নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুল

  • Home
  • Bangladesh
  • Bogura
  • নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুল

নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুল শিক্ষা মানুষকে আলোকিত করে, অজ্ঞতা দূর করে।

03/07/2026

শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার নাম নয়; শিক্ষা হলো সত্যকে গ্রহণ করার এবং ভুলকে সংশোধন করার সাহস।

নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুল📚✨ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত ও সহায়তা করার লক্ষ্যে নাংলু আদর্শ কিন্...
07/06/2026

নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুল

📚✨ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত ও সহায়তা করার লক্ষ্যে নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুলে বৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। আমরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের সফলতা কামনা করি।

"শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ।" 🌸

এ সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন,,,
১। পরিচালক - মোঃ নায়েব আলী
২। প্রধান শিক্ষক - মোঃ মেহেদী হাসান
৩। সহকারী শিক্ষক - মোঃ মাজেদুল ইসলাম (রাহি)
৪। সহকারী শিক্ষিকা - মোছাঃ কাজলী আক্তার
৫। সহকারী শিক্ষিকা - মোছাঃ খাদিজা খাতুন
৬। সহকারী শিক্ষিকা - মোছাঃ মমী আক্তার
৭। সহকারী শিক্ষিকা - মোছাঃ স্মৃতি আক্তার

আরোও অন্য অন্য শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#নাংলু_আদর্শ_কিন্ডার_গার্টেন_স্কুল
#বৃত্তি
#শিক্ষার_আলো

🍎Last memory 🍎🍎
16/05/2026

🍎Last memory 🍎🍎

📚✍️ স্কুলের পরীক্ষা চলছে...আজ আমাদের স্কুলে পরীক্ষার পরিবেশ। সবাই মনোযোগ দিয়ে লিখছে, কেউ একটু চিন্তিত, আবার কেউ আত্মবিশ্...
20/04/2026

📚✍️ স্কুলের পরীক্ষা চলছে...

আজ আমাদের স্কুলে পরীক্ষার পরিবেশ। সবাই মনোযোগ দিয়ে লিখছে, কেউ একটু চিন্তিত, আবার কেউ আত্মবিশ্বাসী 😊পরীক্ষা শুধু নাম্বারের জন্য না, নিজের শেখা যাচাই করার একটা সুযোগ।

সবার জন্য শুভকামনা রইলো—পরিশ্রমের ফল যেন ভালো হয় 🌟


🇧🇩 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১শে ফেব্রুয়ারি 🇧🇩🌺 গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের ...
20/02/2026

🇧🇩 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১শে ফেব্রুয়ারি 🇧🇩

🌺 গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।

২১শে ফেব্রুয়ারি শুধুমাত্র একটি দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়, গৌরব ও অহংকারের প্রতীক। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য শহীদ তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন।

🎓 আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা ও শুভেচ্ছা।

আসুন, আমরা সবাই শপথ করি—
বাংলা ভাষাকে ভালোবাসবো, শুদ্ধভাবে বলবো ও লিখবো।

🌼 শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

--- নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুল

শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, আনন্দের মাঝেও শেখা যায় অনেক কিছু।আজকের পিকনিকের মাধ্যমে শিক্ষার্থীরা একতা, শৃঙ্খলা ও সৌহ...
17/02/2026

শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, আনন্দের মাঝেও শেখা যায় অনেক কিছু।
আজকের পিকনিকের মাধ্যমে শিক্ষার্থীরা একতা, শৃঙ্খলা ও সৌহার্দ্যের শিক্ষা লাভ করেছে।

এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 🌿

হাসি, আনন্দ আর উৎসবের রঙে রঙিন আমাদের স্কুল পিকনিক 🎉ছোট ছোট সোনামণিদের উচ্ছ্বাস আর একসাথে খাবার উপভোগ—সব মিলিয়ে ছিল অসা...
17/02/2026

হাসি, আনন্দ আর উৎসবের রঙে রঙিন আমাদের স্কুল পিকনিক 🎉
ছোট ছোট সোনামণিদের উচ্ছ্বাস আর একসাথে খাবার উপভোগ—সব মিলিয়ে ছিল অসাধারণ একটি দিন।

এই সুন্দর মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। 🌺

#পিকনিক_২০২৬ #স্মৃতিময়_দিন

আজ আমাদের বিদ্যালয়ে ছিল বার্ষিক পিকনিকের আনন্দঘন আয়োজন।শিক্ষার্থীদের হাসি, খেলাধুলা আর একসাথে খাওয়া-দাওয়ার মধ্য দিয়...
17/02/2026

আজ আমাদের বিদ্যালয়ে ছিল বার্ষিক পিকনিকের আনন্দঘন আয়োজন।

শিক্ষার্থীদের হাসি, খেলাধুলা আর একসাথে খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে দিনটি হয়ে উঠেছিল স্মরণীয়।

সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সবাইকে আন্তরিক ধন্যবাদ। 💖

#আমাদের_বিদ্যালয়

16/02/2026

🌸🎉 আগামীকাল স্কুলে পিকনিক🎉🌸

প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ,
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামীকাল আমাদের প্রিয় বিদ্যালয়ে এক আনন্দঘন পিকনিক অনুষ্ঠিত হবে।

এই অনুষ্ঠানে থাকছে –

🎈 মনোরম পিকনিক
🎤 গান, কবিতা ও নৃত্য পরিবেশনা
🍽️ সুস্বাদু খাবারের আয়োজন

সবাইকে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরে এবং প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে আসবে।

আসুন, আমরা সবাই মিলেই আনন্দমুখর একটি সুন্দর দিন উপভোগ করি। 😊

ধন্যবাদান্তে,
বিদ্যালয় কর্তৃপক্ষ 🌺

16/02/2026

📢✨ ছুটির ঘোষণা ✨📢
নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
🎡 মেলা উপলক্ষে আগামী
📅 ১৮-০২-২০২৬ ইং (রোজ- বুধবার)
থেকে
📅 ১৯-০২-২০২৬ ইং (রোজ- বৃহস্পতিবার)
পর্যন্ত বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
📚 বিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হবে
📅 ২২-০২-২০২৬ ইং (রোজ- রবিবার)
থেকে যথারীতিতে।
সকলকে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুল 🎓

Address

Nanglu, Dhunat
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when নাংলু আদর্শ কিন্ডার গার্টেন স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category