Tahzib Academy - Bogura

Tahzib Academy - Bogura তাহযিব একাডেমি - বগুড়া, জেনারেল ও ইসলামি শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।

আলহামদুলিল্লাহ। তাহযিব একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে...
23/09/2026

আলহামদুলিল্লাহ। তাহযিব একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব, মুফতি মোজাম্মেল হক সাহেব, সম্মানিত প্রিন্সিপাল উস্তায ফজলে রাববি মাদানী সাহেব, ম্যানেজিং ডিরেক্টর জনাব সালেহ উদ্দিন আহমেদ এনাম, ভাইস-প্রিন্সিপাল জনাব মোঃ রুহুল আমিন সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, নৈতিক ও চারিত্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ সাফল্য নিয়ে অভিভাবকদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে তাহযিব একাডেমির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকল শিক্ষার্থীর জ্ঞান, মেধা, নৈতিকতা ও আমলে বরকত দান করুন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নসিব করুন। আমিন।
ধন্যবাদান্তে
তাহযিব একাডেমি কর্তৃপক্ষ
শ্যামলীর মোড়, চকলোকমান, বগুড়া।

13/09/2026
27/08/2026

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে নিয়মিতভাবে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ ও সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়। তাহযিব একাডেমি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যশিক্ষার পাশাপাশি এ ধরনের কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

25/08/2026

তাহযিব একাডেমির কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে গোসলের চার ফরজ সম্পর্কে একটি শিক্ষামূলক অ্যাক্টিভিটি পরিচালনা করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা গোসলের ফরজসমূহ সম্পর্কে সঠিক ধারণা লাভের পাশাপাশি পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়।

23/08/2026

তাহযিব একাডেমির নার্সারি শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে হাদিস উপস্থাপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শৈশব থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও হাদিসের শিক্ষা সম্পর্কে ধারণা প্রদান করা হচ্ছে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস, স্মৃতিশক্তি, সুন্দরভাবে বক্তব্য উপস্থাপনের দক্ষতা এবং নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাহযিব একাডেমি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করে আদর্শ, সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তাহযিব একাডেমিতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা–২০২৬ যথাযথ শৃঙ্খলা, নিয়ম-নীতি ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় শিক্ষার্...
23/08/2026

তাহযিব একাডেমিতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা–২০২৬ যথাযথ শৃঙ্খলা, নিয়ম-নীতি ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মনোযোগ ও দায়িত্বশীলতা অত্যন্ত প্রশংসনীয়।
শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, শিক্ষার্থীরা নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে।
সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।
তাহযিব একাডেমি

22/08/2026

তাহযিব একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থীর মিষ্টি কণ্ঠে ঘুমানোর দোয়া পরিবেশন। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের ইসলামী আদব, দোয়া ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে একাডেমির এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তাহযিব একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতস্কুল ও ইসলাম শিক্ষার সমন্বয়ে পরিচালিত ব্যতিক্রমী প্রতিষ্ঠান তাহযিব একাডেমি, বগুড়...
22/08/2026

তাহযিব একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্কুল ও ইসলাম শিক্ষার সমন্বয়ে পরিচালিত ব্যতিক্রমী প্রতিষ্ঠান তাহযিব একাডেমি, বগুড়া ক্যাম্পাসে গত ২০ আগস্ট, বৃহস্পতিবার, সকাল ১১:০০ টায় বিশেষ অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিশুর উপযুক্ত প্যারেন্টিং, পিতা মাতার করণীয়, শিক্ষার্থীদের অগ্রগতি, আচরণ, শৃঙ্খলা, নৈতিকতা ও সার্বিক উন্নয়ন, আগামী বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন, তাহযিব একাডেমি, বগুড়ার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন, প্রিন্সিপাল জনাব ফজলে রাববি মাদানী, ভাইস প্রিন্সিপাল জনাব রুহুল আমিন, তাহযিব একাডেমি, গাইবান্ধা শাখার সম্মানিত ব্রাঞ্চ প্রধান জনাব তামিম মুফতাহিম, কালচারাল শিক্ষক দিল মুহাম্মাদ দিগন্তসহ অনেকেই।

উক্ত সমাবেশে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মহান আল্লাহ তাহযিব একাডেমির সকল শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালক পরিষদের সকলকে তৌফিক দিন ও কবুল করুন।

ধন্যবাদান্তে
তাহযিব একাডেমি
চকলোকমান, বগুড়া
01922730001 (Principal)
01792-464733 (Office)

06/08/2026

🌼গজল পরিবেশনায় নার্সারির শিক্ষার্থীরা 🌼
নিষ্পাপ কণ্ঠে নবীর প্রশংসায়—আমাদের ছোট্ট সোনামণিদের হৃদয়ছোঁয়া গজল পরিবেশনা।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থীদের দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানে সমৃদ্ধ করুন, উত্তম চরিত্রের অধিকারী করুন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। আমীন। 🤲

Address

শ্যামলীর মোড়, করতোয়া রোড, চকলোকমান
Bogura
৫৮০০

Alerts

Be the first to know and let us send you an email when Tahzib Academy - Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share