DMC Pioneers

DMC Pioneers মেডিকেল ভর্তির প্রাইভেট প্রোগ্রাম

নতুন দিনের প্রত্যাশায়।
13/07/2025

নতুন দিনের প্রত্যাশায়।

BE PATIENCE...
05/07/2025

BE PATIENCE...

SEE THIS PREVIEW 100%
29/11/2020

SEE THIS PREVIEW 100%

21/09/2020

.
প্রতিটি সচেতন মানুষের জানা উচিত✌
ধরুন আপনার বাবার রক্তশূন্যতা। হিমোগ্লোবিন কমে গেছে। জরুরী রক্ত পরিসঞ্চালন করতে হবে। আপনার বাবা আর আপনি দুজনেই একই রক্তের গ্রুপ।

ধরা যাক বি" পজিটিভ। তাহলে নিশ্চয়ই আপনি বাবার জন্য রক্ত দেবেন। এবং সেটা করাই স্বাভাবিক।

আপনি বাবাকে রক্ত দিলেন। বাবা একটু সুস্থ। আপনার বেশ ভাল লাগছে। নিজেকে পরিতৃপ্ত মনে হচ্ছে।

১০-১৪ দিন পর আপনার বাবার জ্বর এলো। সাথে আবার রক্ত শূন্যতা, জন্ডিস,ডায়রিয়া,ত্বকে ফোস্কা।
ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চিকিৎসা চলছে। কিন্তু তাঁকে বাঁচানো গেলো না।

হঠাৎ এমন অসুস্থ হবার কারণটাও খুঁজে পাওয়া গেলো না।

বিষয়টি ভাবুন....

আপনজনের রক্ত পরিসঞ্চালন করার পর TA-GVHD হতে পারে। খুব কম সংখ্যক হয় কিন্তু হলে শতকরা ৯৫ ভাগ মৃত্যু হার। রোগীকে ফিরিয়ে আনা যায় না।

তবে ইরেডিয়েটেড করে রক্ত দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা সবখানে নেই।

অতএব আপনজন ডোনার না হওয়াটাই শ্রেয়। যেমন বাবা,মা, ভাই,বোন,ছেলে,মেয়ে।

-------

স্ত্রীর রক্তশূন্যতা। রক্ত লাগবে। আপনি স্বামী। খুব ভালবাসেন স্ত্রীকে। যেহেতু রক্তের গ্রুপ এক,তাই আপনিই রক্ত দিলেন।

এবার আপনার স্ত্রী সন্তানসম্ভবা। বাচ্চাটা বেড়ে উঠছে জঠরে।

আপনি জানেনও না আপনার দেওয়া রক্তের অন্য কোনো এন্টিজেনের বিরূদ্ধে এন্টিবডি তৈরী হয়ে আছে আপনার স্ত্রীর শরীরে। প্লাসেন্টা দিয়ে সেই এন্টিবডি বাচ্চার শরীরে যাচ্ছে এবং লোহিত রক্ত কণিকা ভাঙছে।
এটা হিমোলাইটিক ডিজিজ অব নিউবর্ন।

বাচ্চা প্রসবের পর তার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগছে। বাচ্চাটাকে নিয়ে টানাটানি চলছে।

অতএব প্রজনন বয়সে স্বামী স্ত্রীকে রক্ত দেওয়া থেকে বিরত থাকাই উপায়।

-----
আপনি জানেনও না আপনার শরীরে থ্যলাসেমিয়া নামক অসুখের জিন আছে। কারণ আপনি মাইনর বা ট্রেইট। আপনার বিয়ের সময় অবশ্যই যার সাথে বিয়ে তার থ্যালাসেমিয়া আছে কিনা জেনে নিন। কারণ আপনার একটু রক্তশূন্যতা হওয়ায় পরীক্ষায় পাওয়া গেছে আপনি এই জিন বহন করছেন।

বিপদটা কোথায়?

আপনি এবং আপনার স্ত্রী দুজনই যদি এই জিন বহন করেন তবে বংশধরেরা এটা পাবে। এবং কেউ না কেউ হয়তো রোগটাকে নিয়ে জন্মগ্রহণ করবে।
তাকে ৩/৪ মাস পর পর রক্ত পরিসঞ্চালন করতে হবে। তার সাথে আরো কত বিষয় জড়িত!

-----
রক্তপরিসঞ্চালন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা জরুরী। এটা কোনো টনিক নয়, স্যালাইনও নয়।
শরীরের জীবিত কোষ প্রতিস্থাপন।

নানানরকম পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। প্রয়োজন ছাড়া রক্ত পরিসঞ্চালন থেকে বিরত থাকাই শ্রেয়। আরো অনেকভাবে চিকিৎসা করা যায়।

ফারহানা ইসলাম
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
মহাখালী, ঢাকা
ডিএমসি কে -৪১

01/06/2020

❓❓❓❓প্লাজমা দিলে দাতার কি হয়??

written by
Antor saha (K-74)

বর্তমানে বাংলাদেশে প্রতিদিন অনেক মানুষ COVID-19 এ আক্রান্ত হচ্ছেন।
আজ দুইটি বিষয় নিয়ে কথা বলবো :
১. কেউ দ্বিতীয়বার COVID-19 এ আক্রান্ত হতে পারেন কিনা ?
২. প্লাজমা থেরাপি কী? এবং এর বিভিন্ন দিক ।

যখন মানুষ কোন ভাইরাস দ্বারা সংক্রমিত হয় কয়েকদিনের মধ্যেই তার দেহে সেই ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয়।
এক্ষেত্রে দেহে প্রধানত দুই ধরনের এন্টিবডি তৈরি হয় - IgM এবং IgG.

IgM এন্টিবডি খুব দ্রুত তৈরি হয় এবং রোগ নির্মূলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । কিছুদিনের মধ্যে রোগ ভালো হয়ে যায় এবং IgM এন্টিবডি কমে যায় । IgG এন্টিবডি বাড়তে থাকে এবং এই IgG এন্টিবডি পরবর্তীতে সুরক্ষা দেয়।
কোন মানুষ যখন দ্বিতীয়বার একই ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তখন দেহে বিপুল পরিমাণে IgG এন্টিবডি তৈরি হয় । এই বিপুল পরিমাণ এন্টিবডি খুব দ্রুত সেই ভাইরাস কে আক্রমণ করে এবং রোগ নির্মূল করে ফেলে । দীর্ঘদিন পর্যন্ত এই এন্টিবডি দেহে থাকে যা প্লাজমা ডোনেট করলেও কমে না ।

"প্লাজমা দেয়ার ফলে যতটুক এন্টিবডি চলে যায় প্রয়োজনের সময় আমাদের শরীর সেই ঘাটতি পূরন করেও আরও এন্টিবডি তৈরী করে ফেলতে পারে"

দক্ষিণ কোরিয়া এবং চীনে কিছু পুনরায় সংক্রমণের ঘটনা গবেষণা করতে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় বার PCR যাদের পজিটিভ এসেছে তারা আসলে COVID-19 এ দ্বিতীয়বার আক্রান্ত হননি বরং আগের ভাইরাসের কিছু অংশ তাদের ফুসফুসের মৃত কোষে রয়ে গিয়েছিল সেটি PCR ফলাফলে পজেটিভ এসেছে । এই গবেষণা বর্তমানে WHO স্বীকৃত । তবুও একবার সংক্রমিত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের জন্যও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা রয়েছে ।

সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্লাজমায় IgG এন্টিবডি থাকে। তাই তাদের দেহ থেকে প্লাজমা নিয়ে মুমূর্ষু রোগীদের চিকিৎসায় বর্তমানে ব্যবহার করা হচ্ছে । WHO ট্রায়াল হিসেবে প্লাজমা থেরাপি কে স্বীকৃতি দিয়েছে ।
প্লাজমা একবার দিলে দেহে এন্টিবডি কমে যাবে বিষয়টা এমন নয়। শুধু তাই নয় একজন ব্যক্তি একাধিক বার প্লাজমা ডোনেট করতে পারবে। এজন্য দাতার শরীরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না । পর্যাপ্ত পরিমাণে পানি এবং পুষ্টিকর খাবার খেলে দ্রুতই দেহে প্লাজমা এবং পর্যাপ্ত পরিমাণে এন্টিবডি তৈরি হয় । অপরপক্ষে কেউ যদি প্লাজমা ডোনেট করেন তবে তার এই প্লাজমা দিয়ে কয়েকজন মানুষকে বাঁচানো সম্ভব হয় ।

প্লাজমা থেরাপি নিয়ে বিস্তারিত লেখার লিংক :
https://www.facebook.com/326169404101011/posts/3127376500646940/?app=fbl

Stay Home, Stay Safe 💚 Make the best use of time. 🤗Oneday everything will be fine 🙆
23/04/2020

Stay Home, Stay Safe 💚
Make the best use of time. 🤗
Oneday everything will be fine 🙆

Stay Connected with us.  .
16/04/2020

Stay Connected with us.

.

HSC PREPARATION MODEL TESTঅন্তর ও ফিরোজ ভাইয়ার প্রাইভেট প্রোগ্রাম !!!যোগাযোগ : 01710-512293 ; 01716-362123কালী মন্দির এ...
10/03/2020

HSC PREPARATION MODEL TEST
অন্তর ও ফিরোজ ভাইয়ার প্রাইভেট প্রোগ্রাম !!!
যোগাযোগ : 01710-512293 ; 01716-362123
কালী মন্দির এর পেছনে, উদ্ভাস এর বিপরীতে, (নূর ফ্যাশনের চতুর্থ তলা) জলেশ্বরীতলা, বগুড়া
কোর্স ফি : 1500/- টাকা (500/- discount upto 26th February)

DMC PIONEERS
মেডিকেল ভর্তির প্রাইভেট প্রোগ্রাম
ঢাকা থেকে পরিচালিত।
Prepare yourself with the best from BOGURA.

শিক্ষকবৃন্দ

★ অন্তর সাহা
ঢাকা মেডিকেল কলেজ (৪র্থ বর্ষ)
(জাতীয় মেধায় ৩৭তম)
বুয়েট (৬৫৫তম) ডি.ইউ(২৩৪তম)
এইচ.এস.সি রাজশাহী বোর্ড ১ম
প্রাক্তন,সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
বগুড়া জিলা স্কুল, বগুড়া।

★ ফিরোজ আহমেদ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা (৩য় বর্ষ)
প্রাক্তন শের-এ- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া।

A very helpfull video for Pre medical students.

HSC PREPARATION MODEL TEST অন্তর ও ফিরোজ ভাইয়ার প্রাইভেট প্রোগ্রাম !!!যোগাযোগ : 01710-512293 ; 01716-362123কালী মন্দির ...
22/02/2020

HSC PREPARATION MODEL TEST
অন্তর ও ফিরোজ ভাইয়ার প্রাইভেট প্রোগ্রাম !!!
যোগাযোগ : 01710-512293 ; 01716-362123
কালী মন্দির এর পেছনে, উদ্ভাস এর বিপরীতে, (নূর ফ্যাশনের চতুর্থ তলা) জলেশ্বরীতলা, বগুড়া
কোর্স ফি : 1500/- টাকা (500/- discount upto 26th February)

DMC PIONEERS
মেডিকেল ভর্তির প্রাইভেট প্রোগ্রাম
ঢাকা থেকে পরিচালিত।
Prepare yourself with the best from BOGURA.

শিক্ষকবৃন্দ

★ অন্তর সাহা
ঢাকা মেডিকেল কলেজ (৪র্থ বর্ষ)
(জাতীয় মেধায় ৩৭তম)
বুয়েট (৬৫৫তম) ডি.ইউ(২৩৪তম)
এইচ.এস.সি রাজশাহী বোর্ড ১ম
প্রাক্তন,সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।
বগুড়া জিলা স্কুল, বগুড়া।

★ ফিরোজ আহমেদ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা (৩য় বর্ষ)
প্রাক্তন শের-এ- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া।

Address

কালি মন্দিরের পিছনে, জলেশ্বরীতলা, বগুড়া (উদ্ভাস এর বিপরীতে নূর ফ্যাশন এর ৪র্থ তলা)
Bogura

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMC Pioneers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to DMC Pioneers:

Shortcuts

Share

Category