Swagnik, Bogra

Swagnik, Bogra

Share

Alternative education system to support students...

08/02/2026

কোনো শব্দের আদ্য ‘অ’-এর পরে (’ ) রেফ থাকলে,
সেই আদ্য-অ উচ্চারণের সময় ‘ও’-কারের মতো শোনা যায়।

📌 যেমন—
চর্যাপদ → চোৰ্জাপদ্‌
ঐশ্বর্য → ওইশোরজো

এটি উচ্চারণের নিয়ম, বানানের নয়।
লেখায় অ অপরিবর্তিত থাকে।

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
নিয়ম বুঝে শেখাই প্রকৃত শিক্ষা।
📌 বাংলা ব্যাকরণ ও উচ্চারণ সহজভাবে জানতে
স্বাগ্নিক–এর সাথে থাকুন।
#বাংলাউচ্চারণ #বাংলাব্যাকরণ #বাংলাভাষা #বাংলাব্যাকরণ #বাংলাভাষা #বাংলাশিক্ষা #বাংলাবানান #সৃজনশীল

07/02/2026

কোনো শব্দের আদ্য ‘অ’-এর পরে ‘ক্ষ’ (ক্ + য) বা ‘জ্ঞ’ (জ্ + ঞ) থাকলে,
সেই আদ্য-অ উচ্চারণের সময় ‘ও’-কারের মতো শোনা যায়।

📌 যেমন—
প্রজ্ঞা → প্রোজ্ঞা
কক্ষ → কোখ্খো
অক্ষ → অখ্খো
পক্ষ → পখ্খো
বক্ষ → বোক্কো
লক্ষণ → লোক্কোন

❗ কিন্তু—
লক্ষ্মণ → লক্‌খোন্
(এখানে উচ্চারণে ‘ও’-কার হয় না)

এটি উচ্চারণের নিয়ম, বানানের নয়।
লেখায় অ অপরিবর্তিত থাকে।

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
নিয়ম বুঝে শেখাই প্রকৃত শিক্ষা।
📌 বাংলা ব্যাকরণ ও উচ্চারণ সহজভাবে জানতে
স্বাগ্নিক–এর সাথে থাকুন।

#বাংলাউচ্চারণ #বাংলাব্যাকরণ #বাংলাভাষা #বাংলাব্যাকরণ #বাংলাভাষা #বাংলাশিক্ষা #বাংলাবানান #সৃজনশীল

05/02/2026

শব্দের আদ্য ‘অ’-এর পরে ‘্য’ (য)-ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে,
সেক্ষেত্রে সেই অ-এর উচ্চারণ প্রায়শ ‘ও’-কারের মতো শোনা যায়।

📌 যেমন—
অদ্য → ওদ্য (ওদো)
পদ্য → পোদ্য (পোদো)
সত্য → শত্য (শোতো)
গদ্য → গোদ্য (গোদো)

এটি উচ্চারণের নিয়ম, বানানের নয়।
লেখায় অ অপরিবর্তিত থাকে।

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
নিয়ম বুঝে শেখাই প্রকৃত শিক্ষা।
📌 বাংলা ব্যাকরণ ও উচ্চারণ সহজভাবে জানতে
স্বাগ্নিক–এর সাথে থাকুন।

#বাংলাউচ্চারণ #বাংলাব্যাকরণ #বাংলাভাষা #বাংলাব্যাকরণ #বাংলাভাষা #বাংলাশিক্ষা #বাংলাবানান #সৃজনশীল

05/02/2026

Big thanks to Mst Fatema, Kamol Kumar Mahato

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

03/02/2026

আদ্য অ + ই/ঈ/উ/ঊ হলে উচ্চারণে ‘ও’ শোনা যায়

শব্দের আদিতে যদি অ থাকে এবং তার পরে যদি ই-কার (ি), ঈ-কার (ী), উ-কার (ু), ঊ-কার (ূ) যুক্ত হয়, তখন সেই আদ্য-অ উচ্চারণের সময় ‘ও’-কারের মতো শোনা যায়।

📌 যেমন—
গণিত → গোনিত্
তটিনী → তোটিনি
নদী → নোদি

এটি উচ্চারণের নিয়ম।

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
নিয়ম বুঝে শেখাই প্রকৃত শিক্ষা।

📌 বাংলা ব্যাকরণ ও উচ্চারণ সহজভাবে জানতে
স্বাগ্নিক–এর সাথে থাকুন।
#বাংলাউচ্চারণ #বাংলাব্যাকরণ #বাংলাভাষা #বাংলাব্যাকরণ #বাংলাভাষা #বাংলাশিক্ষা #বাংলাবানান #সৃজনশীল

01/02/2026

প্রতিটি ব্যঞ্জনে লুকানো ‘অ’
বাংলা ভাষায় প্রতিটি ব্যঞ্জনবর্ণ
স্বাভাবিকভাবেই একটি “অ” ধ্বনি বহন করে 📚
এই ‘অ’ লেখা না থাকলেও উচ্চারণে উপস্থিত থাকে।

আজকের ভিডিওতে বোঝানো হয়েছে—
👉 কেন কলম লিখলেও উচ্চারণে হয় কলম (ক্ + অ + ল + অ + ম)
👉 কেন প্রতিটি ব্যঞ্জনের সাথে একটি স্বাভাবিক অ (অকার) যুক্ত থাকে
👉 এই ‘অ’ ধ্বনি কীভাবে বাংলা উচ্চারণকে সম্পূর্ণ করে

📌 যেমন—
কলম → ক + অ + ল + অ + ম
ঘর → ঘ + অ + র
মন → ম + অ + ন
বন → ব + অ + ন

📖 সহজভাবে বললে—
বাংলা ব্যঞ্জন একা উচ্চারিত হয় না।
হসন্ত না থাকলে প্রতিটি ব্যঞ্জনের সাথেই
একটি অ ধ্বনি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকে।
এটাই বাংলা ভাষার স্বাভাবিক ধ্বনিগত নিয়ম।

এই নিয়ম জানা থাকলে—
✔️ বানান ও উচ্চারণ পরিষ্কার হবে
✔️ বাংলা পড়া ও বলা আরও শুদ্ধ হবে
✔️ ব্যাকরণের মূল ভিত্তি সহজে বোঝা যাবে

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
ভাষার গঠন বুঝে শেখাই প্রকৃত শিক্ষা।

📌 বাংলা ব্যাকরণ ও উচ্চারণ সহজভাবে জানতে
স্বাগ্নিক–এর সাথে থাকুন।

#অকার #বাংলাউচ্চারণ #বাংলাব্যাকরণ #বাংলাভাষা

31/01/2026

আজকের ভিডিওতে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে—
👉 কেন ‘অ’ এর উচ্চারণ অনেক সময় ‘ও’ হয়
👉 কোন ধ্বনিগত কারণে এই পরিবর্তন ঘটে
👉 নিয়ম বুঝে কীভাবে সঠিক উচ্চারণ করা যায়

📌 যেমন—
বক্তৃতা → বোক্তৃতা
মসৃণ → মোসৃণ

📖 সহজ ব্যাখ্যা:
কিছু নির্দিষ্ট ব্যঞ্জনের আগে বা পরে
অ ধ্বনি গোলাকার হয়ে ‘ও’–এর মতো উচ্চারিত হয়।
এটি বাংলা ভাষার একটি স্বাভাবিক ধ্বনিগত নিয়ম।

এই নিয়ম জানা থাকলে—
✔️ উচ্চারণ হবে শুদ্ধ ও প্রমিত
✔️ ভাষার স্বাভাবিক ধ্বনি গঠন বোঝা যাবে
✔️ কথ্য ও প্রমিত বাংলার পার্থক্য পরিষ্কার হবে

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
নিয়ম বুঝে শেখাই আসল শিক্ষা।

📌 বাংলা উচ্চারণ ও ব্যাকরণ সহজভাবে জানতে
স্বাগ্নিক–এর সাথেই থাকুন।

30/01/2026

আজকের ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে—
👉 হ + ন = হ্ন কীভাবে তৈরি হয়
👉 কেন হ্ন যুক্ত শব্দে ‘ন’ আগে উচ্চারিত হয়
👉 এই উচ্চারণের পেছনের ধ্বনিগত ও ব্যাকরণিক কারণ
👉 শুদ্ধ উচ্চারণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ

📌 যেমন—
স্নেহ → স্‌নেহ
বহ্নি → ব্‌নিহি
চিহ্ন → চি্‌ন্‌হ
অহ্নিক → অ্‌ন্‌হিক

📖 ব্যাখ্যা (সহজভাবে):
হ্ন যুক্ত শব্দে ‘হ’ ধ্বনি দুর্বল হওয়ায়,
উচ্চারণের সময় আগে ন ধ্বনি বের হয়,
তাই আমরা শব্দগুলোতে ন আগে শুনতে পাই।

এই নিয়ম জানা থাকলে—
✔️ যুক্তব্যঞ্জনের উচ্চারণ ভুল কমবে
✔️ প্রমিত বাংলা বলা সহজ হবে
✔️ পরীক্ষায় উচ্চারণ ও বানান দুটোই শুদ্ধ হবে

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
নিয়ম বুঝে শিখলেই ভাষা সহজ হয়ে যায়।

📌 বাংলা ব্যাকরণ ও উচ্চারণ সহজভাবে জানতে
স্বাগ্নিক–এর সাথেই থাকুন।

29/01/2026

আজকের ভিডিওতে সহজভাবে দেখানো হয়েছে—
👉 বিসর্গ (ঃ) কী এবং কেন ব্যবহার করা হয়
👉 কোথায় বিসর্গ বসে, আর কোথায় বসে না
👉 বিসর্গ থাকলে শব্দের সঠিক উচ্চারণ কীভাবে হবে

এই নিয়ম জানা থাকলে—
✔️ বিসর্গের ভুল ব্যবহার কমবে
✔️ উচ্চারণ হবে শুদ্ধ ও প্রমিত
✔️ বাংলা লেখা ও বলা হবে আরও নির্ভুল

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
নিয়ম বুঝে শিখলেই ভাষা সহজ হয়ে যায়।

📌 বাংলা ব্যাকরণ ও বানান সহজভাবে জানতে
স্বাগ্নিক–এর সাথে থাকুন।

28/01/2026

বাংলা বানানে "হ্ব" ছোট একটা নিয়ম জানলে
ভুল থেকে বেঁচে যাওয়া যায় 📚

আজকের ভিডিওতে দেখানো হয়েছে—
👉 হ + ব = হ্ব কেন ও এবং ভ উচ্চারিত হয়?
👉 হ-কার ও ব-ফলা একসাথে হলে কীভাবে হ্ব তৈরি হয়
👉 শুদ্ধ বানান উচ্চারণের সহজ ব্যাকরণিক নিয়ম

এই নিয়ম জানা থাকলে—
✔️ উচ্চারণের ভুল কমবে
✔️ উচ্চারণ হবে শুদ্ধ ও মানসম্মত

বাংলা ভাষা শেখা মানেই শুধু মুখস্থ নয়,
নিয়ম বুঝে শেখাই আসল শিক্ষা।

📌 এমন আরও সহজ ব্যাখ্যা পেতে
স্বাগ্নিক –এর সাথে থাকুন।

#বাংলাবানান #বাংলাব্যাকরণ #হ্ব #বাংলাশিক্ষা #বাংলাভাষা

27/03/2025

এবারের পরীক্ষায় যদি এমন প্রশ্ন করে গণিত শিক্ষক:
১. একটি হাঁড়িতে পাঁচটি গোল্লা ছিলো, সেখান থেকে হলুদ রঙের দল খেল ৪ টি গোল্লা, তাহলে বলো তো বাকি গোল্লা কোন দল খেল?

Want your school to be the top-listed School/college?

Telephone

Website