Study Care Coaching Centre, Kahaloo - S.C.C

Study Care Coaching Centre, Kahaloo - S.C.C

Share

ভালোবাসি দেশ, ভালোবাসি মা,,,,,,,
আমি গর্বি

05/12/2018

হিসাব বিজ্ঞান দুটি শব্দের সমন্বিত রুপ –
হিসাব ও বিজ্ঞান। আভিধানিক অর্থে‍ হিসাব বলতে গননা করা বোঝায়। আর্থিক দৃষ্টিকোন হতে হিসাব শব্দের অর্থ হল, 'অর্থ বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোন
কার্য
র আদান প্রদান সম্পর্কিত ঘটনার বিবরণী'। পক্ষান্তরে বিজ্ঞান হল কোন বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানকে বোঝায়। সুতরাং সাধারন ভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুশৃঙ্খলভাবে লেনদেনের সংরক্ষণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ করাকে হিসাববিজ্ঞান বলা হয়।

হিসাববিজ্ঞান এর ইতিহাস মানব সভ্যতার মতই প্রাচিন ও বৈচিত্রময়। তবে কোথায় এবং কিভাবে হিসাব বিজ্ঞানের কাজ শুরু হয় তা স্পষ্ট নয়। তবে একথা আমরা বলতে পারি যে সৃষ্টির শুরুতেই হিসাব ব্যবস্থার প্রচলন ছিল। প্রতিটি মানুষের কৃতকর্মের হিসাব সৃষ্টিকর্তা সংরক্ষণ করেন এবং উক্ত কৃতকর্মের জন্য মানুষকে জবাবদিহি করতে হবে এবং ফলাফলও ভোগ করতে হবে। এ ধারনা হতে মানুষ হিসাব সংরক্ষণ এর সাথে পরিচিতি লাভ করে।

প্রাচিন কাল হতে মানুস হিসাব সংরক্ষণের কাজ করে আসছে। তবে এ ব্যবস্থা ছিল পদ্ধতিহীন, অনুন্নত, অপর্যাপ্ত, অস্বীকৃত, এবং অবৈজ্ঞানিক। প্রস্তর যুগে যখন মানুষ বনে জংগলে, পাহাড় পর্বত, গুহায় বাস করত এবং ফল মুল ও পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত, তখন তারা গাছের গায়ে পাথর খণ্ডে পাহাড়ে বা গুহার গায়ে দাগ বা চিহ্ন দিয়ে বা দড়িতে গিঁট দিয়ে দৈনন্দিন শিকারের হিসাব রাখতো।

প্রাচীন ব্যবিলন, রোম, মিসর, মহেঞ্জোদারো প্রভৃতি সভ্যতায় হিসাব প্রচলন ছিল । এই সভ্যতাগুলো প্রায় ৭,০০০ বছর পূর্বে মেসোপটেমিয়া নদীর তীরে গড়ে ওঠে এবং বিকাশ লাভ করে। উক্ত সভ্যতার লোকেরা শুধুমাত্র কৃষি উৎপাদন পরিমাপ করতেই হিসাবের আদিম পদ্ধতিগুলো ব্যাবহার করত। সেই আদিম পদ্ধতিগুলো ব্যবহার করে ফসল গত বছরের তুলনায় কম হয়েছে না বেশি হয়েছে তা নির্নয় করা যেত। উৎপাদিত ফসলের একটি অংশ মন্দিরে দান করতে হত। আর কে কতটুকু দান করল মন্দির কতৃপক্ষ তা দেওয়ালে চিহ্নের মাধ্যমে লিখে রাখত।

এই প্রাচীন দেওয়াল খোদাইগুলোকেও হিসাব বিজ্ঞানের প্রচীন প্রচেষ্টা বলা যেতে পারে। হিসাববিজ্ঞানের উৎপত্তি ও বিবর্তনের বৈশিষ্ট্য বিচার করে হিসাব বিজ্ঞানের ৪০০০ হাজার বছরের পুরাতন ইতিহাসকে ১৪৯৪ সালের পূর্ব সময়কে হিসাব বিজ্ঞানের সূচনাকাল বলে।

এ সময়কে চার ভাগে ভাগ করা যায়:
প্রস্তর যুগ: প্রস্তর যুগে যখন মানুষ বনে জংগলে, পাহাড় - পর্বত, গুহায় বাস করত এবং ফল মুল ও পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত, তখন তারা গাছের গায়ে পাথর খণ্ডে পাহাড়ে বা গুহার গায়ে দাগ বা চিহ্ন দিয়ে বা দড়িতে গিঁট দিয়ে দৈনন্দিন শিকারের হিসাব রাখতো।
প্রাচীন যুগ: মানুষের সামাজিক জীবন শুরুর সঙ্গে সঙ্গে এই যুগের সূচনা হয়। এ যুগে মানুষ দেয়ালে দাগ কেটে, রশিতে গিঁট বেধে হিসাব রাখতো।
বিনিময় যুগ: মানুষের প্রয়োজন মেটানোর তাগিদে বিনিময় প্রথা চালু হওয়ার সঙ্গে সঙ্গে হিসাব ব্যবস্থার অগ্রগতি সাধিত হয় । বিনিময় প্রথার যুগকে হিসাবরক্ষণের জন্য বিনিময় যুগ নামে অভিহিত করা হয়।
মুদ্রা যুগ: সময়ের বিবর্তনে কালক্রমে মুদ্রা প্রচলন শুরু হয়। এ যুগে কৃষি, শিল্প, ও ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে। ফলে লেনদেন নিষ্পত্তিতে মুদ্রার আদান প্রদান এবং পশুর চামড়ার ও গাছের পাতায় তাদের যাবতীয় ক্রয় বিক্রয় ও পণ্যসামগ্রির হিসাব লিখে রাখতে শুরু করে।
কালের বিবর্তনে বিনিময় যুগ, প্রাচীন যুগ, মুদ্রা যুগ শিল্প বিপ্লব ও বর্তমান তথ্য ধারাবাহিকতায় হিসাববিজ্ঞান বর্তমান উন্নততর পর্যায়ে এসেছে। খ্রিষ্টপূর্ব ৪৫০০ সালে হিসাববিজ্ঞানের প্রচলন শুরু ছিল। খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে রাজা আগাসটাসের আমলে তার অর্থমন্ত্রী প্রথম জাতীয় বাজেট প্রনয়ন করেন। ৩৭ খ্রিষ্টাব্দে সম্রাট কালিগুলো (Caligula) এর সময় হিসাব সংরক্ষণ ও কর ব্যবস্থা প্রচলন ছিল বলে জানা যায়।

বর্তমান যুগের হিসাব বিজ্ঞানের যে আধুনিক রুপ দেখা যায় তার পেছনে মূলত লুকা প্যাসিওলির ভূমিকা সর্বাধিক। হিসাবের আধুনিক রুপ আবির্ভাব হয় ১৩৪০ সালে ইতালির জেনেভা শহরে। প্রকৃত পক্ষে দু তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে সর্বপ্রথম ধারনা দেন ১৪৯৪ সালে ইতালির ভেনিস শহরে। তিনি ছিলেন একাধারে ধর্মযাজক ও গনিতবিদ। লুকা প্যাসিওলি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি’র একজন নিকটতম বন্ধু ও গৃহশিক্ষক এবং ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস এর সমসাময়িক। হিসাব বিজ্ঞান সম্বন্ধে তার লিখিত গ্রন্থ বিশ্বব্যাপি সকলের কাছে সমানভাবে সমাদৃত ।

তার লিখিত গ্রন্থের নাম Summa de Arithmetica Geometrica Proportioniet Proportionalita। লুকা প্যাসিওলি’র স্বর্ণসূত্র দ্বারা খুব সহজেই সম্পদ, দায়, আয়, ব্যয় এর ডেবিট-ক্রেডিট নির্ণয় করা যায়। মূলত হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এ বইটির জন্য তাকে হিসাববিজ্ঞানের জনক বলা হয়। পরবর্তীতে তার বই ১৫২৩ সালে প্রথমে জার্মান ভাষায় এবং পরে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়।

লুকা প্যাসিওলি’র বই প্রকাশিত হবার প্রায় ৩০০ বৎসর পর ও হিসাব বিজ্ঞান এর তেমন কোন প্রযুক্তিগত উন্নয়ন হয়নি। লুকা প্যাসিওলি’র ব্যাখ্যার উপর ভিত্তি করে আজ আধুনিক হিসাববিজ্ঞান দাঁড়িয়ে আছে।

04/12/2018
09/01/2017

বাংলা ও ইংরেজি সাল মনে রাখার কৌশল
আমরা অনেকেই ইংরেজি মাসের তারিখ জানি, কিন্তু
বাংলার জানিনা।
আবার অনেক পরীক্ষায় ইংরেজি তারিখ দিয়ে,
বাংলারটা জানতে চাওয়া হয়।
Shortcut_টেকনিক :::
ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে পাবেন
বাংলা সাল......
বাংলা ১ লা বৈশাখ সবসময় ইংরেজি এপ্রিল মাসের
১৪ তারিখে শুরু হয় এবং অন্যান্য মাস
গুলো ইংরেজি মাসের
১৩-১৬ তারিখের মধ্যে হয়ে থাকে।
এবার জেনে নিন ইংরেজি মাসের কত
তারিখে বাংলা মাস শুরু হয়।যেহেতু
ইংরেজি ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা সব মাসের শুরুর
দিন থাকে তাই কোডটি মনে রাখুন।
**কোডটি হলঃ- (৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫)
[[ কোড এর ব্যাবহার: ৪ মানে ইংরেজি ১৪ তারিখ, ৫ মানে
ইংরেজি ১৫, ৬ মানে ১৬ তারিখ]]
উদাহরনঃ কাজী নজরুল ইসলামের জম্ম:- ১৮৯৯ সালের ২৫
মে।
এখন ১৮৯৯ থেকে ৫৯৩ বাদ দিন
থাকে ১৩০৬। অর্থাৎ বাংলা ১৩০৬
সালে কাজী নজরুলের জম্ম সাল।
এবার ২৫ মে থেকে বাংলা মাস বের করুন।
আমাদের কোডের ১ম টি অর্থাৎ ৪
মানে এপ্রিল এর ১৪ তারিখ ১লা বৈশাখ
তারপর আছে ৫ মানে ১৫ মে অর্থাৎ ১৫
মে জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ।
তাই ১৫ থেকে ২৫ পর্যন্ত ১১ দিন
অর্থাৎ ১১ জ্যৈষ্ঠ ১৩০৬
বাংলা কাজী নজরুলের জম্ম সাল।

16/04/2016

No one can change your life, If don't try to change yourself.

Photos 29/03/2016

ভর্তি চলছে,,,
স্টাডি কেয়ার কোচিং সেন্টার, কাহালুতে,
জেনারেল, কারিগরি, মাদ্রাসা সকল শাখায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত নির্দিস্ট সংখ্যক আসনে
সকাল-বিকাল ব্যাচে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।

যোগাযোগ: সরদারপাড়া, (রেডরোজ স্কুলের পার্শ্বে), কাহালু, বগুড়া।
মোবা: ০১৮৩৬-২৯৬৯২৮, ০১৬৭৯-৪৫৬৫৩৫

29/03/2016

@@@
১) তথ্যের ক্ষুদ্রতম একক - ডেটা
২) ডেটা শব্দের অর্থ - ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে
অর্থবহ করাই - ইনফরমেশন
৪) তথ্য=উপাত্ত+প্রেক্ষিত+অর্থ
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও
সংরক্ষণের সাথে যুক্ত - তথ্য প্রযুক্তি
৬) ICT in Education Program প্রকাশ করে -
UNESCO
৭) কম্পিউটারের ভেতর আছে -
অসংখ্য বর্তনী
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং
উৎপাদন করে - কম্পিউটার
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে -
৪টি
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় - ১৯৪৬
সালে
১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় -
১৯৬০ সালে
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি
88.5-108.0 Hz
১৩) Radio Communication System এ
ব্রডকাস্টিং - ৩ধরণের
১৪) PAL এর পূর্ণরূপ - Phase Alternation by Line
১৫) দেশে বেসরকারি চ্যানেল
-৪১টি
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক -
ইন্টারনেট
১৭) ইন্টারনেট চালু হয় - ARPANET
দিয়ে (১৯৬৯)
১৮) ARPANET চালু করে মার্কিন
প্রতিরক্ষা বিভাগ
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় - ১৯৮২
সালে
২০) ARPANETএ TCP/IP চালু হয় - ১৯৮৩
সালে
২১) NSFNET প্রতিষ্ঠিত হয় - ১৯৮৬
সালে
২২) ARPANET বন্ধ হয় - ১৯৯০ সালে
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় -
১৯৮৯ সালে
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় - ১৯৯২ সালে
২৫) বাংলাদেশে ইন্টারনেট
ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ
(৩২%)
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায়
১৯৬৯-১৯৮৩
২৭) টিভি - একমূখী যোগাযোগ
ব্যবস্থা
২৮) "Global Village" ও "The Medium is the
Message" এর উদ্ভাবক - মার্শাল
ম্যাকলুহান
(১৯১১-১৯৮০)
২৯) The Gutenberg : The Making Typographic
Man প্রকাশিত হয় - ১৯৬২ সালে
৩০) Understanding Media প্রকাশিত হয় -
১৯৬৪ সালে
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি -
নিরাপদ তথ্য আদান প্রদান
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড -
কানেকটিভিটি
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক
যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা
যায়
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান
ভান্ডার - ওয়েবসাইট
৩৫) EHRএর পূর্ণরুপ - Electronic Heath Records
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম
স্বয়ংক্রিয় করাকে বলে - অফিস
অটোমেশন
৩৭) IT+Entertainment = Xbox
৩৮) IT+Telecommunication = iPod
৩৯) IT+Consumer Electronics= Vaio
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে - ৫ম
প্রজন্মের কম্পিউটার
৪১। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য
ব্যবহার করা হয় - প্রোগ্রামিং
ল্যাংগুয়েজ
৪২।রোবটের উপাদান- Power System,
Actuator, Sensor,Manipulation.

29/03/2016

# তথ্য_প্রযুক্তির জনক/আবিষ্কারক/
প্রতিষ্ঠাতা
_____________________________________
১৷ কম্পিউটার- # হাওয়ার্ড এইকিন ৷
২৷ আধুনিক কম্পিউটার- # চার্লস
ব্যাবেজ ৷
৩৷ লিনাক্স অপারেটিং সিস্টেম-
# ট্যাভেলড লিনাক্স ৷
৪৷ কম্পিউটার প্রোগ্রামিং- # গ্রেস
হুপার ৷
৫৷ লেজার প্রিন্টার- #গেরি
স্ট্রাকওয়েদার ৷
৬৷ ডেক্সটপ/পিসি- # হেনরি
এডওয়ার্ড রবার্টস ৷
৭৷ কম্পিউটার মাউস- # ডগলাস
এঙ্গেলবার্ট ৷
৮৷ ল্যাপটপ- # বিল মেগারিজ ৷
৯৷ টেলিফোন- # আলেকজান্ডার
গ্রাহামবেল ৷
১০৷ সার্চ ইঞ্জিন- # এলান এমটাজ

Photos 26/03/2016

মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বাধীনতার শহিদ ভাইদের....

Photos 22/03/2016

ভর্তি চলছে....
নির্দিষ্ট সংখ্যক আসনে...
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত
এবং একাদশ-দ্বাদশ শ্রেণির
হিসাব
বিজ্ঞান বিষয়ে।
যোগাযোগ:
কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ
বিদ্যালয় হতে ৫০গজ পশ্চিমে
সরদারপাড়া, (রেডরোজ স্কুলের পার্শে),
কাহালু।

21/03/2016

শিকারি এবার ক্যাঙ্গারু....
BAN vs AUS

31/10/2015

ভালোবাসি দেশ, ভালোবাসি মা,,,,,,,
আমি গর্বিত
তোমার সন্তান বলে।

Want your school to be the top-listed School/college in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Kahaloo
Bogura

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00