27/05/2026
Eid Mubarak to all....
School and College Activities
27/05/2026
Eid Mubarak to all....
20/05/2026
পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া-এর গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মাননীয় মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক বর্তমানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।
পবিত্র এই মহান ইবাদত পালনের শুভক্ষণে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং হজের সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর হজ কবুল করুন, তাঁকে নেক হায়াত ও কর্মময় জীবন দান করুন এবং মানবকল্যাণে তাঁর অবদানকে আরও সমৃদ্ধ করুন—এই প্রার্থনা করি।
আল্লাহ তায়ালা যেন তাঁকে সুস্থ, নিরাপদ ও সম্মানের সাথে স্বদেশে ফিরিয়ে আনেন এই কামনা করি। আমিন।
— অধ্যক্ষ
পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া
18/04/2026
25/02/2026
শেরপুর উপজেলায় ছেলে ও মেয়েদের মেধা তালিকায় আরডিএ থেকে প্রথম হয়েছে। সবাইকে অভিনন্দন।
03/02/2026
পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ বগুড়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন।
অধ্যক্ষ
19/01/2026
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় খ বিভাগ থেকে দেশাত্মবোধক গানে আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রুপদীপ "দেশ সেরা" হয়েছে।।
রুপদীপকে অভিনন্দন।
অধ্যক্ষ
15/01/2026
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬
পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ বগুড়া এর-
১। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান "কলেজ" , শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীসহ সর্বমোট বিজয়ী ২৬ জন
২। জেলা পর্যায়ে বিজয়ী ০৬ জন।
31/12/2025
*শোক বার্তা*
অত্যন্ত গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে আমরা আরডিএ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বগুড়া-এর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-অভিভাবক-শিক্ষার্থী -শুভানুধ্যায়ী সকলের পক্ষ হতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
16/12/2025
16/12/2025
পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ।।
এডমিন অধ্যক্ষ ।
মহান বিজয় দিবস উদযাপন ২০২৫।।