Ayubpur Captain A B Tajul Islam High School

Ayubpur Captain A B Tajul Islam High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayubpur Captain A B Tajul Islam High School, Banchharampur Upazila, Brahmanbaria.

13/06/2025

to / Would এর ব্যবহার English Moja /Grammar

Synonyms of 150 words :
07/06/2025

Synonyms of 150 words :

01/06/2025

দূর্নীতিবাজের কোনো দলীয় পরিচয় নেই! এদেরকে যারা টাকার বিনিময়ে প্রশ্রয় দেয় এরা অমানুষ! এদের জন্মের ঠিক নেই!

"শিক্ষার্থীরা যে মার্ক অর্জন করেছে তাই পাবে, কোন খয়রাতি মার্ক দেবে না-শিক্ষা উপদেষ্টা"শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী ...
31/05/2025

"শিক্ষার্থীরা যে মার্ক অর্জন করেছে তাই পাবে, কোন খয়রাতি মার্ক দেবে না-শিক্ষা উপদেষ্টা"

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এ প্লাস ও গোল্ডেনে সয়লাব হয়ে যায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে ৯০ ভাগ ফেল করে। এমনভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে শিক্ষার্থীরা যে মার্ক অর্জন করেছে তাই পাবে। রাষ্ট্র তাকে খয়রাতি কোনো মার্ক দেবে না। আমরা এই সস্তা জনপ্রিয়তা নেওয়ার সেটা করবো না।

শনিবার (৩১ মে) দুপুরে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা হয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের তরুণ সমাজ। তারা আমাদের নাগরিক হিসেবে পুনপ্রতিষ্ঠিত করেছে। আমাদের যে নাগরিক অধিকার সেটা পুনপ্রতিষ্ঠা করতে সাহায্য করেছে এই তরুণ সমাজ। আমরা ধরেই নিয়েছিলাম জীবদ্দশায় প্রজা হিসেবেই মৃত্যু হবে। কিন্তু আবার নতুন করে নাগরিক হিসেবে বাঁচার সুযোগ পেয়েছি। এটা তরুণ প্রজন্ম এবং শ্রমজীবী মানুষের আন্দোলনের কারণে হয়েছে। সে কারণে আমরা দায়বদ্ধ।

তিনি আরও বলেন, শিক্ষক যে সম্মানের দাবিদার যে মর্যাদার দাবিদার সেটাকে আমরা নিশ্চিত করবো। অনেক সময় পেনশন পেতে ঘুরতে হয়, সেগুলো আমরা দেখবো।

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, আমরা সব স্কুলকে ভালো স্কুলে পরিণত করতে চাই। পাশাপাশি ভালো স্কুলে ভর্তি হতে না পারলে অভিভাবক হতাশ হবেন সেটা থেকে বেরিয়ে আসতে হবে। স্কুলগুলোকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন ছাত্ররা স্কুলে যেতে আগ্রহী থাকে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

31/05/2025

সংবাদ হওয়া চাই জনগণের অধিকার রক্ষার জন্য, ধান্দা করার জন্য নয়!
৯৯.৯৯% সংবাদই হয় শুধু ধান্দার!!

রাষ্ট্রের প্রশাসনিক ক্রম অনুযায়ী, সেনাবাহিনীর প্রধান হচ্ছেন ১৩ নম্বর কর্মকর্তা (Ref: Government of Bangladesh, Warrant ...
24/05/2025

রাষ্ট্রের প্রশাসনিক ক্রম অনুযায়ী, সেনাবাহিনীর প্রধান হচ্ছেন ১৩ নম্বর কর্মকর্তা (Ref: Government of Bangladesh, Warrant of Precedence). তাঁর অবস্থান প্রধান উপদেষ্টার ১১ ধাপ নিচে, এমনকি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা—যেমন আসিফ, মাহফুজ বা ড.খলিলদের থেকেও প্রটোকল ক্রমানুসারে অন্তত ৮ ধাপ নিচে। এই বাস্তবতা সেনাপ্রধান ওয়াকার সাহেবের বিবেচনায় রাখা উচিত ছিল।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হয় Army Act, 1952 অনুযায়ী। এই আইনের মধ্যে সেনাপ্রধানের দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্টভাবে বর্ণিত। তাই যখন তিনি বলেন তিনি অন্তর্বর্তী সরকারকে ‘সহযোগিতা’ করছেন, তখন প্রশ্ন জাগে—কোন্‌ ধারায় তাঁর এই ‘সহযোগিতা’ করার ভূমিকা নির্ধারিত?

এর চেয়েও গুরুত্বপূর্ণ, কোন আইন বা সংবিধানের ধারায় তিনি জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করতে পারেন? বিদেশনীতি, বাণিজ্য বা বিনিয়োগ বিষয়ে বক্তব্য রাখতে পারেন? কিংবা বিচারাধীন মামলায় কে দোষী আর কে নির্দোষ—এই মর্মে প্রকাশ্যে মন্তব্য করতে পারেন?

একটি পেশাদার, নিরপেক্ষ ও সাংবিধানিকভাবে দায়বদ্ধ বাহিনী হিসেবে সেনাবাহিনীর ভূমিকা নির্ধারণ করা হয়েছে পরিষ্কারভাবে। সংবিধানের অনুচ্ছেদ 61, 141 এবং 102-এ সশস্ত্র বাহিনীর কার্যপরিধি সম্পর্কে উল্লেখ আছে। কোনোভাবেই সামরিক বাহিনী ‘নীতিনির্ধারক’ নয়, বরং নির্বাচিত সরকারের অধীন একটি সংবিধানিক প্রতিষ্ঠান।

আমরা যারা একটি গণতান্ত্রিক, পেশাদার এবং সুশাসনভিত্তিক বাংলাদেশে বিশ্বাস করি, তারা জানতে চাই—সেনাপ্রধান যখন এসব রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন, তখন তিনি কোন সাংবিধানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে তা করেন???

02/05/2025

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করন করার টাকা নাই, স্মার্টবোর্ড কেনার টাকা আসবে কোত্থেকে?
এসব ভণ্ডামি ছাড়েন!

Address

Banchharampur Upazila
Brahmanbaria
3420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayubpur Captain A B Tajul Islam High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share