশুবান্ধব আচরণ

২. প্লে-নার্সারি
শূন্যপদ: ১২ (মহিলা)
যোগ্যতা:
• ন্যূনতম এইচএসসি/স্নাতক পাস
• ECCE বা Child Development বিষয়ে কোর্স/ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার
• স্পষ্ট উচ্চারণ ও সুন্দর হাতের লেখা
• খেলাভিত্তিক শিক্ষণ পদ্ধতি ও ক্লাসরুম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা
• শিশুদের সাথে কাজের পূর্ব অভিজ্ঞতা বাঞ্ছনীয়

৩. প্রাইমারি সেকশন (ওয়ান টু ফাইভ)
শূন্যপদ: ৮ (পুরুষ-মহিলা উভয়)
যোগ্যতা:
• স্নাতক/স্নাতকোত্তর পাস
• স্পষ্ট উচ্চারণ, সুন্দর হাতের লেখা ও উপস্থাপনা দক্ষতা
• ক্লাসরুম ম্যানেজমেন্ট দক্ষতা
• পাঠদানে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
• B.Ed ডিগ্রিধারীদের অগ্রাধিকার

৪. এরাবিক সেকশন
(বিস্তারিত অচিরেই আপডেট আসবে...)

✅ সব পদের জন্য সাধারণ শর্ত:
• বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে (আলোচনাসাপেক্ষে)
• শালীন আচরণ, ইসলামিক মূল্যবোধ ও দ্বীনি জ্ঞান থাকা আবশ্যক

✅ নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা → ডেমো ক্লাস/মক টিচিং → ভাইভা
বেতন: যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে।

✅ আবেদন প্রক্রিয়া:
১. স্বহস্তে লিখিত আবেদনপত্র সহ সিভি ইনসাইট ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখায় (কলেজ পাড়া) ৩০.০৯.২৬ -এর মধ্যে জমা দিতে হবে। খামের উপর সেকশন উল্লেখ করতে হবে। প্রাইমারি সেকশনে আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট (বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি) উল্লেখ করতে হবে।

২. স্বহস্তে লিখিত আবেদনপত্রের স্ক্যান কপি/ছবিসহ সিভি নিচের নাম্বারে বা ই-মেইলে সেকশন উল্লেখ করে পাঠাতে হবে। প্রাইমারি সেকশনে আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট (বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি) উল্লেখ করতে হবে।

📞 01616356343
📧 [email protected]

প্রধান ক্যাম্পাস:
ঠিকানা: ৮৮৯/০৭ ইকবাল টাওয়ার, কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল: 01791209894 (প্রিন্সিপাল)
01915549663 (ভাইস প্রিন্সিপাল)

২য় ক্যাম্পাস:
ঠিকানা: ৫৬৬/০৭, ইকরা হাউজ, শৈয়াসার (কবরস্থানের দক্ষিণ পাশে), ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল: 01616-356343 (প্রিন্সিপাল)
01759-310665 (শাখা পরিচালক)

15/09/2026

ইনসাইট ইসলামিক স্কুল এন্ড কলেজ এখন শহরের উত্তরে, আপনার সন্তানের আরও কাছে।

Loading .....................70%

13/09/2026

আজকের ছোট্ট #কণ্ঠ, আগামী দিনের বড় #মঞ্চ।

#ক্যামেরা অন হলেই যেখানে অনেক বড়রাও একটু থেমে যান, সেখানে ইনসাইট ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের নার্সারির শিক্ষার্থী হুমাইরা তাসনিম কথা বলে একদম স্বাভাবিক ভঙ্গিতে-নির্ভয়ে, সাবলীলভাবে।

#সীরাহ বিষয়ক প্রশ্নের উত্তর দিচ্ছে, নিজের কথা প্রকাশ করছে, আর দেখিয়ে দিচ্ছে-আত্মবিশ্বাসের কোনো বয়স নেই; প্রয়োজন শুধু চর্চার সুযোগ ও সঠিক পরিবেশ।

আমরা চাই, #শিশুরা শুধু পড়াশোনা করুক না; তারা জানুক, বুঝুক, প্রশ্ন করুক এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জ্ঞান প্রকাশ করতে শিখুক।

আজকের এই ছোট্ট সাহসই একদিন ইনশাআল্লাহ তাকে বড় মঞ্চে নিজের কথা বলার শক্তি দেবে।

ছোট্ট বয়সে আত্মবিশ্বাসের এই চর্চাই-আগামী দিনের নেতৃত্বের প্রস্তুতি।

ইনসাইট ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ
ইসলামিক পরিবেশে জেনারেল শিক্ষা
🏫 স্কুল কোড: ৪৮১৭১৭

12/09/2026

ছোট্ট বয়স, বড় আত্মবিশ্বাস।

#ক্যামেরার সামনে দাঁড়ানো-অনেক বড়দের কাছেও যেখানে অস্বস্তির, সেখানে Insight Islamic School & College #নার্সারির শিক্ষার্থী হুমাইরা আক্তার এত ছোট্ট বয়সেই নির্ভয়ে সীরাহ বিষয়ক প্রশ্নের উত্তর দিচ্ছে।

কোনো সংকোচ নেই, কোনো ভয় নেই-আছে শুধু নিজের কথা বলার স্বতঃস্ফূর্ততা।

এমন আত্মবিশ্বাস একদিনে তৈরি হয় না। #শিশুকে প্রশ্ন করার, উত্তর দেওয়ার, কথা বলার এবং নিজেকে প্রকাশ করার সঠিক সুযোগ ও পরিবেশ দিতে হয়।

আজকের এই ছোট্ট সাহসই ইনশাআল্লাহ, আগামী দিনের বড় #মঞ্চে কথা বলার শক্তি হয়ে উঠবে।

কারণ আমরা চাই, আমাদের শিশুরা শুধু জ্ঞান অর্জন করুক না-সেই জ্ঞান আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করতেও শিখুক।

ইনসাইট ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ
ইসলামিক পরিবেশে জেনারেল শিক্ষা
🏫 স্কুল কোড: ৪৮১৭১৭

সাফল্য শিক্ষার্থীদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলে✅
11/09/2026

সাফল্য শিক্ষার্থীদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলে✅

অনেকেই জিজ্ঞাসা করেন, মোদকবাড়ি শাখা কি মেইন ক্যাম্পাসের মতো একই মান বজায় রাখতে পারবে?*** #আলহামদুলিল্লাহ, মোদক বাড়ি শ...
10/09/2026

অনেকেই জিজ্ঞাসা করেন, মোদকবাড়ি শাখা কি মেইন ক্যাম্পাসের মতো একই মান বজায় রাখতে পারবে?
***

#আলহামদুলিল্লাহ, মোদক বাড়ি শাখার শাখা পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন কাওসার মোল্লা।

তিনি বিএসএস (অনার্স) এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস সম্পন্ন করেছেন #চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয় থেকে।

অনেকেই জিজ্ঞাসা করেন, মোদক বাড়ি শাখা কি মেইন ক্যাম্পাসের মতো একই মান বজায় রাখতে পারবে?

উত্তরটা সহজ।

আমরা কোয়ালিটিতে কখনো আপোষ করি না।
যোগ্য শিক্ষক ও দক্ষ পরিচালক নিয়োগে আমরা কখনো পিছপা হই না, আর এই নিয়োগ তারই একটি প্রমাণ।

বিশ্বাস রাখুন।
মোদক বাড়ি শাখায়ও আপনার সন্তানের ভবিষ্যৎ একই যত্নে গড়ে উঠবে।

কাওসার মোল্লাকে স্বাগতম ও শুভকামনা।

#এডুকেশনইনসাইট

09/09/2026

আপনার সন্তানের স্বপ্নের #স্কুল এখন আরও কাছে !!!

#মোদকবাড়ি মোড়ের পশ্চিম দিকে, খৈয়াসার (বিরাশার রোড), ব্রাহ্মণবাড়িয়া।

Address

৮৮৯/০১ ইকবাল টাওয়ার, কলেজপাড়া, (কলেজ হোস্টেলের ঠিক পিছনে)
Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Insight Islamic School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Insight Islamic School & College:

Shortcuts

Share

Category