25/03/2026
সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ কর্তৃক আয়োজিত ২৫ মার্চ গনহত্যা দিবস - ২০২৬ উযাপন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব এ এইচ এম শফিকুত তারিক মহোদয় এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব ওবায়দুর রহমান।
21/03/2026
সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।
- অধ্যক্ষ
সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ
21/02/2026
সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন।
20/01/2026
সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক আলহাজ্ব আব্দুল বারী সরকার এঁর ২২তম মৃত্যবার্ষিকী উপলক্ষে কলেজের অধ্যক্ষ জনাব এএইচএম শফিকুত তারিক এর সভাপতিত্বে কবর জিয়ারত, স্মৃতি রোমন্থন- আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর জেষ্ঠ পুত্র জনাব জুলফিকার বারী বুলবুল। আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব একিউএম আব্দুস সোবহান।
এছাড়াও তাঁর রুহের মাগফেরাত কামনায় কুরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।
06/01/2026
আসাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ এর অধ্যক্ষ জনাব এএইচএম শফিকুত তারিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি'র সভাপতি জনাব এনামুল হক শাহিন।
30/12/2025
বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহিমান্বিত ব্যক্তিত্বের নিখাদ দেশপ্রেমিক আপোষহীন নেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
16/12/2025
সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজে মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত। মহাসমারোহে সারাদিবব্যাপি বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন করেন সম্মানিত অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক।
16/10/2025
এক নজরে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ এর ফলাফল
27/04/2025
বৃ-কুষ্টিয়া দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার বালিকা শাখার শুভ উদ্বোধন ও আলোচনা করেন আহলে হাদিস বাংলাদেশ আন্দোলনের জামায়াতে আমির ড. আসাদুল্লাহ আল গালিব, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের সুযোগ্য অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক এবং বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বি এন পির সভাপতি এনামুল হক শাহীন...
14/04/2025
বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যগত সংস্কৃতির এক অবিচ্ছেদ্য উপাদান। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই প্রাণের উৎসব উদযাপন উপলক্ষ্যে সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ কতৃর্ক র্যালী, শিক্ষক-কর্মচারীগণের সঙ্গে অধ্যক্ষ জনাব এ এইচ এম শফিকুত তারিক মহোদয়ের শুভেচ্ছা বিনিময় এবং পান্তা উৎসবের আয়োজন করা হয়।